শুক্রবার, ০১ মে ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
ফুলবাড়ীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস ও মহান মে দিবস পালিত উত্তরায় অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, ২৪ ঘণ্টার মধ্যে মূল আসামি গ্রেপ্তার হোমনায় নাগরিক সংবর্ধনায় ফুলের টাকা দুস্থদের দেওয়ার আহ্বান সেলিম ভূঁইয়া এমপির দীর্ঘদিনের বিশ্বাস ভেঙে প্রতারণা: শ্রীপুরে ১৫ লাখ টাকা নিয়ে উধাও ভাড়াটিয়া ঝিনাইগাতী কৃষি কর্মকর্তার কার্যালয়ে পঁচে নষ্ট হচ্ছে প্রণোদনার মূল্যবান মেশিন ও বীজ আজ মহান মে দিবস আজ শুভ বুদ্ধপূর্ণিমা ‘কাম না করলে খামু কী’—মে দিবসেও কাজের খোঁজে শ্রমিকেরা ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শ্রীপুরে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ ষাঁড় গরু জবাইয়ের ঘটনায় ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন হোমনার দুলালপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ মুকসুদপুরে ভুয়া এসআই পরিচয়ে প্রতারণার চেষ্টা, ২০ হাজার টাকা দাবি কাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত কাঙ্ক্ষিত বৃষ্টিতে প্রাণ ফিরেছে বেড়ার চরাঞ্চলের চিনাবাদামের ক্ষেতগুলোর শুষ্ক মৌসুমেই ডান তীর বাঁধ সংস্কারের দাবি জোরালো, পরিদর্শনে পাউবো প্রকৌশলী ও ইউএনও ভাণ্ডারিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণ ও সড়ক সংস্কারে জোর ​৫ দিন পর রোদের দেখা: সুনামগঞ্জে ধান কাটায় ব্যস্ত কৃষাণ-কৃষাণী ব্রাহ্মণবাড়িয়ায় জন্মনিবন্ধনে অনিয়ম: চার ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত শ্রীপুরে চার বছর ধরে নীরব মানবিক উদ্যোগ, প্রতি বুধবার অসহায়দের জন্য খাবারের আয়োজন শ্রীপুরে বৃষ্টিতে বিদ্যালয় মাঠে হাঁটু পানি, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থী মে দিবসে শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতের আহ্বান হাজী আশরাফ উদ্দিনের হাইকোর্টে দুই মামলায় আইভীর জামিন অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে পুলিশ কমিশনারের আল্টিমেটাম ১৭ বছরের সাজা এড়াতে ২০ বছর পলাতক ; অবশেষে গ্রেফতার কিশোরগঞ্জে হাওরের অতিবৃষ্টির কারণে কৃষকের স্বপ্ন ডুবে যাচ্ছে পানির নিচে লালমনিরহাটে কৈশোরকালীন স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত মুকসুূদপুর জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপকূলীয় অঞ্চলে ক্রমাগত লবনাক্ততা বৃদ্ধি পাওয়ায় পাইকগাছায়” পানি সংলাপ” অনুষ্ঠিত দিনাজপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর বাছাই পর্ব অনুষ্ঠিত শরণখোলায় বজ্রপাতে চার গরুর মৃত্যু

ফেনীতে নিজাম হাজারীর বাগান বাড়ি দেখতে ভিড়

মুহাম্মদ মিজানুর রহমান, ফেনী
বুধবার, ৭ আগস্ট, ২০২৪, ৭:১৭ অপরাহ্ন

ফেনী-২ আসনের সদ্য সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীর আগুনে পুড়িয়ে দেওয়া বিলাসবহুল বাগান বাড়িটি একনজর দেখতে দূর-দূরান্ত থেকে ছুটে আসছে হাজার হাজার মানুষ।

স্থানীয়দের সঙ্গে কথা বরে জানা যায়, গত সোমবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার খবর ছড়িয়ে পড়লে বিএনপি-জামায়াতের কর্মী-সমর্থকদের হামলার মুখে সঙ্গীদের নিয়ে পালিয়ে যান নিজাম হাজারী। এ সময় বাগান বাড়িটিতে ব্যাপক ভাংচুর ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এতে পুরো বাড়ি আগুনে পুড়ে ধ্বংসস্তুপে পরিণত হয়। এক পর্যায়ে বাড়িটির মূল্যবান জিনিসপত্র, খামারের গরু-ছাগল, লেকের মাছ এবং গাছ ও ফুলের চারা লুট করে নিয়ে যায় সুযোগ সন্ধানীরা।

দোর্দান্ত প্রতাপশালী নিজাম হাজারীর কোটি কোটি টাকার আলিশান এ বাড়িতে সাধারণ কোন মানুষজন প্রবেশ করতে পারতো না। কেবল ভিআইপি ব্যক্তিদেরই আসা-যাওয়া ছিল। আওয়ামী লীগ সরকারের পতনের পর স্ব দলবলে নিজাম হাজারী পালিয়ে যাওয়ায় গত কয়েকদিন ধরে এ বাড়ি ঘুরে ঘুরে দেখছে সাধারণ মানুষ।

অনেকে বন্ধু-বান্ধব ও পরিবার-পরিজন নিয়ে উপভোগ করছেন বাড়িটির প্রাকৃতিক সৌন্দর্য। কেউ কেউ বাড়িটি ঘুরে ছবি তুলছেন। আবার অনেকে গল্প করে ব্যস্ত সময় পার করছেন। বাড়িটি ঘুরে এসে জনৈক ব্যক্তি বলেন, নিজাম হাজারীর বিলাসবহুল বাড়ির গল্প শুনেছি, কিন্তু কখনো দেখতে পারিনি। আজ দেখার সুযোগ হলো।


এই বিভাগের আরো খবর