শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
ভাড়া নিয়ে বাগ্‌বিতণ্ডায় রিকশাচালককে হত্যা: লোমহর্ষক বর্ণনা আসামীর সালথায় মাদকবিরোধী সচেতনতা সভা অনুষ্ঠিত শাহবাগের সেই অসহায় গোলাপিকে নতুন বাড়ি দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী কে নিয়ে আপত্তিকর মন্তব্য-প্রতিবাদে বাসার সামনে উত্তেজনা বাংলা নববর্ষে মোগরাপাড়ার আকাশে রঙিন ঘুড়ির মেলা, উৎসবে মানুষের ঢল মানিকগঞ্জে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার, গণধোলাইয়ে নিহত ২ ফুলপুরে জ্বালানি সরবরাহে বাধা, দুই মামলায় অর্থদণ্ড সুনামগঞ্জে বিদ্যুতের চরম বিপর্যয়: চাহিদার অর্ধেকও মিলছে না, অন্ধকারে ৪ লাখ গ্রাহক কাপ্তাইয়ে উৎসবমুখর পরিবেশে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নান্দাইলে গ্লোবাল ওয়ানের অর্থায়নে গরীব ও অসহায় পরিবারের মাঝে ১০০ টি টিউবওয়েল বিতরণ শেরপুরে ভাতিজার বিরুদ্ধে চাচাকে বাড়িছাড়া করার অভিযোগ ; ভূট্টা ক্ষেত লুট মুকসুদপুরে জমি বিরোধ ও রেস্টুরেন্ট স্থাপন নিয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন সমাজ গঠনের মধ্যে দিয়েই রাষ্ট্র গঠনে সহায়ক হোক এই পাঠাগার: শাহজাহান চৌধুরী এমপি ঝালকাঠিতে ১৭ পিস ইয়াবাসহ তিন নারী ব্যবসায়ী আটক পাইকগাছায় নতুন মৎস্য আড়ৎ’র উদ্বোধন শ্মশান থেকে মাথার খুলি চুরির ঘটনায় ৩ হিন্দু যুবক গ্রেপ্তার, খুলি উদ্ধার দুর্নীতির মামলায় সাবেক মেয়র রমজান আলী কারাগারে পঞ্চম শ্রেণী পড়ুয়া ছাত্রীকে অপহরণের মূলহোতা নাঈম গ্রেফতার মুন্সীগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে দুই যুবকের মৃত্যু লালমোহনে স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদকে নাগরিক সংবর্ধনা নবীনগরে অটো-স্ট্যান্ডে জিবির নামে চাঁদা তোলা বন্ধ- ইজারা মওকুফ করায় সাংসদকে অভিনন্দন জানিয়ে আনন্দ র‍্যালি সুনামগঞ্জে খুশির জোয়ার: ‘দুর্নীতিবাজ’ ডিসির বিদায়ে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল আনোয়ারায় মাদকবিরোধী অভিযান: দেশীয় মদে জড়িত চারজন আটক বিদায়ের বেলায় অশ্রুসজল চোখ, স্বপ্নে ভরসা রেখে পথচলা রাজধানীতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মিলছে না কাঙ্ক্ষিত তেল জামালপুর সাড়ে ২৭ ভরি স্বর্ণালংকার ও ৩ লাখ টাকা প্রতারণা: চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার আলামত কাউখালীতে প্রশাসনের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ উন্নয়নমূলক কোনো কাজে দুর্নীতি করলে তাকে ক্ষমা করা হবে না: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী সালথার ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসার দাখিল পরিক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় বায়নের খাল কচুরিপানার দখলে ৪০ হাজার পরিবার নিত্য ব্যবহার্য পানি সংকটে বাড়ছে রোগব্যাধি

