শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
ভাড়া নিয়ে বাগ্‌বিতণ্ডায় রিকশাচালককে হত্যা: লোমহর্ষক বর্ণনা আসামীর সালথায় মাদকবিরোধী সচেতনতা সভা অনুষ্ঠিত শাহবাগের সেই অসহায় গোলাপিকে নতুন বাড়ি দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী কে নিয়ে আপত্তিকর মন্তব্য-প্রতিবাদে বাসার সামনে উত্তেজনা বাংলা নববর্ষে মোগরাপাড়ার আকাশে রঙিন ঘুড়ির মেলা, উৎসবে মানুষের ঢল মানিকগঞ্জে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার, গণধোলাইয়ে নিহত ২ ফুলপুরে জ্বালানি সরবরাহে বাধা, দুই মামলায় অর্থদণ্ড সুনামগঞ্জে বিদ্যুতের চরম বিপর্যয়: চাহিদার অর্ধেকও মিলছে না, অন্ধকারে ৪ লাখ গ্রাহক কাপ্তাইয়ে উৎসবমুখর পরিবেশে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নান্দাইলে গ্লোবাল ওয়ানের অর্থায়নে গরীব ও অসহায় পরিবারের মাঝে ১০০ টি টিউবওয়েল বিতরণ শেরপুরে ভাতিজার বিরুদ্ধে চাচাকে বাড়িছাড়া করার অভিযোগ ; ভূট্টা ক্ষেত লুট মুকসুদপুরে জমি বিরোধ ও রেস্টুরেন্ট স্থাপন নিয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন সমাজ গঠনের মধ্যে দিয়েই রাষ্ট্র গঠনে সহায়ক হোক এই পাঠাগার: শাহজাহান চৌধুরী এমপি ঝালকাঠিতে ১৭ পিস ইয়াবাসহ তিন নারী ব্যবসায়ী আটক পাইকগাছায় নতুন মৎস্য আড়ৎ’র উদ্বোধন শ্মশান থেকে মাথার খুলি চুরির ঘটনায় ৩ হিন্দু যুবক গ্রেপ্তার, খুলি উদ্ধার দুর্নীতির মামলায় সাবেক মেয়র রমজান আলী কারাগারে পঞ্চম শ্রেণী পড়ুয়া ছাত্রীকে অপহরণের মূলহোতা নাঈম গ্রেফতার মুন্সীগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে দুই যুবকের মৃত্যু লালমোহনে স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদকে নাগরিক সংবর্ধনা নবীনগরে অটো-স্ট্যান্ডে জিবির নামে চাঁদা তোলা বন্ধ- ইজারা মওকুফ করায় সাংসদকে অভিনন্দন জানিয়ে আনন্দ র‍্যালি সুনামগঞ্জে খুশির জোয়ার: ‘দুর্নীতিবাজ’ ডিসির বিদায়ে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল আনোয়ারায় মাদকবিরোধী অভিযান: দেশীয় মদে জড়িত চারজন আটক বিদায়ের বেলায় অশ্রুসজল চোখ, স্বপ্নে ভরসা রেখে পথচলা রাজধানীতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মিলছে না কাঙ্ক্ষিত তেল জামালপুর সাড়ে ২৭ ভরি স্বর্ণালংকার ও ৩ লাখ টাকা প্রতারণা: চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার আলামত কাউখালীতে প্রশাসনের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ উন্নয়নমূলক কোনো কাজে দুর্নীতি করলে তাকে ক্ষমা করা হবে না: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী সালথার ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসার দাখিল পরিক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় বায়নের খাল কচুরিপানার দখলে ৪০ হাজার পরিবার নিত্য ব্যবহার্য পানি সংকটে বাড়ছে রোগব্যাধি

তাড়াশে জমে উঠছে ঈদবাজার

সাব্বির মির্জা, (তাড়াশ)
শুক্রবার, ২২ মার্চ, ২০২৪, ৪:১১ অপরাহ্ন

সিরাজগঞ্জের তাড়াশে জমে উঠছে এবারের ঈদবাজার। ঈদুল ফিতর সামনে রেখে কেনাকাটায় ব্যস্ত নারী-পুরুষ, শিশু-কিশোরেরা। সকাল থেকে প্রায় মধ্যরাত পর্যন্ত খোলা থাকছে দোকানপাট।

