বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
শিরোনামঃ
শিক্ষার মান উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান এমপি আবুল কালাম আজাদের ‘বাংলাদেশের কৃষকরাও সমৃদ্ধ হয়ে কোট-টাই পরে ঘুরবে’ কম্প্রেহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগামের আয়োজনে সার্চ অ্যান্ড রেসকিউ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কাউখালীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত মধ্যপ্রাচ্য ওমানে গাড়ির গ্যাস বিস্ফোরনে চট্টগ্রামের একই পরিবারের ৪ ভাইয়ের মর্মান্তিক মৃত্যু, রাঙ্গুনিয়ায় শোকের ছায়া ফটিকছড়িতে দোকানের গোডাউনে যুবকের রহস্যজনক মৃত্যু আগামীকাল বৃহস্পতিবার বগুড়ার মহাস্থানে মাজারভক্ত দর্শনার্থীদের মিলনমেলা গৌরীপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সুরেশ কৈরীর স্মরণসভা মুক্তাগাছায় ব্যবসায়ীর ৩৫ লাখ টাকা চুরি ঢাকা থেকে ২ চোর গ্রেপ্তার, ২১ লাখ টাকা উদ্ধার বর্তমান সরকারের উন্নয়নমূলক উদ্যোগ নিয়ে ঝালকাঠিতে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত সোনারগাঁয়ে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে বিস্ফোরণ, দগ্ধ ১২ পাইকগাছায় গরীব ও মেধাবী ২৫ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান ‎পটুয়াখালীতে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন ও জনসচেতনতায় প্রেস ব্রিফিং সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে ঠাকুরগাঁওয়ে প্রেস ব্রিফিং ডিমলায় দুর্যোগপীড়িতদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে মুন্সীগঞ্জে প্রেস ব্রিফিং বিএনপি নেতাদের বিরুদ্ধে ‘মিথ্যা প্রচারণা’ অভিযোগে সংবাদ সম্মেলন ঠাকুরগাঁওয়ে একাত্তরের বীরাঙ্গনা টেপরী রাণীর শেষ বিদায়ে কান্নায় ভেঙে পড়ে পুরো গ্রামবাসী নান্দাইল চৌরাস্তা ওয়ালটন এক্সক্লুসিভ ইলেকট্রনিক্স ডিলার পয়েন্টের শুভ উদ্বোধন কিশোরগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী আটক বিদ্যুৎ ও জ্বালানি নিরাপত্তায় দেশীয় সম্পদের সর্বোচ্চ ব্যবহারের তাগিদ আইইবির কর্মশালায় বিশেষজ্ঞদের সুপারিশ ‎দুর্গাপুরে চুরি হওয়া ১২ লক্ষ টাকা উদ্ধার: আটক-১ হালুয়াঘাটে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মাদারগঞ্জে ময়লার স্তূপ’ দূর্গন্ধে অতিষ্ট পথচারীরা’ অকেজো কোটি টাকার ডাম্পিং স্টেশন নাসিরনগরে ৩ কিঃমিঃসড়ক পুনঃনির্মাণ কাজের উদ্বোধন ও মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত বর্ষিয়ান রাজনীতিবিদ ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই আধুনিক প্রযুক্তিতে হালদার পোনা উৎপাদনের তাগিদ বিশ্ব অটিজম সচেতনতা দিবস উদযাপন উপলক্ষ্যে কুড়িগ্রামে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনাসভা অনুষ্ঠিত বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন কার্যক্রোম ও অগ্রগতি নিয়ে জেলা প্রশাসকের প্রেস ব্রিফিং   বাসমতির বিকল্প বিনাধান-২৫ : কৃষিতে সোনালী বিপ্লব, বাড়ছে লাভ ও সম্ভাবনা

ব্রাশ করার আগে পানি পান করা উচিত কিনা জানালেন চিকিৎসক

অনলাইন ডেস্ক :
বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫, ১১:৩৫ পূর্বাহ্ন

