শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভাড়া নিয়ে বাগ্‌বিতণ্ডায় রিকশাচালককে হত্যা: লোমহর্ষক বর্ণনা আসামীর সালথায় মাদকবিরোধী সচেতনতা সভা অনুষ্ঠিত শাহবাগের সেই অসহায় গোলাপিকে নতুন বাড়ি দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী কে নিয়ে আপত্তিকর মন্তব্য-প্রতিবাদে বাসার সামনে উত্তেজনা বাংলা নববর্ষে মোগরাপাড়ার আকাশে রঙিন ঘুড়ির মেলা, উৎসবে মানুষের ঢল মানিকগঞ্জে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার, গণধোলাইয়ে নিহত ২ ফুলপুরে জ্বালানি সরবরাহে বাধা, দুই মামলায় অর্থদণ্ড সুনামগঞ্জে বিদ্যুতের চরম বিপর্যয়: চাহিদার অর্ধেকও মিলছে না, অন্ধকারে ৪ লাখ গ্রাহক কাপ্তাইয়ে উৎসবমুখর পরিবেশে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নান্দাইলে গ্লোবাল ওয়ানের অর্থায়নে গরীব ও অসহায় পরিবারের মাঝে ১০০ টি টিউবওয়েল বিতরণ শেরপুরে ভাতিজার বিরুদ্ধে চাচাকে বাড়িছাড়া করার অভিযোগ ; ভূট্টা ক্ষেত লুট মুকসুদপুরে জমি বিরোধ ও রেস্টুরেন্ট স্থাপন নিয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন সমাজ গঠনের মধ্যে দিয়েই রাষ্ট্র গঠনে সহায়ক হোক এই পাঠাগার: শাহজাহান চৌধুরী এমপি ঝালকাঠিতে ১৭ পিস ইয়াবাসহ তিন নারী ব্যবসায়ী আটক পাইকগাছায় নতুন মৎস্য আড়ৎ’র উদ্বোধন শ্মশান থেকে মাথার খুলি চুরির ঘটনায় ৩ হিন্দু যুবক গ্রেপ্তার, খুলি উদ্ধার দুর্নীতির মামলায় সাবেক মেয়র রমজান আলী কারাগারে পঞ্চম শ্রেণী পড়ুয়া ছাত্রীকে অপহরণের মূলহোতা নাঈম গ্রেফতার মুন্সীগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে দুই যুবকের মৃত্যু লালমোহনে স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদকে নাগরিক সংবর্ধনা নবীনগরে অটো-স্ট্যান্ডে জিবির নামে চাঁদা তোলা বন্ধ- ইজারা মওকুফ করায় সাংসদকে অভিনন্দন জানিয়ে আনন্দ র‍্যালি সুনামগঞ্জে খুশির জোয়ার: ‘দুর্নীতিবাজ’ ডিসির বিদায়ে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল আনোয়ারায় মাদকবিরোধী অভিযান: দেশীয় মদে জড়িত চারজন আটক বিদায়ের বেলায় অশ্রুসজল চোখ, স্বপ্নে ভরসা রেখে পথচলা রাজধানীতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মিলছে না কাঙ্ক্ষিত তেল জামালপুর সাড়ে ২৭ ভরি স্বর্ণালংকার ও ৩ লাখ টাকা প্রতারণা: চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার আলামত কাউখালীতে প্রশাসনের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ উন্নয়নমূলক কোনো কাজে দুর্নীতি করলে তাকে ক্ষমা করা হবে না: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী সালথার ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসার দাখিল পরিক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় বায়নের খাল কচুরিপানার দখলে ৪০ হাজার পরিবার নিত্য ব্যবহার্য পানি সংকটে বাড়ছে রোগব্যাধি

নন্দীগ্রামে লুন্ঠিত গরু উদ্ধার, পিকআপসহ গ্রেপ্তার-২

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪, ৪:৩৯ অপরাহ্ন

বগুড়ার নন্দীগ্রামে গ্রামীণ সড়কে গভীর রাতে পিকআপ নিয়ে ঘুরতো একটি সংঘবদ্ধ চোর চক্র। সুযোগ বুঝে বাড়ি ও গোয়াল ঘরের সিঁধ কেটে গরু লুট করে হাটে বিক্রি করতো। আলোচিত গরু চুরির ঘটনায় সংঘবদ্ধ চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে চারটি চোরাই গরু এবং চুরির কাজে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়েছে।

আজ শনিবার চুরির মামলায় গ্রেপ্তার দেখিয়ে দুইজনকে বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করে পুলিশ। এর আগে শুক্রবার ধুনট উপজেলার কান্তনগর সোনামোয়া পশুর হাটে চোরাই গরু বিক্রির সময় হাতেনাতে তাদের আটক করা হয়। চোর চক্রের সদস্যরা হলো- বগুড়া শহরের মালতিনগর এলাকার মৃত মাজেদের ছেলে জাহিদুল ইসলাম জাহিদ (৪২) ও শাজাহানপুর উপজেলার হেলেঞ্চা পাড়ার মৃত আহমেদ আলীর ছেলে বজলুর রশিদ (৫০)।

জানা গেছে, গত ২৫ সেপ্টেম্বর রাতে নন্দীগ্রাম পৌর সদরের বৈলগ্রাম মহল্লার সোহরাব হোসেন বাবলুর ঘরের সিঁধ কেটে সাড়ে ৭ লাখ টাকা মূল্যের নয়টি গরু চুরি হয়। এ ব্যাপারে শুক্রবার থানায় মামলা দায়েরের পরই অভিযানে নামে পুলিশ। থানার ওসি মো. তারিকুল ইসলাম নিজেই ঘটনার তদন্ত করছেন। তথ্য প্রযুক্তির ব্যবহারে চুরির ঘটনার সঙ্গে একটি সংঘবদ্ধ চক্রের জড়িত থাকার তথ্য পেয়েছে পুলিশ।

নন্দীগ্রাম থানার উপ-পরিদর্শক মো. নাজমুল হক এ তথ্য নিশ্চিত করে জানান, গরু চুরির ঘটনায় জড়িতদের সনাক্ত করার পর ধুনট উপজেলার কান্তনগর সোনামোয়া পশুর হাট এলাকায় অভিযান চালানো হয়। সেখানে তারা চোরাই গরু বিক্রি করতে গিয়েছিল। গ্রেপ্তারকৃতরা গরু চুরি চক্রের সঙ্গে সরাসরি জড়িত। তাদের কাছ থেকে উদ্ধার করা চারটি গরুর মালিকানা যাচাই করা হচ্ছে।


এই বিভাগের আরো খবর