শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শ্রীপুরে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ ষাঁড় গরু জবাইয়ের ঘটনায় ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন হোমনার দুলালপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ মুকসুদপুরে ভুয়া এসআই পরিচয়ে প্রতারণার চেষ্টা, ২০ হাজার টাকা দাবি কাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত কাঙ্ক্ষিত বৃষ্টিতে প্রাণ ফিরেছে বেড়ার চরাঞ্চলের চিনাবাদামের ক্ষেতগুলোর শুষ্ক মৌসুমেই ডান তীর বাঁধ সংস্কারের দাবি জোরালো, পরিদর্শনে পাউবো প্রকৌশলী ও ইউএনও ভাণ্ডারিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণ ও সড়ক সংস্কারে জোর ​৫ দিন পর রোদের দেখা: সুনামগঞ্জে ধান কাটায় ব্যস্ত কৃষাণ-কৃষাণী ব্রাহ্মণবাড়িয়ায় জন্মনিবন্ধনে অনিয়ম: চার ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত শ্রীপুরে চার বছর ধরে নীরব মানবিক উদ্যোগ, প্রতি বুধবার অসহায়দের জন্য খাবারের আয়োজন শ্রীপুরে বৃষ্টিতে বিদ্যালয় মাঠে হাঁটু পানি, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থী মে দিবসে শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতের আহ্বান হাজী আশরাফ উদ্দিনের হাইকোর্টে দুই মামলায় আইভীর জামিন অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে পুলিশ কমিশনারের আল্টিমেটাম ১৭ বছরের সাজা এড়াতে ২০ বছর পলাতক ; অবশেষে গ্রেফতার কিশোরগঞ্জে হাওরের অতিবৃষ্টির কারণে কৃষকের স্বপ্ন ডুবে যাচ্ছে পানির নিচে লালমনিরহাটে কৈশোরকালীন স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত মুকসুূদপুর জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপকূলীয় অঞ্চলে ক্রমাগত লবনাক্ততা বৃদ্ধি পাওয়ায় পাইকগাছায়” পানি সংলাপ” অনুষ্ঠিত দিনাজপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর বাছাই পর্ব অনুষ্ঠিত শরণখোলায় বজ্রপাতে চার গরুর মৃত্যু ঠাকুরগাঁওয়ে ২শ’ হতদরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান সালথার আটঘর ইউপি চেয়ারম্যান সোহাগ খান গ্রেপ্তার কর্মক্ষেত্রে শ্রমিকের ন্যায় সংগত অধিকার প্রতিষ্ঠার দাবি কুড়িগ্রামের বিশিষ্ট জনদের এমপির নির্দেশনা উপেক্ষা করে খেলার মাঠ দখলের পাঁয়তারা বিআইডব্লিউটিসি’র দুর্যোগের পূর্বাভাসে সুনামগঞ্জের বরাম হাওরে দ্রুত ধান কাটার নির্দেশ জেলা প্রশাসকের বাঁধ ভাঙার দায় কার? প্রশাসন আর প্রকৃতির রোষে সর্বস্বান্ত হাওরবাসী ডিসি সম্মেলনে ৪৯৮টি প্রস্তাবের ওপর আলোচনা হবে ফুলবাড়ীতে তিনদিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন

গত দুই মাসে : রাজনৈতিক সহিংসতায় বিআরটিসির ক্ষতি ১.৫ কোটি টাকা

শেখ সোহেল রানা
রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪, ১২:০০ অপরাহ্ন

