শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
হোমনার রামকৃষ্ণপুরে মাদক বিরোধী প্রতিবাদ সমাবেশ ও র‍্যালী অনুষ্ঠিত মাদারগঞ্জে ধান কাটতে গিয়ে ছোট ভাইয়ের সামনে বড় ভাইয়ের বজ্রপাতে মৃত্যু! বগুড়ার শিবগঞ্জে ডাকাতির মালামাল উদ্ধার, গ্রেফতার ৩ আনোয়ারা কার মাইক্রো শ্রমিক সমবায় সমিতির নির্বাচন ১৪ জুলাই চিকিৎসাধীন অবস্থায় সেই দগ্ধ অটো চালকের মৃত্যু বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু হয়েছে: তথ্য প্রতিমন্ত্রী ঝালকাঠিতে ফুলেল সংবর্ধনায় সিক্ত এমপি জীবা আমিনা খান ও প্রশাসক শাহাদাৎ হোসেন ফুলপুরে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ফুলবাড়ী রেলস্টেশনে পঞ্চগড় ও কুড়িগ্রাম এক্সপ্রেসের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন হাটহাজারীতে ভরাট হয়ে যাওয়া খাল পুনরুদ্ধার করে খনন কাজ শুরু মটর শ্রমিক ইউনিয়ন ছেড়ে আবার ট্রাক-ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নে ১২ সদস্য ভারতের পশ্চিমবঙ্গে মুসলিম নিধনের প্রতিবাদে মধুখালীতে বিক্ষোভ মিছিল পাইকগাছায় অস্বাস্থ্যকর পরিবেশে গরুর পরিচালনা: ভ্রাম্যমাণ আদালত জরিমানা ভারতে মুসলিম নিপীড়নের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ সম্মিলিত সাংবাদিক অ্যাসোসিয়েশনের নতুন কমিটি, সভাপতি মোস্তফা সম্পাদক আব্দুর রহমান ড. নিলোফার চৌধুরী মনি এমপিকে জামালপুর প্রেসক্লাবের সংবর্ধনা ময়মনসিংহ সীমান্তে বিজিবির অভিযানে ১৩ লাখ টাকার চোরাচালান পণ্য আটক কৃষিতে সমন্বিত কাঠামো ও দক্ষ জনবল নিয়োগের তাগিদ আইইবির সেমিনারে প্রতিমন্ত্রী মীর শাহে আলম প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে শুভেচ্ছা জানালেন নিজাম উদ্দিন সালথায় চাচা-ভাতিজার সংঘর্ষ, আহত-৪ মুন্সীগঞ্জে প্রতিবন্ধী কিশোরী অন্তঃসত্ত্বা, অভিযুক্ত প্রতিবেশী যুবক হোমনায় ধানের বস্তার নিচে চাপা পড়ে শ্রমিক নিহত ভোক্তা অধিকারের অভিযানে চার ব্যবসায়ীকে জরিমানা সালথায় লিচু পাড়াকে কেন্দ্র করে বৃদ্ধ হত্যা, বাড়িঘর ভাঙচুর ও লুটপাট: ১১ গরু উদ্ধার লালমোহনে বিএনপির সাবেক সভাপতি ও মেয়রের ৭ম মৃত্যুবার্ষিকী পালিত মুন্সীগঞ্জে করবৃদ্ধি স্থগিতের দাবীতে নাগরিক-বন্ধন ও গণসাক্ষর পালিত ফরিদপুর জেলা প্রশাসকের সঙ্গে মধুখালী প্রেসক্লাবের মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ে ধর্ষণের পর ৪ বছর বয়সী শিশুকে হত্যা, কিশোর আটক পরিবারের পাঁচজনকে হত্যার পর আত্মহত্যা? পদ্মা সেতুর ফুটেজে মিলল সূত্র নিজ এলাকায় দুই দিনের রাষ্ট্রীয় সফরে আসছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

রমজানে খাদ্যনালির প্রদাহ হচ্ছে, খাদ্যতালিকায় যেসব রাখবেন

অনলাইন ডেস্ক :
সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ১১:৩৪ পূর্বাহ্ন

ঢাকাপ্রতিদিন স্বাস্থ্য ডেস্ক : সারাবছরের অন্যান্য মাসের থেকে রমজান মাস আলাদা। এই মাসটি বিশ্বের সকল মুসলিমের জন্য গুরুত্বপূর্ণ একটি সময়। রমজান মাসে আমাদের জীবনযাত্রা এবং খাবারের পরিবর্তন আসে। সারাদিন রোজা রেখে অনেকেই ইফতারে ভাজাপোড়া খান যা পরে অসুস্থতার কারণ হতে পারে। বিশেষ করে রোজায় অ্যাসিডিটি এবং খাদ্যনালির প্রদাহে অনেকেই ভোগেন। তবে খাদ্যতালিকার দিকে জোর দিলে এই সমস্যা থেকে বের হয়ে আসা সম্ভব।

