শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
আজ মহান মে দিবস আজ শুভ বুদ্ধপূর্ণিমা ‘কাম না করলে খামু কী’—মে দিবসেও কাজের খোঁজে শ্রমিকেরা ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শ্রীপুরে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ ষাঁড় গরু জবাইয়ের ঘটনায় ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন হোমনার দুলালপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ মুকসুদপুরে ভুয়া এসআই পরিচয়ে প্রতারণার চেষ্টা, ২০ হাজার টাকা দাবি কাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত কাঙ্ক্ষিত বৃষ্টিতে প্রাণ ফিরেছে বেড়ার চরাঞ্চলের চিনাবাদামের ক্ষেতগুলোর শুষ্ক মৌসুমেই ডান তীর বাঁধ সংস্কারের দাবি জোরালো, পরিদর্শনে পাউবো প্রকৌশলী ও ইউএনও ভাণ্ডারিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণ ও সড়ক সংস্কারে জোর ​৫ দিন পর রোদের দেখা: সুনামগঞ্জে ধান কাটায় ব্যস্ত কৃষাণ-কৃষাণী ব্রাহ্মণবাড়িয়ায় জন্মনিবন্ধনে অনিয়ম: চার ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত শ্রীপুরে চার বছর ধরে নীরব মানবিক উদ্যোগ, প্রতি বুধবার অসহায়দের জন্য খাবারের আয়োজন শ্রীপুরে বৃষ্টিতে বিদ্যালয় মাঠে হাঁটু পানি, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থী মে দিবসে শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতের আহ্বান হাজী আশরাফ উদ্দিনের হাইকোর্টে দুই মামলায় আইভীর জামিন অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে পুলিশ কমিশনারের আল্টিমেটাম ১৭ বছরের সাজা এড়াতে ২০ বছর পলাতক ; অবশেষে গ্রেফতার কিশোরগঞ্জে হাওরের অতিবৃষ্টির কারণে কৃষকের স্বপ্ন ডুবে যাচ্ছে পানির নিচে লালমনিরহাটে কৈশোরকালীন স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত মুকসুূদপুর জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপকূলীয় অঞ্চলে ক্রমাগত লবনাক্ততা বৃদ্ধি পাওয়ায় পাইকগাছায়” পানি সংলাপ” অনুষ্ঠিত দিনাজপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর বাছাই পর্ব অনুষ্ঠিত শরণখোলায় বজ্রপাতে চার গরুর মৃত্যু ঠাকুরগাঁওয়ে ২শ’ হতদরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান সালথার আটঘর ইউপি চেয়ারম্যান সোহাগ খান গ্রেপ্তার কর্মক্ষেত্রে শ্রমিকের ন্যায় সংগত অধিকার প্রতিষ্ঠার দাবি কুড়িগ্রামের বিশিষ্ট জনদের এমপির নির্দেশনা উপেক্ষা করে খেলার মাঠ দখলের পাঁয়তারা বিআইডব্লিউটিসি’র দুর্যোগের পূর্বাভাসে সুনামগঞ্জের বরাম হাওরে দ্রুত ধান কাটার নির্দেশ জেলা প্রশাসকের

বালুখেকো গুলজার ইউছুফের দৌরাত্ম্য কালিহাতীতে বীর মুক্তিযোদ্ধার সমাধী নিশ্চিহ্ন হওয়ার পথে

নিজস্ব প্রতিবেদক
শনিবার, ১১ মে, ২০২৪, ৪:৪১ অপরাহ্ন

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ী ইউনিয়নের কূর্শাবেনুতে বীর মুক্তিযোদ্ধা আঃ বারেকের সমাধীস্থলের পাশের জমিতে স্থানীয় প্রভাবশালী অবৈধ বালু ব্যবসায়ীরা গভীর গর্তকরে মাটি কেটে বিক্রি করে দিচ্ছে। ফলে যেকোনো সময় বীর মুক্তিযোদ্ধার সমাধীটি নিশ্চিহ্ন হয়ে যাওয়ার শংকা দেখা দিয়েছে।