তাড়াশে কেজি দরে বিক্রি হচ্ছে আগাম জাতের তরমুজ

সাব্বির মির্জা, (তাড়াশ) 
সোমবার, ১৮ মার্চ, ২০২৪, ৭:৪৪ পূর্বাহ্ন

সিরাজগঞ্জের তাড়াশ বাজারে মিলছে আগাম জাতের তরমুজ, তবে দাম একটু বেশি। কয়েকদিনের মধ্যে সরবরাহ বাড়লে দাম কমে যাবে বলে মনে করছেন পাইকারি বিক্রেতারা।এখানে খুচরা বাজারে প্রতিকেজি তরমুজ ৬০-৭০ টাকায় বিক্রি হচ্ছে।

আজ সোমবার (১৮ মার্চ) বিকালে তাড়াশ পৌরসভার ফল বাজারে ৭০ টাকা কেজি দরে আগাম জাতের তরমুজ বিক্রি করতে দেখা গেছে বিক্রেতাদের।খুচরা বিক্রেতারা জানান, সিরাজগঞ্জ জেলার বিভিন্ন চর এলাকা থেকে বাজারে উঠতে শুরু করছে গরম মৌসুমের লোভনীয় ফল তরমুজ।

বছরের পুরো সময়জুড়ে বিভিন্ন ধরনের ফলের রাজত্ব থাকলেও গরম মৌসুমে ছোট-বড় সব বয়সের মানুষের পছন্দের তালিকায় জায়গা করে নিচ্ছে তরমুজ। ক্রেতাদের ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে বলে দাবি করেন বিক্রেতারা।পৌর বাজারের খুচরা তরমুজ বিক্রেতা শহিদুল ইসলাম বলেন, এক দামে তরমুজ বিক্রি করি।

আগাম জাতের তরমুজ তাই বেশি দামে পাইকারি কিনে খুচরা দরে বিক্রি করি। আমরা যারা খুচরাবিক্রেতা তাদের বেশি লাভ হয় না। তবে তরমুজের দাম বেশি হলেও নির্দিষ্ট মৌসুমের আগে পাওয়া যাচ্ছে এটাই বড় কথা। অনেক ক্রেতাই তরমুজ কিনে নিয়ে যায় কারণ মাহে রমজান মাস চলছে।

তাড়াশ পৌর এলাকার আড়তদার রহিম হোসেন বলেন, জেলার বিভিন্ন চর অঞ্চলের কৃষকেরা একটু বাড়তি লাভের আশায় আগাম জাতের তরমুজ চাষ করেন। আগাম জাতের তরমুজ চাষে অনেক ঝুঁকিও থাকে। এরপরও চাষ করেন অনেকে বাড়তি দামের আশায়। আমরা তাদের থেকে কেজি দরে কিনে আনি এবং কেজি দরে বিক্রি করি খুচরা বিক্রেতাদের কাছে। অন্যান্য সবাই বিক্রি করছে তাই আমিও বাধ্য হয়েছি।পৌর এলাকার বাসিন্দা সাবেক সেনা কর্মকর্তা আতাউর রহমানবলেন, বাসার জন্য তরমুজ কিনছি ৭০ টাকা কেজি দরে।

ঢাকাতে দেখছি আগে কেজি দরে তরমুজ বিক্রি হয়। এখন তাড়াশে তরমুজ বিক্রি হয় তাও আবার স্থানীয় তরমুজ।সদর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের বাসিন্দা বেসরকারি চাকরিজীবী লিটন মির্জা বলেন, তাড়াশে চাষিদের তরমুজ বাজারে পাওয়া যাচ্ছে এটা তো ভালো কথা। স্থানীয় তরমুজ স্থানীয় বাজারে তবে দাম এত বেশি কেন! একই দামে অন্যান্য জেলাগুলোতে পাওয়া যাচ্ছে আগাম জাতের তরমুজ।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিরাজগঞ্জ সহকারী পরিচালক নাজমুল হক বলেন, বাজারে মৌসুমি রসালো ফল তরমুজ এসেছে। বেশি দামে বিক্রি হচ্ছে বলে আমি জেনেছি। তবে কেজি দরে বিক্রি হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।


এই বিভাগের আরো খবর