বিশেষ করে ইফতারের পর বাজারে গিজগিজ করছে মানুষ। ক্রেতাদের ভিড় দেখে খুশি বিক্রেতারা। গত দুই বছর লোকসানের পর আবার লাভের মুখ দেখা যাবে বলে মনে করেছেন তাঁরা। তাড়াশ বাজার ঘুরে দেখা যায়, পোশাকের দোকানগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড়।

পুরুষদের চেয়ে নারীদের উপস্থিতি বেশি দেখা গেছে। ক্রেতা আকর্ষণে বাড়তি সাজসজ্জা ও নানা প্রস্তুতি সম্পন্ন করেছেন ব্যবসায়ীরা। ঈদ সামনে রেখে দোকানগুলোতে নারীদের নিত্যনতুন ডিজাইনের শাড়ি বিক্রি হচ্ছে। মেয়ের থ্রিপিস, সালোয়ার-কামিজ, লেহেঙ্গা, ছিট কাপড় বেশি বিক্রি হচ্ছে। এ ছাড়া ছেলেদের গ্যাবার্ডিন প্যান্ট, হাফশার্ট, ফতুয়া ও পাঞ্জাবি বিক্রি হতে দেখা গেছে। ক্রেতারা বলছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে আয়ের সঙ্গে মিল রেখে কেনাকাটা করছেন তাঁরা।

তাড়াশ বাজারের জান্নাতি ফ্যাশান হাউসে পোশাক কিনতে এসেছিলেন মুক্তা মির্জা তিনি জানান, রোজার আগে পরিবার ও নিজের জন্য কেনাকাটা শেষ করতে চেয়েছিলেন। ভালো ও সুন্দর সংগ্রহ শেষ হয়ে যাবে, তাই আগেভাগে পোশাক কিনে নিয়েছেন। তবে আয়ের সঙ্গে মিল রেখে কেনাকাটা করতে হচ্ছে তাঁকে।
তাড়াশ বাজারের কাপড় ব্যবসায়ী আলহাজ্ব শফিকুল ইসলাম জানান, এবার রমজানের শুরু থেকেই ক্রেতারা আসছেন। বিক্রিও ভালো। তিনি আরও বলেন পোশাকের সমাহার আর বাইরে ঝুলছে দেশি-বিদেশি কাপড়ের নমুনা। ক্রেতাদের আকৃষ্ট করতে দোকানে রকমারি পোশাক শোভা পাচ্ছে। দেশি ছাড়াও পাকিস্তান, ভারতসহ বিভিন্ন দেশের পোশাকের পসরা সাজিয়েছে দোকানগুলো।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.নজরুল ইসলাম বলেন, ‘মানুষ যেন কেনাকাটা করে নির্বিঘ্নে বাড়ি যেতে পারে, এ জন্য বাজার এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। ক্রেতা রাশীদা খাতুন বলেন, ‘বাজার ঘুরে দেখছি, পছন্দ হলে আর দামে মিললেই কিনে নেব। কাপড়ের চেয়ে জুতার দাম বেশি মনে হচ্ছে।’ তাড়াশ মহিলা ডিগ্রী কলেজের সহকারী শিক্ষক মো. রফিকুল ইসলাম বলেন, এবার পরিবারের সদস্যদের জন্য কিনতে হবে। ঈদের বাজারে পোশাক ও জুতার দাম বেশিই থাকে। তারপরও স্বজনদের খুশি করতে কিনতে হয়।

তাড়াশ বাজারের ব্যবসায়ী মো মাসুদ রানা বলেন, ‘ঢাকা থেকেই বেশি দামে আমাদের ক্রয় করতে হচ্ছে। এখানকার বাজারেও বেশি দামে বিক্রি করতে হয়। অনেকে মনে করেন, আমরা ইচ্ছে করেই দাম বাড়িয়ে দিয়েছি। তবে বাজারে ক্রেতাদের সমাগম হচ্ছে। দুই বছর পর এবার ভালো বিক্রি হবে বলে মনে হয়।’
তাড়াশ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো আনোয়ার হোসেন খাঁন বলেন, ‘ঈদ সামনে রেখে ব্যবসায়ীরা নতুনভাবে প্রস্তুতি নিয়েছেন। এখন থেকেই ঈদের বাজার জমে উঠেছে। ঈদের কাছাকাছি সময়ে ক্রেতাদের আরও চাপ বাড়বে। ক্রেতারা যেন স্বস্তিতে ঈদের জিনিসপত্র ক্রয় করতে পারে, এ বিষয়ে ব্যবসায়ীদের নির্দেশনা দেওয়া হয়েছে।’


এই বিভাগের আরো খবর