দেশের চলমান রাজনৈতিক অস্থিতিশীলতায় বিপর্যস্ত হয়ে পড়েছে পরিবহন খাত। গত বছরের ২৮ অক্টোবর থেকে সারাদেশে হরতাল-অবরোধের মতো রাজনৈতিক কর্মসূচিতে দুর্বৃত্তদের দ্বারা বাস, ডিপো ও অন্যান্য স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিসি)’র ১ কোটি ৩৮ লাখ ৬০ হাজার ৭৬০ টাকা ক্ষতি হয়েছে। এ পর্যন্ত ১৭টি নাশকতার ঘটনা ঘটেছে। ১০টি বাসে অগ্নিসংযোগ, পাঁচটি বাস ভাংচুর, মতিঝিল ও মিরপুরে দুটি বাস ডিপোতে ভাঙচুরের ঘটনা ঘটেছে।

বিআরটিসি জানায়, এসব ঘটনায় বিআরটিসি ১৫টি মামলা করেছে। মতিঝিল, জোয়ারসাহারা, রংপুর, নরসিংদী, মিরপুর, খুলনা, কল্যাণপুর, মোহাম্মদপুর ও গাবতলীর ডিপোর অধীনে চলাচলকারী বিআরটিসি বাসে হামলা চালানো হয়।

বিআরটিসি চেয়ারম্যান মোঃ তাজুল ইসলাম বলেন, সারাদেশে বিআরটিসি বাস ভাংচুর ও আগুন দেওয়া হয়েছে। রাজনৈতিক দলগুলো অবরোধ ও হরতাল দিলে অনেক প্রাইভেট বাস কোম্পানি সেই দিন গুলোতে বাস চালায় না কিন্তু সারাদেশে বিআরটিসি বাস চলাচল করে, যদিও স্বাভাবিক সময়ের তুলনায় বাস কম থাকে। রাজনৈতিক অস্থিরতার কারণে কম সংখ্যক বাস রাস্তায় চলাচল করায় আমাদের আয় কমে গেছে। হরতাল-অবরোধের দিনে গড়ে ৭০৭টি যানবাহন চলাচল করেছে। আর সাধারণ দিনে ১,১৪২টি বাস রাস্তায় চলাচল করে। আয় কিছুটা কম হলেও ট্রাক ও প্রশিক্ষণ থেকে আয় কমেনি এবং সবাই সময় মতো বেতন পেয়েছেন বলেও জানান তিনি।

তিনি আরো বলেন, খুব শিগগিরই ক্ষতিগ্রস্ত বাস গুলো মেরামতের জন্য পাঠানো হবে।

বিআরটিসি হিসাব বিভাগের সূত্র জানায়, রাষ্ট্রীয় মালিকানাধীন পরিবহন সংস্থাটি গত বছরের সেপ্টেম্বরে ৪৯ থেকে ৫০ কোটি টাকা আয় করেছে, যা ২৮ অক্টোবর থেকে কমতে শুরু করেছে। নভেম্বরে কোম্পানিটির আয় ছিল প্রায় ৩৬ কোটি টাকা।

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী বলেন, নাশকতাকার কারণে দেশের অর্থনৈতিক ক্ষতিও হচ্ছে। তাই সহিংস আন্দোলন এড়াতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য প্রয়োজন। বর্তমান সংসদ ভেঙে দিয়ে নির্দলীয় নির্বাচনকালীন সরকারের অধীনে অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় নির্বাচনসহ বিভিন্ন দাবিতে দেশব্যাপী হরতাল-অবরোধ কর্মসূচি শুরু করেছে বিরোধী দলগুলো।

২৮ অক্টোবর বিএনপি মহা সমাবেশ করে যা পুলিশের সঙ্গে দলের নেতাকর্মীদের সংঘর্ষের মধ্য দিয়ে শেষ হয়। ১৫ নভেম্বর নির্বাচন কমিশন নির্বাচনের তফসিল ঘোষণার পর বিএনপি, জামায়াতে ইসলামি বাংলাদেশ ও জোটের শরিকরা নির্বাচনের তফসিল প্রত্যাহারের দাবিতে আন্দোলন শুরু করে। বিরোধী দল ২৩ দিনের জন্য ১২ দফা অবরোধ এবং পাঁচ দিনে চার দফা হরতাল কার্যকর করে।


এই বিভাগের আরো খবর