শনিবার, ১৬ মে ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
হোমনার রামকৃষ্ণপুরে মাদক বিরোধী প্রতিবাদ সমাবেশ ও র‍্যালী অনুষ্ঠিত মাদারগঞ্জে ধান কাটতে গিয়ে ছোট ভাইয়ের সামনে বড় ভাইয়ের বজ্রপাতে মৃত্যু! বগুড়ার শিবগঞ্জে ডাকাতির মালামাল উদ্ধার, গ্রেফতার ৩ আনোয়ারা কার মাইক্রো শ্রমিক সমবায় সমিতির নির্বাচন ১৪ জুলাই চিকিৎসাধীন অবস্থায় সেই দগ্ধ অটো চালকের মৃত্যু বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু হয়েছে: তথ্য প্রতিমন্ত্রী ঝালকাঠিতে ফুলেল সংবর্ধনায় সিক্ত এমপি জীবা আমিনা খান ও প্রশাসক শাহাদাৎ হোসেন ফুলপুরে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ফুলবাড়ী রেলস্টেশনে পঞ্চগড় ও কুড়িগ্রাম এক্সপ্রেসের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন হাটহাজারীতে ভরাট হয়ে যাওয়া খাল পুনরুদ্ধার করে খনন কাজ শুরু মটর শ্রমিক ইউনিয়ন ছেড়ে আবার ট্রাক-ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নে ১২ সদস্য ভারতের পশ্চিমবঙ্গে মুসলিম নিধনের প্রতিবাদে মধুখালীতে বিক্ষোভ মিছিল পাইকগাছায় অস্বাস্থ্যকর পরিবেশে গরুর পরিচালনা: ভ্রাম্যমাণ আদালত জরিমানা ভারতে মুসলিম নিপীড়নের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ সম্মিলিত সাংবাদিক অ্যাসোসিয়েশনের নতুন কমিটি, সভাপতি মোস্তফা সম্পাদক আব্দুর রহমান ড. নিলোফার চৌধুরী মনি এমপিকে জামালপুর প্রেসক্লাবের সংবর্ধনা ময়মনসিংহ সীমান্তে বিজিবির অভিযানে ১৩ লাখ টাকার চোরাচালান পণ্য আটক কৃষিতে সমন্বিত কাঠামো ও দক্ষ জনবল নিয়োগের তাগিদ আইইবির সেমিনারে প্রতিমন্ত্রী মীর শাহে আলম প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে শুভেচ্ছা জানালেন নিজাম উদ্দিন সালথায় চাচা-ভাতিজার সংঘর্ষ, আহত-৪ মুন্সীগঞ্জে প্রতিবন্ধী কিশোরী অন্তঃসত্ত্বা, অভিযুক্ত প্রতিবেশী যুবক হোমনায় ধানের বস্তার নিচে চাপা পড়ে শ্রমিক নিহত ভোক্তা অধিকারের অভিযানে চার ব্যবসায়ীকে জরিমানা সালথায় লিচু পাড়াকে কেন্দ্র করে বৃদ্ধ হত্যা, বাড়িঘর ভাঙচুর ও লুটপাট: ১১ গরু উদ্ধার লালমোহনে বিএনপির সাবেক সভাপতি ও মেয়রের ৭ম মৃত্যুবার্ষিকী পালিত মুন্সীগঞ্জে করবৃদ্ধি স্থগিতের দাবীতে নাগরিক-বন্ধন ও গণসাক্ষর পালিত ফরিদপুর জেলা প্রশাসকের সঙ্গে মধুখালী প্রেসক্লাবের মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ে ধর্ষণের পর ৪ বছর বয়সী শিশুকে হত্যা, কিশোর আটক পরিবারের পাঁচজনকে হত্যার পর আত্মহত্যা? পদ্মা সেতুর ফুটেজে মিলল সূত্র নিজ এলাকায় দুই দিনের রাষ্ট্রীয় সফরে আসছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

টেস্টে অশ্বিনের একাধিক রেকর্ড

স্পোর্টস ডেস্ক
বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪, ৫:৪৯ অপরাহ্ন
টেস্টে অশ্বিনের একাধিক রেকর্ড

সিরিজ বাঁচানোর লক্ষ্যে পুনের মহারাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলছে ভারত। ম্যাচের প্রথমদিন ভারতের পক্ষে মূল তান্ডব চালিয়েছেন ওয়াশিংটন সুন্দর। ৫৯ রানে তিনি ৭ উইকেট নিয়েছেন। বাকি তিন উইকেট নিয়েছেন অভিজ্ঞ স্পিন অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন। আর তাতেই টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ উইকেট সংগ্রহের পথে আরেক ধাপ এগিয়ে গেলেন তিনি। এদিন তিনি মূলত দুটি রেকর্ড গড়েছেন।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্র চলছে বর্তমানে। এখন পর্যন্ত টুর্নামেন্টটির সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ডটি ছিল নাথান লায়নের দখলে। এখন পর্যন্ত এই অস্ট্রেলিয়ান ‍স্পিনার ১৮৭ উইকেট শিকার করেছেন। সেই রেকর্ড ভাঙতে অশ্বিনের প্রয়োজন ছিল দুই উইকেট। ৩৮ বছর বয়সী এই ভারতীয় তারকা কিউই অধিনায়ক টম ল্যাথামের পর উইল ইয়ং ও ডেভন কনওয়েকে ফিরিয়ে সেই রেকর্ড নিজের নামে লিখে ফেলেছেন।

ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অভিজ্ঞ এই বোলারের উইকেট সংখ্যা ১৮৯টি। দুইয়ে থাকা লায়নের উইকেট ১৮৭টি। এ ছাড়া টেস্ট ফরম্যাটের বৈশ্বিক এই প্রতিযোগিতায় অশ্বিন-লায়নের পরের অবস্থানে আছেন অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স (১৭৫) ও মিচেল স্টার্ক (১৪৭), ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রড (১৩৪)। তবে ইতোমধ্যে ব্রড আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলায় তার আর উইকেটসংখ্যা বাড়িয়ে নেওয়ার সুযোগ নেই।

এদিকে, অশ্বিন টেস্ট ফরম্যাটে উইকেট শিকারে আরও একটি কীর্তি গড়েছেন। ১০৪তম টেস্ট খেলতে নেমে এদিন তার শিকার ৩ উইকেট। ফলে টেস্টে উইকেট (৫৩১) শিকারে ভারতীয় তারকার বর্তমান অবস্থান সাত নম্বরে। এদিক থেকেও তিনি টপকে গেছেন লায়নকে। দীর্ঘতম সংস্করণে অজি স্পিনারের উইকেট ৫৩০টি। তবে বর্তমানে খেলছেন এমন ক্রিকেটারদের মধ্যে টেস্টে সর্বোচ্চ উইকেট অশ্বিনের নামে।

আন্তর্জাতিক টেস্টে ৮০০ উইকেট নিয়ে সবার ওপরে অবস্থান করছেন শ্রীলঙ্কার কিংবদন্তি স্পিনার মুত্তিয়া মুরালিধরন। এরপর যথাক্রমে আছেন অজি গ্রেট শেন ওয়ার্ন (৭০৮), ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন (৭০৪), ভারতের অনিল কুম্বলে (৬১৯), ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রড (৬০৪) ও অজি তারকা গ্লেন ম্যাকগ্রা (৫৬৩)।


এই বিভাগের আরো খবর