শনিবার, ১৬ মে ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
হোমনার রামকৃষ্ণপুরে মাদক বিরোধী প্রতিবাদ সমাবেশ ও র‍্যালী অনুষ্ঠিত মাদারগঞ্জে ধান কাটতে গিয়ে ছোট ভাইয়ের সামনে বড় ভাইয়ের বজ্রপাতে মৃত্যু! বগুড়ার শিবগঞ্জে ডাকাতির মালামাল উদ্ধার, গ্রেফতার ৩ আনোয়ারা কার মাইক্রো শ্রমিক সমবায় সমিতির নির্বাচন ১৪ জুলাই চিকিৎসাধীন অবস্থায় সেই দগ্ধ অটো চালকের মৃত্যু বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু হয়েছে: তথ্য প্রতিমন্ত্রী ঝালকাঠিতে ফুলেল সংবর্ধনায় সিক্ত এমপি জীবা আমিনা খান ও প্রশাসক শাহাদাৎ হোসেন ফুলপুরে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ফুলবাড়ী রেলস্টেশনে পঞ্চগড় ও কুড়িগ্রাম এক্সপ্রেসের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন হাটহাজারীতে ভরাট হয়ে যাওয়া খাল পুনরুদ্ধার করে খনন কাজ শুরু মটর শ্রমিক ইউনিয়ন ছেড়ে আবার ট্রাক-ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নে ১২ সদস্য ভারতের পশ্চিমবঙ্গে মুসলিম নিধনের প্রতিবাদে মধুখালীতে বিক্ষোভ মিছিল পাইকগাছায় অস্বাস্থ্যকর পরিবেশে গরুর পরিচালনা: ভ্রাম্যমাণ আদালত জরিমানা ভারতে মুসলিম নিপীড়নের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ সম্মিলিত সাংবাদিক অ্যাসোসিয়েশনের নতুন কমিটি, সভাপতি মোস্তফা সম্পাদক আব্দুর রহমান ড. নিলোফার চৌধুরী মনি এমপিকে জামালপুর প্রেসক্লাবের সংবর্ধনা ময়মনসিংহ সীমান্তে বিজিবির অভিযানে ১৩ লাখ টাকার চোরাচালান পণ্য আটক কৃষিতে সমন্বিত কাঠামো ও দক্ষ জনবল নিয়োগের তাগিদ আইইবির সেমিনারে প্রতিমন্ত্রী মীর শাহে আলম প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে শুভেচ্ছা জানালেন নিজাম উদ্দিন সালথায় চাচা-ভাতিজার সংঘর্ষ, আহত-৪ মুন্সীগঞ্জে প্রতিবন্ধী কিশোরী অন্তঃসত্ত্বা, অভিযুক্ত প্রতিবেশী যুবক হোমনায় ধানের বস্তার নিচে চাপা পড়ে শ্রমিক নিহত ভোক্তা অধিকারের অভিযানে চার ব্যবসায়ীকে জরিমানা সালথায় লিচু পাড়াকে কেন্দ্র করে বৃদ্ধ হত্যা, বাড়িঘর ভাঙচুর ও লুটপাট: ১১ গরু উদ্ধার লালমোহনে বিএনপির সাবেক সভাপতি ও মেয়রের ৭ম মৃত্যুবার্ষিকী পালিত মুন্সীগঞ্জে করবৃদ্ধি স্থগিতের দাবীতে নাগরিক-বন্ধন ও গণসাক্ষর পালিত ফরিদপুর জেলা প্রশাসকের সঙ্গে মধুখালী প্রেসক্লাবের মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ে ধর্ষণের পর ৪ বছর বয়সী শিশুকে হত্যা, কিশোর আটক পরিবারের পাঁচজনকে হত্যার পর আত্মহত্যা? পদ্মা সেতুর ফুটেজে মিলল সূত্র নিজ এলাকায় দুই দিনের রাষ্ট্রীয় সফরে আসছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

পাকিস্তানকে হারিয়ে ২০ বছর পর নিউজিল্যান্ডের ট্রফি জয়

অনলাইন ডেস্ক :
শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫, ১১:২২ পূর্বাহ্ন

ঢাকাপ্রতিদিন ক্রীড়া ডেস্ক : ট্রফি জয়ের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে সাফল্যের স্বাদ পেল নিউজিল্যান্ড। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) করাচির ন্যাশনাল স্টেডিয়ামে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে স্বাগতিক পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে ২০ বছর পর বহুজাতিক টুর্নামেন্টের শিরোপা জিতেছে কিউইরা।

পাকিস্তানের দেয়া ২৪৩ রানের লক্ষ্য ২৮ বল ও ৫ উইকেট হাতে রেখেই টপকে যায় নিউজিল্যান্ড। রান তাড়ায় শুরুতেই উইল ইয়াং আউট হলেও ডেভন কনওয়ে ও কেন উইলিয়ামসনের ব্যাটে সহজ জয়ের ভিত গড়ে উঠে। উইলিয়ামসন ৩৪ রান করে ফিরলেও ৭৪ বলে ৪৮ রান করা কনওয়ে দলকে শতরানের গণ্ডি পার করিয়ে যান।

পরবর্তী সময়ে ড্যারিল মিচেল (৫৮ বলে ৫৭) ও টম ল্যাথামের (৬৪ বলে ৫৪) দায়িত্বশীল ব্যাটিংয়ে জয় নিশ্চিত করে নিউজিল্যান্ড। ল্যাথাম দুটি ক্যাচ তুলে দিলেও পাকিস্তানি ফিল্ডাররা তা ধরতে ব্যর্থ হন, যা নিউজিল্যান্ডের জন্য বাড়তি সুবিধা বয়ে আনে।

এর আগে ব্যাটিংয়ে নেমে পাকিস্তান শুরুতেই ধাক্কা খায়। বাবর আজম ভালো শুরু করেও ইনিংস বড় করতে ব্যর্থ হন। মিডল অর্ডারে মোহাম্মদ রিজওয়ান (৭৬ বলে ৪৬) ও সালমান আগার (৬৫ বলে ৪৫) ব্যাটিংয়ে ভর করে দলটি লড়াই করার মতো সংগ্রহ দাঁড় করায়।

শেষ দিকে তাইয়াব তাহিরের ৩৩ বলে ৩৮ ও ফাহিম আশরাফের ২১ বলে ২২ রানের ইনিংসে পাকিস্তানের রান ২৪৩ পর্যন্ত গড়ায়। তবে সেটি যথেষ্ট হয়নি।

এই জয়ের ফলে একুশ শতকে খেলা সাদা বলের ১৩তম ফাইনালে নিউজিল্যান্ড পেল পঞ্চম জয়। ২০০৫ সালের পর বহুজাতিক টুর্নামেন্টে তাদের প্রথম ট্রফি জয়, যা দলটির জন্য বড় প্রাপ্তি।

পাকিস্তান: ৪৯.৩ ওভারে ২৪২ (রিজওয়ান ৪৬, সালমান ৪৫, তাহির ৩৮, বাবর ২৯; ও’রুর্ক ৪/৪৩, স্যান্টনার ২/২০, ব্রেসওয়েল ২/৩৮)।
নিউজিল্যান্ড: ৪৫.২ ওভারে ২৪৩/৫ (মিচেল ৫৭, ল্যাথাম ৫৬, কনওয়ে ৪৮, উইলিয়ামসন ৩৪; নাসিম ২/৪৩)।
ফল: নিউজিল্যান্ড ৫ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: উইলিয়াম ও’রুর্ক।
ম্যান অব দ্য সিরিজ: সালমান আলী আগা।
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর