শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শ্রীপুরে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ ষাঁড় গরু জবাইয়ের ঘটনায় ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন হোমনার দুলালপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ মুকসুদপুরে ভুয়া এসআই পরিচয়ে প্রতারণার চেষ্টা, ২০ হাজার টাকা দাবি কাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত কাঙ্ক্ষিত বৃষ্টিতে প্রাণ ফিরেছে বেড়ার চরাঞ্চলের চিনাবাদামের ক্ষেতগুলোর শুষ্ক মৌসুমেই ডান তীর বাঁধ সংস্কারের দাবি জোরালো, পরিদর্শনে পাউবো প্রকৌশলী ও ইউএনও ভাণ্ডারিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণ ও সড়ক সংস্কারে জোর ​৫ দিন পর রোদের দেখা: সুনামগঞ্জে ধান কাটায় ব্যস্ত কৃষাণ-কৃষাণী ব্রাহ্মণবাড়িয়ায় জন্মনিবন্ধনে অনিয়ম: চার ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত শ্রীপুরে চার বছর ধরে নীরব মানবিক উদ্যোগ, প্রতি বুধবার অসহায়দের জন্য খাবারের আয়োজন শ্রীপুরে বৃষ্টিতে বিদ্যালয় মাঠে হাঁটু পানি, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থী মে দিবসে শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতের আহ্বান হাজী আশরাফ উদ্দিনের হাইকোর্টে দুই মামলায় আইভীর জামিন অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে পুলিশ কমিশনারের আল্টিমেটাম ১৭ বছরের সাজা এড়াতে ২০ বছর পলাতক ; অবশেষে গ্রেফতার কিশোরগঞ্জে হাওরের অতিবৃষ্টির কারণে কৃষকের স্বপ্ন ডুবে যাচ্ছে পানির নিচে লালমনিরহাটে কৈশোরকালীন স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত মুকসুূদপুর জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপকূলীয় অঞ্চলে ক্রমাগত লবনাক্ততা বৃদ্ধি পাওয়ায় পাইকগাছায়” পানি সংলাপ” অনুষ্ঠিত দিনাজপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর বাছাই পর্ব অনুষ্ঠিত শরণখোলায় বজ্রপাতে চার গরুর মৃত্যু ঠাকুরগাঁওয়ে ২শ’ হতদরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান সালথার আটঘর ইউপি চেয়ারম্যান সোহাগ খান গ্রেপ্তার কর্মক্ষেত্রে শ্রমিকের ন্যায় সংগত অধিকার প্রতিষ্ঠার দাবি কুড়িগ্রামের বিশিষ্ট জনদের এমপির নির্দেশনা উপেক্ষা করে খেলার মাঠ দখলের পাঁয়তারা বিআইডব্লিউটিসি’র দুর্যোগের পূর্বাভাসে সুনামগঞ্জের বরাম হাওরে দ্রুত ধান কাটার নির্দেশ জেলা প্রশাসকের বাঁধ ভাঙার দায় কার? প্রশাসন আর প্রকৃতির রোষে সর্বস্বান্ত হাওরবাসী ডিসি সম্মেলনে ৪৯৮টি প্রস্তাবের ওপর আলোচনা হবে ফুলবাড়ীতে তিনদিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন

পাইকগাছায় পানি উন্নয়ন বোর্ডের জায়গায় চলছে কাঁচা-পাকা স্থাপনা নির্মানের প্রতিযোগিতা

মানছুর রহমান জাহিদ,পাইকগাছা
শনিবার, ২৯ জুন, ২০২৪, ৬:৪৭ অপরাহ্ন

কর্তৃপক্ষের উদাসীনতায় খুলনার পাইকগাছা উপজেলার সোলাদানায় ওয়াপদার (পানি উন্নয়ন বোর্ডের) সরকারী জায়গা দখল করে গড়ে তোলা হচ্ছে অসংখ্য পাকা-কাঁচা স্থাপনা।

উপজেলার সোলাদানা বাজারস্থ প্রধান সড়কের পাশে ওয়াপদার সরকারী জায়গা ভুমিখেকুরা দখল করে পাকা কাঁচা স্থাপনা করার প্রতিযোগিতায় নেমেছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বার বার অবহিত করার পরও নজর দেয়নি সেদিকে এমনটি অভিযোগ এলাকাবাসীর। সেখানে বর্তমানে রাত- দিন সমানতালে নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে দখলবাজরা। অবস্থা দৃষ্টিতে মনে হয় সরকারী জায়গা দখলের প্রতিযোগিতা শুরু হয়েছে।

করা হচ্ছে কাঁচা পাকা স্থাপনা। এমনকি নির্মাণ করা হচ্ছে বহুতল ভবন। শাপলা ষ্টোরের মালিক আমীর আলী আব্দুর রহিম সাগর বিশ্বাসের মত পাকা বহুতল ভবন নির্মান করছেন। এমনিভাবে অসংখ্য জায়গায় চাল, চটা বাঁশ দিয়ে ঘর নিমাণ করা হচ্ছে।

এ ব্যাপারে বহুতল ভবন নির্মাতা সাগর বিশ্বাসের সাথে কাজ চলমান অবস্থায় জানতে চাইলে তিনি বলেন আমি দু-মাস আগে ঘর করেছি। তবে জায়গা পাওয়ার জন্য উপজেলা নির্বাহী অফিসার দপ্তরের লিখিত অভিযোগ করি। যা তদন্ত করে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) অফিসের সার্ভেয়ারকে প্রতিবেদন দিতে বলেন। জায়গাটি ওয়াপাদা অফিসের না হওয়ায় তাদের কিছু করার নেই মর্মে সার্ভেয়ার কওছার আলী প্রতিবেন দেন।

পাইকগাছা উপজেলা ওয়াপদা অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এস.ও মোতালেব হোসেন বলেন, আমরা বিষয়টি অবগত হওয়ার পর কাজ বন্ধের জন্য তাদের বলেছি। কিন্তু কথা শুনছেনা।
উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন বলেন, জায়গাটি ওয়াপদা কর্তৃপক্ষের তাই তাদেরকেই ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছি।


এই বিভাগের আরো খবর