স্থানীয় বালুমাটি ব্যবসায়ী চক্রের প্রধান গুলজার (শামীম) ও ইউছুফ আলী নিউ ধলেশ্বরী নদীর পাড় কেটে কূর্শাবেনুর বিস্তির্ণ এলাকার ভূমির বালিমাটি ৩/৪ টি বেকু দিয়ে রাতদিন ২৪ ঘন্টা শতশত ড্রামট্রাকে বিক্রি করে হাতিয়ে নিচ্ছেন কোটি কোটি টাকা। এতে সরকার হারাচ্ছেন বিপুল পরিমান রাজস্ব, ক্ষতিগ্রস্ত হচ্ছে নদী ও নদী পাড়ের মানুষ ।

বালু খেকোদের অর্থ লালসায় কূর্শাবেনুতে বীর মুক্তিযোদ্ধা মরহুম আঃ বারেকের সমাধীস্থলটিও রক্ষা পাচ্ছেনা । বীর মুক্তিযোদ্ধার কবরটি সংরক্ষণের জন্য মুক্তিযোদ্ধা মন্ত্রনালয় কর্তৃক পাকা করনকৃত ওই বীর মুক্তিযোদ্ধার কবরের পাশে গভীর গর্ত করে মাটি খনন করে বিক্রি করছেন তারা। কবরের পার্শ্বে গভীর গর্ত করার ফলে যে কোন সময় মুক্তিযোদ্ধার কবরটি ধ্বংসে গিয়ে নিশ্চিহ্ন হয়ে যাবে বলে অভিযোগ করেছেন মৃত মুক্তিযোদ্ধার ছোটভাই কূর্শাবেনুর কুদরত আলী সিকদার। তিনি বলেন, আমার ভাই মরহুম বীর মুক্তিযোদ্ধা আঃ বারেকের রেকর্ডীয় জমিতে তার কবরটি সরকার সংরক্ষনের জন্য পাকা করে দিয়েছেন। তিনি দুঃখ করে বলেন, প্রভাবশালী বালিমাটি ব্যবসায়ীদের কাছে নিজের জমিতে একজন বীর মুক্তিযোদ্ধার কবর বাঁচানোর জন্য কত কাকুতিমিনতি করেছি, তাতে কোনো লাভ হয়নি। উপরন্ত আমাদের হুমকি দেওয়া হচ্ছে এবিষয়ে আমরা যেন কোনো কথা না বলি ।

তিনি আমাদের প্রতিবেদককে উদ্দেশ্য করে ভয়ার্ত কন্ঠে বলেন, আমরাতো আপনাদের ডেকে আনিনি, ওরা যদি জানতে পারে আমি আপনাদের কাছে কিছু বলেছি, তবে ওরা আমাকে মেরে ফলবে এবং আমার পরিবারের অপুরনীয় ক্ষতি করবে।

এবিষয়ে গোহালিয়াবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল হাই আকন্দ বলেন,আমি সাবেক চেয়ারম্যান হযরত আলীকে জানিয়েছি, তিনি বললেন,কূর্শাবেনু বালুঘাট গুলজার ও ইউছুফের কাছে বিক্রি করে দিয়েছেন। গুলজার ও ইউছুফ ফোন ধরেনা, আপনি ইউএনওকে জানান।

বালু ব্যবসায়ী ইউছুফ বলেন,আমরা হযরত চেয়ারম্যানের কাছ থেকে ঘাট কিনে নিয়ে ব্যবসা করছি। মুক্তিযোদ্ধার কবর ক্ষতিগ্রস্তের বিষয়ে তিনি নিঃশ্চুপ থাকেন।

এবিষয়ে, কালিহাতী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান মজনু বলেন, মহান স্বাধীনতা যুদ্ধের বীর মুক্তিযোদ্ধার প্রতি, তার সমাধীর প্রতি, অসম্মান আমাদের কাম্য নয় । আমি বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল বারেকের সমাধীস্থল পরিদর্শন করে, ইউএনও মহোদয়ের সাথে পরামর্শ করে পরবর্তী পদক্ষেপ গ্রহন করবো।

এব্যাপারে, কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার মো. শাহাদাৎ হুসেইন বলেন,এখনি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে ঘটনাস্থলে পাঠাচ্ছি তিনি ব্যবস্থা নিবেন।

সহকারি কমিশনার (ভূমি) বলেন,বালু পরিবহনের দায়ে সেখানে ১ জনকে ৫০ হাজার টাকা জরিমানা ও ১৪ দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে।


এই বিভাগের আরো খবর