শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
আজ মহান মে দিবস আজ শুভ বুদ্ধপূর্ণিমা ‘কাম না করলে খামু কী’—মে দিবসেও কাজের খোঁজে শ্রমিকেরা ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শ্রীপুরে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ ষাঁড় গরু জবাইয়ের ঘটনায় ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন হোমনার দুলালপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ মুকসুদপুরে ভুয়া এসআই পরিচয়ে প্রতারণার চেষ্টা, ২০ হাজার টাকা দাবি কাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত কাঙ্ক্ষিত বৃষ্টিতে প্রাণ ফিরেছে বেড়ার চরাঞ্চলের চিনাবাদামের ক্ষেতগুলোর শুষ্ক মৌসুমেই ডান তীর বাঁধ সংস্কারের দাবি জোরালো, পরিদর্শনে পাউবো প্রকৌশলী ও ইউএনও ভাণ্ডারিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণ ও সড়ক সংস্কারে জোর ​৫ দিন পর রোদের দেখা: সুনামগঞ্জে ধান কাটায় ব্যস্ত কৃষাণ-কৃষাণী ব্রাহ্মণবাড়িয়ায় জন্মনিবন্ধনে অনিয়ম: চার ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত শ্রীপুরে চার বছর ধরে নীরব মানবিক উদ্যোগ, প্রতি বুধবার অসহায়দের জন্য খাবারের আয়োজন শ্রীপুরে বৃষ্টিতে বিদ্যালয় মাঠে হাঁটু পানি, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থী মে দিবসে শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতের আহ্বান হাজী আশরাফ উদ্দিনের হাইকোর্টে দুই মামলায় আইভীর জামিন অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে পুলিশ কমিশনারের আল্টিমেটাম ১৭ বছরের সাজা এড়াতে ২০ বছর পলাতক ; অবশেষে গ্রেফতার কিশোরগঞ্জে হাওরের অতিবৃষ্টির কারণে কৃষকের স্বপ্ন ডুবে যাচ্ছে পানির নিচে লালমনিরহাটে কৈশোরকালীন স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত মুকসুূদপুর জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপকূলীয় অঞ্চলে ক্রমাগত লবনাক্ততা বৃদ্ধি পাওয়ায় পাইকগাছায়” পানি সংলাপ” অনুষ্ঠিত দিনাজপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর বাছাই পর্ব অনুষ্ঠিত শরণখোলায় বজ্রপাতে চার গরুর মৃত্যু ঠাকুরগাঁওয়ে ২শ’ হতদরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান সালথার আটঘর ইউপি চেয়ারম্যান সোহাগ খান গ্রেপ্তার কর্মক্ষেত্রে শ্রমিকের ন্যায় সংগত অধিকার প্রতিষ্ঠার দাবি কুড়িগ্রামের বিশিষ্ট জনদের এমপির নির্দেশনা উপেক্ষা করে খেলার মাঠ দখলের পাঁয়তারা বিআইডব্লিউটিসি’র দুর্যোগের পূর্বাভাসে সুনামগঞ্জের বরাম হাওরে দ্রুত ধান কাটার নির্দেশ জেলা প্রশাসকের

প্রচার-প্রচারণায় এগিয়ে উপজেলা চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেন মোল্লা

ইমরুল হাসান বাবু ,টাঙ্গাইল
শুক্রবার, ১০ মে, ২০২৪, ৪:৪৭ অপরাহ্ন

দিন যত ঘনিয়ে আসছে টাঙ্গাইলের কালিহাতী উপজেলা পরিষদ নির্বাচনে ব্যাপক প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা। তিনি উপজেলার প্রতিটি গ্রামে ও হাট-বাজারে গিয়ে কুশল বিনিময় করছেন ভোটারদের সাথে।

আজ শুক্রবার দিনব্যাপী উপজেলার ছাতিহাটি,রামপুর,বল্লা ও নারান্দিয়ায় কর্মীসভা করেছেন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেন মোল্লা । এ উপজেলায় চেয়ারম্যানদের মধ্যে দিনরাত উপজেলার আনাচে-কানাচে প্রচার-প্রচারণা চালিয়ে ভোটারদের মন জয় করছেন আনোয়ার হোসেন মোল্লা।

তিনি প্রতিদিন নেতাকর্মীদের সাথে নিয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নে কর্মীসভা চালিয়ে যাচ্ছেন। উন্নয়নের ধারা অব্যহত রাখতে এবং উপজেলাবাসীকে মাদকমুক্ত করতে তার নির্বাচনী এলাকায় ভোট প্রার্থনা করেন। এসময় তিনি নারীদের অর্থনৈতিক উন্নয়ন’সহ নানামুখী উন্নয়নের প্রতিশ্রুতি দেন ভোটারদের মাঝে।
কালিহাতী উপজেলা পরিষদ নির্বাচনে মোট তিনজন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার মধ্যে প্রচার-প্রচারনায় এগিয়ে রয়েছেন আনোয়ার হোসেন মোল্লা।

একাধিক নেতাকর্মী জানায় সম্প্রতি এ আসনের সাবেক এমপি হাছান ইমাম খান সোহেল হাজারী ও সভাপতি মোজহারুল ইসলাম তালুকদারের সমর্থন পাওয়ায় আনোয়ার হোসেন মোল্লা (মোটরসাইকেল প্রতীক) অনেকটা এগিয়েছেন এমনটা দাবি অনেকের।

এ বিষয়ে কথা হয় চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেন মোল্লার সঙ্গে। কথা হলে তিনি বলেন, উপজেলাবাসী চাইলে এই নির্বাচনে আমি জয়লাভ করবো ইনশা আল্লাহ। নির্বাচিত হলে উপজেলাবাসীর জন্য প্রথম কোন কাজটি করবেন এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমান সরকারের পদক্ষেপ অনুযায়ী উপজেলা থেকে মাদক, ইভটিজিং ও বাল্য বিবাহের বিরুদ্ধে লড়াই শুরু করব। তিনি সকল শ্রেনী পেশার মানুষের সহযোগীতা চান এবং তাদের মাধ্যমে উপজেলাবাসীর কাছে দোয়া ও ভোট কামনা করেন। আনোয়ার হোসেন মোল্লা আরো বলেন, ‘আমি সাধারণ মানুষের প্রার্থী হয়েছি। সাধারণ মানুষ আমার পক্ষে কাজ করছে।

এছাড়াও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ আমার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে, আশা করি আমরা জয়ী হব। আমি চেয়ারম্যান পদে নির্বাচিত হলে উপজেলার বিভিন্ন রাস্তাঘাট স্কুল, কলেজ, মাদরাসা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নসহ সর্বস্তরে মানুষের উন্নয়নের জন্য কাজ করব। জয়ের ব্যাপারে তিনি শতভাগ আশাবাদী। উল্লেখ্য, এবার উপজেলা পরিষদ নির্বাচন ছয় ধাপে ভোট করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। যার প্রথমটি অনুষ্ঠিয় হয়েছে ৮ মে। এরপর আগামী ২১ মে দ্বিতীয় ধাপে কালিহাতী উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।


এই বিভাগের আরো খবর