শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভাড়া নিয়ে বাগ্‌বিতণ্ডায় রিকশাচালককে হত্যা: লোমহর্ষক বর্ণনা আসামীর সালথায় মাদকবিরোধী সচেতনতা সভা অনুষ্ঠিত শাহবাগের সেই অসহায় গোলাপিকে নতুন বাড়ি দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী কে নিয়ে আপত্তিকর মন্তব্য-প্রতিবাদে বাসার সামনে উত্তেজনা বাংলা নববর্ষে মোগরাপাড়ার আকাশে রঙিন ঘুড়ির মেলা, উৎসবে মানুষের ঢল মানিকগঞ্জে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার, গণধোলাইয়ে নিহত ২ ফুলপুরে জ্বালানি সরবরাহে বাধা, দুই মামলায় অর্থদণ্ড সুনামগঞ্জে বিদ্যুতের চরম বিপর্যয়: চাহিদার অর্ধেকও মিলছে না, অন্ধকারে ৪ লাখ গ্রাহক কাপ্তাইয়ে উৎসবমুখর পরিবেশে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নান্দাইলে গ্লোবাল ওয়ানের অর্থায়নে গরীব ও অসহায় পরিবারের মাঝে ১০০ টি টিউবওয়েল বিতরণ শেরপুরে ভাতিজার বিরুদ্ধে চাচাকে বাড়িছাড়া করার অভিযোগ ; ভূট্টা ক্ষেত লুট মুকসুদপুরে জমি বিরোধ ও রেস্টুরেন্ট স্থাপন নিয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন সমাজ গঠনের মধ্যে দিয়েই রাষ্ট্র গঠনে সহায়ক হোক এই পাঠাগার: শাহজাহান চৌধুরী এমপি ঝালকাঠিতে ১৭ পিস ইয়াবাসহ তিন নারী ব্যবসায়ী আটক পাইকগাছায় নতুন মৎস্য আড়ৎ’র উদ্বোধন শ্মশান থেকে মাথার খুলি চুরির ঘটনায় ৩ হিন্দু যুবক গ্রেপ্তার, খুলি উদ্ধার দুর্নীতির মামলায় সাবেক মেয়র রমজান আলী কারাগারে পঞ্চম শ্রেণী পড়ুয়া ছাত্রীকে অপহরণের মূলহোতা নাঈম গ্রেফতার মুন্সীগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে দুই যুবকের মৃত্যু লালমোহনে স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদকে নাগরিক সংবর্ধনা নবীনগরে অটো-স্ট্যান্ডে জিবির নামে চাঁদা তোলা বন্ধ- ইজারা মওকুফ করায় সাংসদকে অভিনন্দন জানিয়ে আনন্দ র‍্যালি সুনামগঞ্জে খুশির জোয়ার: ‘দুর্নীতিবাজ’ ডিসির বিদায়ে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল আনোয়ারায় মাদকবিরোধী অভিযান: দেশীয় মদে জড়িত চারজন আটক বিদায়ের বেলায় অশ্রুসজল চোখ, স্বপ্নে ভরসা রেখে পথচলা রাজধানীতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মিলছে না কাঙ্ক্ষিত তেল জামালপুর সাড়ে ২৭ ভরি স্বর্ণালংকার ও ৩ লাখ টাকা প্রতারণা: চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার আলামত কাউখালীতে প্রশাসনের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ উন্নয়নমূলক কোনো কাজে দুর্নীতি করলে তাকে ক্ষমা করা হবে না: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী সালথার ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসার দাখিল পরিক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় বায়নের খাল কচুরিপানার দখলে ৪০ হাজার পরিবার নিত্য ব্যবহার্য পানি সংকটে বাড়ছে রোগব্যাধি

বেলকুচিতে ঐতিহাসিক ফাইনাল নৌকা বাইচ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

আব্দুল আলিম বেলকুচি (সিরাজগঞ্জ)
শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ১১:১১ পূর্বাহ্ন

বাহারি রংবেরঙের নৌকায় বাজছে ঢোল-বাদ্যযন্ত্র। তালে তালমিলিয়ে চলছে মাঝি-মাল্লাদের বৈঠা। চলছে সমবেত জারি আর সারি গান। নৌকায় করে ও নদীপাড়ে দাঁড়িয়ে নানা বয়সের হাজার হাজার ছেলে মেয়ে ও বিভিন্ন বয়সের উৎসুক দর্শনার্থী বিলুপ্তপ্রায় এ নৌকাবাইচ উপভোগ করতে এসেছেন।

সেই সাথে হৈহুল্লোর, করতালী আর নেচে গেয়ে উল্লাস করে নৌকা বাইচে অংশ নেয়া প্রতিযোগীদের পানি ছিটিয়ে উৎসাহ দিয়ে যাচ্ছেন তারা। আবহমান বাংলার ঐতিহ্যবাহী এই প্রতিযোগিতা সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা ধুকুরিয়াবেড়া ইউনিয়নে চর লক্ষীপুর ও পিড়ারচর গ্রামবাসীর আয়োজিত নৌকা বাইচ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক আমীরুল ইসলাম খাঁন আলিম।

শুক্রবার বিকেলে ধুকুরিয়াবেড়া ইউনিয়ন বিএনপির আহবায়ক বাবর সরকারের সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব ইঞ্জিনিয়ার ছামান আলী আকন্দ,

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা বিএনপির সদস্য সচিব বনি আমিন, সিরাজগঞ্জ জেলা বিএনপির তাঁত বিষয়ক সম্পাদক হাজী আকছেদ আলী, পৌর বিএনপির আহবায়ক হাজী আলতাফ হোসেন, উপজেলা বিএনপির সদস্য ইমতিয়াজ উদ্দিন, সেচ্ছাসেবক দলের আহবায়ক নূরে আলম, ধুকুরিয়াবেড়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ফজলুল হক ফজল, ওয়ার্ড বিএনপির সভাপতি আবু সাইদ সরদার, সাধারণ সম্পাদক হোসেন আলী প্রামানিক।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন নৌকা বাইচ কমিটির সাধারণ সম্পাদক দেলখোশ প্রামানিক,
সার্বিক তত্বাবধানে নূর ইসলাম সরকার ও আবু হাশেম ফটিক।
অনুষ্ঠানের শুরুতে অতিথিদের সম্মাননা স্মারক ক্রেষ্ট প্রদান করা হয় পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


এই বিভাগের আরো খবর