ঢাকাপ্রতিদিন স্বাস্থ্য ডেস্ক : অনেকেই সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করেন। আর কেউ ব্রাশ না করে প্রথমেই পানি পান করা আমাদের অনেকের অভ্যাসে পরিণত হয়েছে। ব্রাশ করার আগে পানি পান করা উপকারী কিনা সে বিষয়ে প্রায় প্রশ্ন করা হয়। মানুষের শরীরের ৭০-৭৫% পানি দ্বারা এবং এ টা আমাদের শরীরকে অনেক ক্ষতিকর উপাদান থেকে সুরক্ষা দেয়। কিন্তু অনেকেই প্রায়ই প্রশ্ন করেন, সকালে ঘুম থেকে উঠে ব্রাশ না করেই পানি পান করা কি সঠিক? এটি কি শরীরের ক্ষতি করতে পারে? স্বাস্থ্যবিষক মার্কিন ওয়েবসাইট লিব্রেটের এক প্রতিবেদনে এই বিষয়ে চিকিৎসকরা কথা বলেছেন।

অনেকেই মনে করেন সকালে ব্রাশ না করে পানি পান করা উচিত নয়, কারণ ঘুম থেকে ওঠার পর মুখের লালায় কিছু ব্যাকটেরিয়া থাকে। কিন্তু এটি একটি ভুল ধারণা এবং এর কোন বৈজ্ঞানিক ভিত্তি নেই। সকালে ঘুম থেকে উঠেই পানি পান করলে মুখের লালায় থাকা ব্যাকটেরিয়া পাকস্থলীতে চলে যায় এবং পাকস্থলীর উচ্চ এসিডিক পরিবেশে ধ্বংস হয়ে যায়। সুতরাং, ব্রাশ না করেই পানি পান করলে শরীরের কোনো ক্ষতি হয় না। জাপানি সংস্কৃতিতে দেখা যায়, জাপানিরা সকালে ঘুম থেকে উঠে ব্রাশ না করেই প্রথমেই দুই গ্লাস পানি পান করেন। এই অভ্যাস শরীরের কোনো ক্ষতি করে না। চিকিৎসকরা সকালে খালি পেটে দুই গ্লাস, অন্তত এক গ্লাস পানি পান করার পরামর্শ দেন। সকালে ঘুম থেকে উঠেই পানি পানে যে উপকারিতা রয়েছে:

রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি: সকালে মুখে ব্রাশ না করে পানি পান শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়ক। মুখের লালার এনজাইম ও ব্যাকটেরিয়া রোগ প্রতিরোধে ভূমিকা রাখে, যা সংক্রমণের ঝুঁকি কমায়।

পরিপাকতন্ত্র পরিষ্কার রাখে: রাতে ঘুমানোর সময় পাকস্থলীতে জমে থাকা টক্সিনগুলো সকালে পানি পানের মাধ্যমে ধীরে ধীরে বের হয়ে যায়। এতে পাকস্থলী ও পরিপাকতন্ত্র পরিষ্কার থাকে, যা আমাদের হজম শক্তি বাড়ায়। এমনকি সকালে পানি পান করার ফলে পাকস্থলীতে থাকা অ্যাসিড এবং এনজাইম সক্রিয় হয়, যা খাবার হজমে সহায়ক। ফলে বদহজম বা গ্যাস্ট্রিকের সমস্যা কমে যায়।

মেটাবলিজমের গতি বাড়ায়: খালি পেটে পানি পান করলে হজম প্রক্রিয়া ত্বরান্বিত হয় এবং শরীরের মেটাবলিজম বৃদ্ধি পায়, যা সারা দিন শরীরকে হাইড্রেটেড রাখে।

মাথা ব্যথা ও মাইগ্রেন প্রতিরোধে কার্যকর: পানি পান করা মাথা ব্যথা ও মাইগ্রেন প্রতিরোধে সহায়ক। এছাড়া এটি কোলনের সংক্রমণ প্রতিরোধ করে, কারণ সকালে পেট পরিষ্কার থাকে।

ওজন নিয়ন্ত্রণে সহায়ক: খালি পেটে পানি পান করলে ক্ষুধার অনুভূতি কম হয়, ফলে অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতা কমে। এতে মেটাবলিজম বাড়ে, যা ওজন নিয়ন্ত্রণে রাখে।

ত্বকের উজ্জ্বলতা বাড়ায়: সকালে ব্রাশ না করে পানি পান শরীর থেকে টক্সিন বের করে। যা ত্বকে ব্রণ বা ফুসকুড়ির সমস্যা দূর করতে সহায়তা করে এবং ত্বকের লাবণ্য ধরে রাখে।
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর