সিরাজগঞ্জের শাহজাদপুরে থানা পুলিশ যৌথ বাহিনীর অভিযানে পৌর এলাকার গুচ্ছগ্রামে অভিযান চালিয়ে তিনটি অস্ত্র ও গুলি উদ্ধার করে।
এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। তবে কেউ গ্রেফতার হয় নাই। ৯ সেপ্টেম্বর সোমবার সকালে শাহজাদপুর থানা অফিসার ইনচার্জ সবুজ রানা সাংবাদিকদের কে জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার বিকেলে শাহজাদপুর পৌর এলাকা পারকোলা গুচ্চগ্রামে যৌথ বাহিনী অভিযান চালিয়ে মৃত মকবুল হোসেনের পুত্র নজরুল ইসলামের (৬০) এর ঘর থেকে একটি ওয়ান শুটার পাইপ ও ৬ রাউন্ড কার্তুজ,শফিকুল ইসলামের পুত্র শাহাদত (২৬) ১টি ওয়ান শুটার পাইপ ৭ রাউন্ড কার্তুজ এবং সোলেমানের ছেলে সামাদ আলী (৩৭)এদের শয়ং কক্ষ থেকে একটি ওয়ান শুটার ৬ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
তবে তিনজনের কাউকেই আটক করা সম্ভব হয়নি। এগুলো সব অবৈধ অস্ত্র। তারা অভিযানের খবর পেয়ে পালিয়ে যায়। তিনজনের বিরুদ্ধে অস্ত্র আইনের মামলা দায়ের করা হয়েছে। তবে অভিযান অব্যাহত থাকবে।