খাদ্যনালির প্রদাহকে চিকিৎসকরা এসোফ্যাগাইটিস বলেন। এই অবস্থার সাধারণ কারণগুলির মধ্যে রয়েছে অ্যাসিড রিফ্লাক্স, ব্যাকটেরিয়া বা ভাইরাল সংক্রমণ বা ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া এবং খাবার। চিকিৎসকরা খাদ্যনালির প্রদাহ থেকে মুক্তি পেতে কয়েকটি খাবার খাদ্যতালিকায় রাখতে বলছেন আর কিছুর বিষয়ে সতর্ক করেছেন।

যেসব খাবার খেতে পারবেন: প্রতিদিনের খাদ্যতালিকায় যেসব খাবার খেলে খাদ্যনালির প্রদাহ থাকবে না সে বিষয়ে বিস্তারিত বলেছেন চিকিৎসকরা। স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট লাইব্রেটের প্রতিবেদনে খাদ্যতালিকা দিয়েছেন চিকিৎসকরা। এগুলো হলো-

ফল ও শাকসবজি: কম অ্যাসিডযুক্ত ফল যেমন কলা, আপেল, বেরি, গাজর, কুমড়া ও সবুজ শাকসবজি গ্যাস্ট্রাইটিস প্রতিরোধে কার্যকর। তবে অতিরিক্ত অ্যাসিডিক ফল এড়িয়ে চলা উচিত।

আস্ত শস্যদানা: বাদামি চাল, আটার রুটি, ওটস, বার্লি, গমের পাস্তা পেটের জন্য উপকারী। তবে ফোলাভাব বা গ্যাসের সমস্যা হলে সাদা ভাত ও আলু খেতে পারেন।

দুগ্ধজাত খাবার: কম চর্বিযুক্ত দুধ ও নন ফ্যাট দই খাওয়া যেতে পারে। দইয়ের প্রোবায়োটিক অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে।

প্রোটিনসমৃদ্ধ খাবার: ডিম, মাছ, চর্বিহীন মাংস, শিম ও মটরশুঁটি গ্যাস্ট্রাইটিস রোগীদের জন্য ভালো। চিকেন স্যুপও উপকারী।

সকালের নাশতায় ফল: কলা, আপেল ও তরমুজ সকালে খেলে খাদ্যনালির প্রদাহের ঝুঁকি কমে।

পানীয়: সাধারণ পানি, বাদাম দুধ, আদা, হলুদ বা পেপারমিন্ট চা প্রদাহের সমস্যা কমাতে পারে।

যেসব খাবার এড়ানো উচিত: রোজায় খাদ্যনালির প্রদাহ থেকে মুক্তি পেতে কিছু খাবার এড়িয়ে যেতে হবে। মেডিকেল নিউজ টুডেতে চিকিৎসকরা সেসব খাবারের বিষয়ে সচেতন করেছেন। খাবারগুলো হলো-

অ্যাসিডিক ফল ও সবজি: কমলা, লেবু, টমেটো, পেঁয়াজ, রসুন ও মরিচে খাদ্যনালির প্রদাহের সমস্যা বাড়ায়।
প্রক্রিয়াজাত শর্করা: নুডলস, সাদা পাস্তা, ময়দার তৈরি খাবার পরিহার করা ভালো।

উচ্চ চর্বিযুক্ত দুগ্ধজাত পণ্য: ফুলক্রিম দুধ, মাখন, ঘি, আইসক্রিম, পনির এবং ক্রিম দেয়া খাবার পরিহার করা উচিত।

চর্বিযুক্ত মাংস : লাল মাংস, মুরগির কলিজা, চর্বিযুক্ত মাংস খাবেন না।
প্রক্রিয়াজাত খাবার: কেক, চকোলেট, চিপস, পিৎজা, বেকড আইটেমে অতিরিক্ত চিনি ও চর্বি থাকে, যা খাদ্যনালির প্রদাহ বাড়াতে পারে।

ক্যাফেইন ও চিনিযুক্ত পানীয়: কফি, সোডা, এনার্জি ড্রিংক, কমলার রস ও টমেটোর রস গ্যাস্ট্রাইটিসের জন্য ক্ষতিকর।
ঢাকাপ্রতিদিন/এআর

 


এই বিভাগের আরো খবর