শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
ঝালকাঠিতে ১৭ পিস ইয়াবাসহ তিন নারী ব্যবসায়ী আটক পাইকগাছায় নতুন মৎস্য আড়ৎ’র উদ্বোধন শ্মশান থেকে মাথার খুলি চুরির ঘটনায় ৩ হিন্দু যুবক গ্রেপ্তার, খুলি উদ্ধার দুর্নীতির মামলায় সাবেক মেয়র রমজান আলী কারাগারে পঞ্চম শ্রেণী পড়ুয়া ছাত্রীকে অপহরণের মূলহোতা নাঈম গ্রেফতার মুন্সীগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে দুই যুবকের মৃত্যু লালমোহনে স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদকে নাগরিক সংবর্ধনা নবীনগরে অটো-স্ট্যান্ডে জিবির নামে চাঁদা তোলা বন্ধ- ইজারা মওকুফ করায় সাংসদকে অভিনন্দন জানিয়ে আনন্দ র‍্যালি সুনামগঞ্জে খুশির জোয়ার: ‘দুর্নীতিবাজ’ ডিসির বিদায়ে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল আনোয়ারায় মাদকবিরোধী অভিযান: দেশীয় মদে জড়িত চারজন আটক বিদায়ের বেলায় অশ্রুসজল চোখ, স্বপ্নে ভরসা রেখে পথচলা রাজধানীতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মিলছে না কাঙ্ক্ষিত তেল জামালপুর সাড়ে ২৭ ভরি স্বর্ণালংকার ও ৩ লাখ টাকা প্রতারণা: চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার আলামত কাউখালীতে প্রশাসনের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ উন্নয়নমূলক কোনো কাজে দুর্নীতি করলে তাকে ক্ষমা করা হবে না: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী সালথার ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসার দাখিল পরিক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় বায়নের খাল কচুরিপানার দখলে ৪০ হাজার পরিবার নিত্য ব্যবহার্য পানি সংকটে বাড়ছে রোগব্যাধি সুনামগঞ্জে লক্ষ্য এখন বিষমুক্ত ও রপ্তানিযোগ্য কৃষি কিশোরগঞ্জে ধর্ষণ চুরি মামলার আসামী আটক নিজ স্ত্রীকে হত্যা করে দেহ খন্ডবিখন্ড,স্বামী গ্রেফতার  সরিষাবাড়ীতে ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা -২০২৬ অনুষ্ঠিত নবীনগরে উদীচী শিল্পীগোষ্ঠীর আয়োজনে বর্ষবরণ উৎসব ও গণসংগীত অনুষ্ঠিত  বগুড়ার শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত-২ চিংম্রং বৌদ্ধ বিহারে সাংগ্রাঁই জল উৎসবে আনন্দে মাতোয়ারা হাজার দর্শক সুস্থ জীবন গঠনে নিরাপদ খাদ্য নিশ্চিতে সকলকে আন্তরিক হতে হবে : ফারাহ শাম্মী ঐতিহ্য-উচ্ছ্বাসে পহেলা বৈশাখ বাঙালির অসাম্প্রদায়িক চেতনার এক অনন্য বহিঃ প্রকাশ: প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত, সংবর্ধনায় সিক্ত এ্যাড.ভট্টু লালমোহনে আন্তঃজেলা মাদক ও জাল টাকার ব্যবসায়ী আটক পারকি পর্যটন কমপ্লেক্স নির্মাণে অনিয়মের অভিযোগে আনোয়ারায় মানববন্ধন বাংলাদেশ সিনিয়র সিটিজেন ফোরামের লক্ষাধিক সদস্যপূর্তি অনুষ্ঠান-২৫ শে এপ্রিল, ২০২৬

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ছাড়া দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় : এবি পার্টি

অনলাইন ডেস্ক :
বুধবার, ১২ মার্চ, ২০২৫, ১২:২৫ অপরাহ্ন

ঢাকাপ্রতিদিন প্রতিবেদক : আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ছাড়া দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় জানিয়েছে আমার বাংলাদেশ (এবি) পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. আব্দুল ওহাব মিনার।

