দি ইনস্টিটউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট আ্যাকাউন্ট্যান্টস অফ বাংলাদেশ
(ICMAB) শুক্রবার, রুহুল কুদ্দুস অডিটরিয়ামে আন্তর্জাতিক নারী দিবস উদযাপনের আয়োজন করে।
এবারের আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য “নারীর সমঅধিকার, সমসুযােগ এগিয়ে নিতে হোক
বিনিয়ােগ।” অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সাদেকা হালিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রথম এভারেস্টজয়ী নারী নিশাত মজুমদার ও জিআরআই এর দক্ষিণ এশিয়া অঞ্চলের পরিচালক ড.অদিতি হালদার।
আনুষ্ঠানে ” invest in Women: Accelerate Progress’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন আখতার সানজিদা কাসেম এফসিএমএ, পার্টনার, এ. কাসেম আইসিএমএবি এর প্রেসিডেন্ট জনাব প্রফেসর ড, সেলিম উদ্দিন
এফসিএমএ, নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলস্বী হওয়ার জন্য আনুপ্রাণিত করেন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন জোহরা আক্তার এফসিএমএ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আইসিএমএবি এর ভাইস প্রেসিডেন্ট মাহতাব উদ্দিন আহমেদ এফসিএমএ, ভাইস প্রসিডেন্ট আখতারুজ্জামান এফসিএমএ, ট্রেজারার আব্দুল মতিন পাটোয়ারী এফসিএমএ।