শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
ভাড়া নিয়ে বাগ্‌বিতণ্ডায় রিকশাচালককে হত্যা: লোমহর্ষক বর্ণনা আসামীর সালথায় মাদকবিরোধী সচেতনতা সভা অনুষ্ঠিত শাহবাগের সেই অসহায় গোলাপিকে নতুন বাড়ি দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী কে নিয়ে আপত্তিকর মন্তব্য-প্রতিবাদে বাসার সামনে উত্তেজনা বাংলা নববর্ষে মোগরাপাড়ার আকাশে রঙিন ঘুড়ির মেলা, উৎসবে মানুষের ঢল মানিকগঞ্জে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার, গণধোলাইয়ে নিহত ২ ফুলপুরে জ্বালানি সরবরাহে বাধা, দুই মামলায় অর্থদণ্ড সুনামগঞ্জে বিদ্যুতের চরম বিপর্যয়: চাহিদার অর্ধেকও মিলছে না, অন্ধকারে ৪ লাখ গ্রাহক কাপ্তাইয়ে উৎসবমুখর পরিবেশে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নান্দাইলে গ্লোবাল ওয়ানের অর্থায়নে গরীব ও অসহায় পরিবারের মাঝে ১০০ টি টিউবওয়েল বিতরণ শেরপুরে ভাতিজার বিরুদ্ধে চাচাকে বাড়িছাড়া করার অভিযোগ ; ভূট্টা ক্ষেত লুট মুকসুদপুরে জমি বিরোধ ও রেস্টুরেন্ট স্থাপন নিয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন সমাজ গঠনের মধ্যে দিয়েই রাষ্ট্র গঠনে সহায়ক হোক এই পাঠাগার: শাহজাহান চৌধুরী এমপি ঝালকাঠিতে ১৭ পিস ইয়াবাসহ তিন নারী ব্যবসায়ী আটক পাইকগাছায় নতুন মৎস্য আড়ৎ’র উদ্বোধন শ্মশান থেকে মাথার খুলি চুরির ঘটনায় ৩ হিন্দু যুবক গ্রেপ্তার, খুলি উদ্ধার দুর্নীতির মামলায় সাবেক মেয়র রমজান আলী কারাগারে পঞ্চম শ্রেণী পড়ুয়া ছাত্রীকে অপহরণের মূলহোতা নাঈম গ্রেফতার মুন্সীগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে দুই যুবকের মৃত্যু লালমোহনে স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদকে নাগরিক সংবর্ধনা নবীনগরে অটো-স্ট্যান্ডে জিবির নামে চাঁদা তোলা বন্ধ- ইজারা মওকুফ করায় সাংসদকে অভিনন্দন জানিয়ে আনন্দ র‍্যালি সুনামগঞ্জে খুশির জোয়ার: ‘দুর্নীতিবাজ’ ডিসির বিদায়ে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল আনোয়ারায় মাদকবিরোধী অভিযান: দেশীয় মদে জড়িত চারজন আটক বিদায়ের বেলায় অশ্রুসজল চোখ, স্বপ্নে ভরসা রেখে পথচলা রাজধানীতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মিলছে না কাঙ্ক্ষিত তেল জামালপুর সাড়ে ২৭ ভরি স্বর্ণালংকার ও ৩ লাখ টাকা প্রতারণা: চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার আলামত কাউখালীতে প্রশাসনের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ উন্নয়নমূলক কোনো কাজে দুর্নীতি করলে তাকে ক্ষমা করা হবে না: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী সালথার ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসার দাখিল পরিক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় বায়নের খাল কচুরিপানার দখলে ৪০ হাজার পরিবার নিত্য ব্যবহার্য পানি সংকটে বাড়ছে রোগব্যাধি

বদলগাছীতে দ্রুত গতিতে এগিয়ে চলছে সড়ক উন্নয়নের কাজ

এসএম মোস্তাকিম,বদলগাছী(নওগাঁ)
শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ৯:৪৩ অপরাহ্ন

নওগাঁ জেলার একটি গুরুত্বপূর্ণ সড়ক বদলগাছী সড়ক উক্ত সড়কটিতে যাতায়াত করতে মানুষের ভোগান্তির শেষ ছিল না। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বদৌলতে শস্য ভান্ডার এই জেলার বদলগাছী উন্নয়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা একটি প্রকল্প অনুমোদন দিয়েছেন। যার ফলশ্রুতিতে শুরু হওয়া সড়ক ও জনপথ (সওজ) বিভাগের সড়ক প্রশস্তকরণ প্রকল্পের বদলগাছী অংশটি বাস্তবায়িত হলে যোগাযোগের ক্ষেত্রে এক নতুন দিগন্তের উন্মেষ ঘটবে।

পাল্টে যাবে এলাকার সড়কের চেহারা এমনটিই জানিয়েছেন সংশ্লিষ্টরা। সওজ নওগাঁর আঞ্চলিক মহাসড়ক উন্নয়নের প্রকল্পের বদলগাছী অংশে কীর্তিপুর থেকে বদলগাছী ফতেঙ্গপুর মাদ্রাসা পর্যন্ত ১১কি.মি সড়কের বাস্তবায়ন করতে দ্রুততার সাথে কাজ চলছে।

প্রকল্পের বদলগাছী অংশে ব্যয় হবে ৬৬ কোটি টাকা। প্রকল্পের বদলগাছী অংশ কীর্তিপুর হতে ফতেঙ্গপুর মাদ্রাসা পর্যন্ত ১১ কিলোমিটার দৈর্ঘ্যের এই সড়কের প্রস্থ ৭.৩০ মিটার, রিজিড পেভমেন্ট ১০.৩০ মিটার, ফোরলেন ২ *৫.৫০ মিটার চওড়া হচ্ছে আঞ্চলিক মহাসড়কটি।

এ বিষয়ে সংশ্লিষ্টরা জানান,চারলেন বিশিষ্ট সড়ক প্রশস্ত করণ কাজটির বদলগাছী উপজেলা সদরের বিআরডিবি অফিস থেকে বাসস্ট্যান্ড হয়ে শহরের প্রাণ কেন্দ্র চৌরাস্তার মোড় পর্যন্ত এই অংশে ঢালাই কাজটি শিডিউল অনুযায়ী গুনগত মান ঠিক রেখে অতিদ্রুততার সাথে এগিয়ে চলছে।

সড়ক প্রশস্তকরণ এ কাজের দায়িত্বপ্রাপ্ত নওগাঁ সওজ বিভাগের উপসহকারি প্রকৌশলী রায়হান মিয়া,কার্যসহকারী মোঃ ইউনুস সরকার বুলেট সহ একাধিক কর্মকর্তারা সার্বক্ষনিক চলমান কাজটি গুরুত্ব সহকারে দেখভাল করছেন।

বদলগাছীর অংশে চলমান কাজের দায়িত্বে থাকা সড়ক ও জনপথ বিভাগ নওগাঁর প্রকৌশলী নুরে আলম সিদ্দিকী সাংবাদিকদের জানান প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে চলছে। প্রকল্পটি শেষ হলে এলাকার সড়ক যোগাযোগে ব্যাপক উন্নয়ন সাধিত হবে। এই প্রকল্পটি সম্পন্ন হলে বদলগাছীর সড়কের চেহারা পাল্টে যাবে। গুনগত মান বজায় রেখে এবং মালামাল গুলোর গুনগতমান পরীক্ষা করে ম্যানুয়াল অনুযায়ী কাজটি হচ্ছে। জমি অধিগ্রহণ কাজ সঠিক সময়ে শেষ হলে নির্ধারিত সময়ের মধ্যই সড়ক প্রশস্ত করণ প্রকল্পের কাজ শেষ হবে।


এই বিভাগের আরো খবর