মঙ্গলবার দলটির উদ্যোগে চলমান গণইফতার কার্যক্রমের ১০ম দিনে এমন মন্তব্য করেন তিনি।

সভাপতির বক্তব্যে আব্দুল ওহাব মিনার বলেন, গত কয়েকদিনে যে পরিমাণ ধর্ষণের নিউজ আসছে, তা দেখে আমাদের ভাবিয়ে তুলছে এবং আমাদের মনকে বিষিয়ে তুলছে। সেনা রাস্তায় থাকা অবস্থায় কী করে ধর্ষণ, চুরি, ডাকাতি ও ছিনতাই হচ্ছে এসবের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে জবাব দিতে হবে।

অন্তর্বর্তীকালীন সরকারকে প্রশ্ন রেখে আব্দুল ওহাব মিনার বলেন, আইনশৃঙ্খলার এই অবনতির মধ্যে কি করে সুষ্ঠু নির্বাচন করবেন? আগে আইনশৃঙ্খলার নিয়ন্ত্রণ নিন, তারপর নির্বাচনের কথা ভাবুন। এমন নাজুক পরিস্থিতিতে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন হতে পারে না।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মঈন উদ্দিন খান রিপন বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠায় এবি পার্টি জন্মলগ্ন থেকেই কাজ করে যাচ্ছে। স্বৈরাচার পতন আন্দোলনেও তারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। পতিত ফ্যাসিবাদ সরকার লুটপাটের অর্থ পাচার করে দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে। পাচারকৃত অর্থ ফেরত আনতে অন্তর্বর্তীকালীন সরকারের বলিষ্ঠ পদক্ষেপ নিতে হবে।

এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আলতাফ হোসাইনের সঞ্চালনায় গণইফতারে আরও বক্তব্য রাখেন– এবি যুবপার্টির সদস্য সচিব হাদিউজ্জামান খোকন, ঢাকা মহানগর উত্তরের সদস্যসচিব সেলিম খান, কৃষি বিষয়ক সহ–সম্পাদক মোস্তাফিজুর রহমান রঞ্জু, ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম সদস্য সচিব বারকাজ নাসির আহমাদ, স্বেচ্ছাসেবা ও জনকল্যাণমূলক সহ–সম্পাদক কেফায়েত হোসাইন তানভীর।

সরকারি বিজ্ঞান কলেজের অধ্যাপক মঈন উদ্দিন খান রিপন আরও বলেন, আমরা দেখেছি জুলাই ছাত্র আন্দোলনে রাজনৈতিক দলগুলোর মধ্যে সবার আগে এবি পার্টি রাজপথে নেমে এসেছিলেন। এ ছাড়া বিগত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে এবি পার্টি লড়াই ছিল চোখে পরার মতো। আমরা আর কোনো চাঁদাবাজ তৈরি হতে দেব না, এই দেশের মালিক আপনারা, দেশটা কারও বাবার বা কারও স্বামীর না। সীমাহীন দূর্নীতির পথ চিরতরে রুদ্ধ করেই বাংলাদেশকে এগিয়ে নিতে হবে। শেখ পরিবার হলেন চোরের পরিবার, এদের কাজই ছিল লুটপাট করা দেশের টাকা পাচার করা। লুটের টাকা ফেরত নিয়ে আসতে দ্রুত পদক্ষেপ নিতে অন্তর্বর্তীকালীন সরকারকে আহবান জানান তিনি।

গণইফতার অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন– এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন রানা, এবিএম খালিদ হাসান, ছাত্রপক্ষের আহবায়ক মুহাম্মদ প্রিন্স, সহ–সাংগঠনিক সম্পাদক (ঢাকা) শাহজাহান ব্যাপারী, স্বেচ্ছাসেবা ও জনকল্যাণ বিষয়ক সহ–সম্পাদক তোফাজ্জল হোসেন রমিজ, যুবপার্টির দফতর সম্পাদক আমানুল্লাহ সরকার রাসেল, নারী উন্নয়ন বিষয়ক সহ–সম্পাদক শাহিনুর আক্তার শিলা, সহদপ্তর সম্পাদক আব্দুল হালিম নান্নু, শরন চৌধুরী, মশিউর রহমান মিলু, সহ অর্থ সম্পাদক আবু বক্কর সিদ্দিক ও সহ প্রচার সম্পাদক রিপন মাহমুদ, আজাদুল ইসলাম আজাদ, এবি যুব পার্টির ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব মাসুদুর রহমান, পল্টন থানার আহবায়ক মুন্সি আব্দুল কাদের, যাত্রাবাড়ী থানা আহবায়ক আরিফ সুলতান সহ কেন্দ্রীয়, মহানগরী, যুবপার্টি ও ছাত্রপক্ষের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর