শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভাড়া নিয়ে বাগ্‌বিতণ্ডায় রিকশাচালককে হত্যা: লোমহর্ষক বর্ণনা আসামীর সালথায় মাদকবিরোধী সচেতনতা সভা অনুষ্ঠিত শাহবাগের সেই অসহায় গোলাপিকে নতুন বাড়ি দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী কে নিয়ে আপত্তিকর মন্তব্য-প্রতিবাদে বাসার সামনে উত্তেজনা বাংলা নববর্ষে মোগরাপাড়ার আকাশে রঙিন ঘুড়ির মেলা, উৎসবে মানুষের ঢল মানিকগঞ্জে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার, গণধোলাইয়ে নিহত ২ ফুলপুরে জ্বালানি সরবরাহে বাধা, দুই মামলায় অর্থদণ্ড সুনামগঞ্জে বিদ্যুতের চরম বিপর্যয়: চাহিদার অর্ধেকও মিলছে না, অন্ধকারে ৪ লাখ গ্রাহক কাপ্তাইয়ে উৎসবমুখর পরিবেশে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নান্দাইলে গ্লোবাল ওয়ানের অর্থায়নে গরীব ও অসহায় পরিবারের মাঝে ১০০ টি টিউবওয়েল বিতরণ শেরপুরে ভাতিজার বিরুদ্ধে চাচাকে বাড়িছাড়া করার অভিযোগ ; ভূট্টা ক্ষেত লুট মুকসুদপুরে জমি বিরোধ ও রেস্টুরেন্ট স্থাপন নিয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন সমাজ গঠনের মধ্যে দিয়েই রাষ্ট্র গঠনে সহায়ক হোক এই পাঠাগার: শাহজাহান চৌধুরী এমপি ঝালকাঠিতে ১৭ পিস ইয়াবাসহ তিন নারী ব্যবসায়ী আটক পাইকগাছায় নতুন মৎস্য আড়ৎ’র উদ্বোধন শ্মশান থেকে মাথার খুলি চুরির ঘটনায় ৩ হিন্দু যুবক গ্রেপ্তার, খুলি উদ্ধার দুর্নীতির মামলায় সাবেক মেয়র রমজান আলী কারাগারে পঞ্চম শ্রেণী পড়ুয়া ছাত্রীকে অপহরণের মূলহোতা নাঈম গ্রেফতার মুন্সীগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে দুই যুবকের মৃত্যু লালমোহনে স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদকে নাগরিক সংবর্ধনা নবীনগরে অটো-স্ট্যান্ডে জিবির নামে চাঁদা তোলা বন্ধ- ইজারা মওকুফ করায় সাংসদকে অভিনন্দন জানিয়ে আনন্দ র‍্যালি সুনামগঞ্জে খুশির জোয়ার: ‘দুর্নীতিবাজ’ ডিসির বিদায়ে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল আনোয়ারায় মাদকবিরোধী অভিযান: দেশীয় মদে জড়িত চারজন আটক বিদায়ের বেলায় অশ্রুসজল চোখ, স্বপ্নে ভরসা রেখে পথচলা রাজধানীতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মিলছে না কাঙ্ক্ষিত তেল জামালপুর সাড়ে ২৭ ভরি স্বর্ণালংকার ও ৩ লাখ টাকা প্রতারণা: চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার আলামত কাউখালীতে প্রশাসনের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ উন্নয়নমূলক কোনো কাজে দুর্নীতি করলে তাকে ক্ষমা করা হবে না: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী সালথার ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসার দাখিল পরিক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় বায়নের খাল কচুরিপানার দখলে ৪০ হাজার পরিবার নিত্য ব্যবহার্য পানি সংকটে বাড়ছে রোগব্যাধি

শাহজাদপুরে বালু মহালে যৌথ বাহিনীর অভিযান, আটক-১

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর (সিরাজগঞ্জ)
বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪, ৬:৩৩ অপরাহ্ন

সিরাজগঞ্জের শাহজাদপুরে পানি উন্নয়ন বোর্ডের বালু অবৈধভাবে বিক্রি বন্ধে যৌথ বাহিনীর একটি অভিযান পরিচালিত হয়েছে। এসময় বালু বিক্রির দায়ে আলমাছ প্রামাণিক (৩২) নামের ১জনকে আটক, ৪টি ট্রাক ও একটি ভেকু মেশিন জব্দ করা হয়।

আজ বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ১টায় শাহজাদপুর উপজেলার বাজিয়ারপাড়ায় সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে যৌথবাহিনী এই অভিযান পরিচালনা করে।

জানা যায়, সরকারি নিয়মনীতি অমান্য করে পানি উন্নয়ন বোর্ডের অনুমতি না নিয়েই দীর্ঘদিন যাবৎ বালু সম্রাট আনিস প্রামাণিক এই বালু মহাল থেকে অবৈধভাবে কোটি কোটি টাকার বালু বিক্রি করে চলেছে।

খবর পেয়ে সেনাবাহিনীর উল্লাপাড়া ক্যাম্প কমান্ডার মেজর রেদ‌ওয়ানের নেতৃত্বে যৌথ বাহিনী সেখানে অভিযান চালায়। এসময় থানার উপ-পরিদর্শক শারফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল উপস্থিত ছিল।

যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে বালু কাটা ও পরিবহনে জড়িতরা পালিয়ে যায়। পরে বালু বিক্রির কোন বৈধ কাগজপত্র না দেখাতে পারায় মূল অভিযুক্ত আনিস প্রামাণিকের ভাই আলমাছ প্রামাণিককে আটক করা হয়। সেই সাথে বালু পরিবহন কাজে ব্যবহৃত ৪টি ট্রাক ও একটি ভ্যাকু মেশিন জব্দ করা হয়। পরে ঘটনাস্থলে উপস্থিত হয় সহকারী কমিশনার (ভুমি) মোঃ মুশফিকুর রহমান।

এই বিষয়ে মেজর রেদ‌ওয়ান বলেন, অভিযানের সময় মূল অভিযুক্ত আনিস প্রামাণিককে পাওয়া যায়নি। ঘটনাস্থল থেকে তার ভাই আলমাছ প্রামাণিককে আটক করে থানায় পাঠানো হয়েছে। অবৈধভাবে বালু বিক্রির দায়ে জড়িতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।

খোঁজ নিয়ে জানা যায়, আনিস প্রামাণিক উপজেলার দরগাহর চরের চান প্রামাণিকের বড় ছেলে আনিস প্রামাণিক। তিনি একসময় দরগাহপাড়া করতোয়া নদীর খেয়া ঘাটে নৌকার মাঝি ছিল। পড়ে আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িয়ে বিগত সরকারের সময়ে শাহজাদপুর উপজেলার বিভিন্ন স্থানে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালুর ব্যবসা ও বাংলা পেট্রোলের ব্যবসা করে কোটি কোটি টাকার মালিক বনে গেছেন।

বালুর একচ্ছত্র অধিপতি হ‌ওয়ায় প্রভাবশালী আওয়ামীলীগ নেতাদের বিভিন্ন অনুষ্ঠান ও কর্মসূচিতে তিনিই অর্থায়ন করতেন। তবে জনমনে এখন প্রশ্ন বিগত সরকারের দোসর হয়েও আওয়ামীলীগ নেতা আনিস প্রামাণিক কোন ক্ষমতাবলে এখনও তার এই অবৈধ ব্যবসা অব্যাহত রেখেছেন।


এই বিভাগের আরো খবর