বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
কিশোরগঞ্জে হাওরের অতিবৃষ্টির কারণে কৃষকের স্বপ্ন ডুবে যাচ্ছে পানির নিচে লালমনিরহাটে কৈশোরকালীন স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত মুকসুূদপুর জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপকূলীয় অঞ্চলে ক্রমাগত লবনাক্ততা বৃদ্ধি পাওয়ায় পাইকগাছায়” পানি সংলাপ” অনুষ্ঠিত দিনাজপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর বাছাই পর্ব অনুষ্ঠিত শরণখোলায় বজ্রপাতে চার গরুর মৃত্যু ঠাকুরগাঁওয়ে ২শ’ হতদরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান সালথার আটঘর ইউপি চেয়ারম্যান সোহাগ খান গ্রেপ্তার কর্মক্ষেত্রে শ্রমিকের ন্যায় সংগত অধিকার প্রতিষ্ঠার দাবি কুড়িগ্রামের বিশিষ্ট জনদের এমপির নির্দেশনা উপেক্ষা করে খেলার মাঠ দখলের পাঁয়তারা বিআইডব্লিউটিসি’র দুর্যোগের পূর্বাভাসে সুনামগঞ্জের বরাম হাওরে দ্রুত ধান কাটার নির্দেশ জেলা প্রশাসকের বাঁধ ভাঙার দায় কার? প্রশাসন আর প্রকৃতির রোষে সর্বস্বান্ত হাওরবাসী ডিসি সম্মেলনে ৪৯৮টি প্রস্তাবের ওপর আলোচনা হবে ফুলবাড়ীতে তিনদিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন ঝালকাঠির কাঠালিয়ায় বালু বোঝাই ট্রলি দুর্ঘটনায় চালকের মৃত্যু কাপ্তাইয়ে বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ড্রেন সংস্কার কাজের শুভ উদ্বোধন কাউখালীর আশোয়া গ্রামটি নদীভাঙনে বিলুপ্তির পথে কাউখালীর সন্ধ্যা নদীতে কোস্টারের ধাক্কায় ফেরি ক্ষতিগ্রস্ত, ট্রলার ডুবি জামালপুরে বজ্রপাতে দুইজনের মর্মান্তিক মৃত্যু মতলব উত্তর পাঁচগাছিয়ায় দারুল উলুম মাদ্রাসায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত উৎসব অনুষ্ঠিত নকলমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা ও শিক্ষার মানোন্নয়ন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত নদীতে বৃদ্ধ নিখোঁজ—দুই দিনেও সন্ধান মেলেনি ঠাকুরগাঁওয়ে ব্যতিক্রমী চড়ক মেলা ও চারিকারু প্রর্দশন: গ্রামীণ ঐতিহ্যের রঙে মুখর প্রত্যন্ত জনপদ ন্যায়বিচারের বার্তা নিয়ে ঠাকুরগাঁওয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন সালথায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পটুয়াখালীতে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ পালিত মে দিবস উপলক্ষে দিনাজপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের লিফলেট বিতরণ মাদারগঞ্জে ৫শ পিস ইয়াবাসহ মাদককারবারী আটক-২ র‍্যাব-১৩ এর পৃথক অভিযানে ২৪৪ বোতল মাদকদ্রব্যসহ আটক, গ্রেপ্তার-৫

পাকিস্তানের ছোড়া গোলায় ৩ ভারতীয় নিহত, বিমান বিধ্বস্ত

অনলাইন ডেস্ক :
বুধবার, ৭ মে, ২০২৫, ১২:১৬ অপরাহ্ন

ঢাকাপ্রতিদিন আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তান দাবি করেছে যে ভারতীয় ক্ষেপণাস্ত্র হামলার জবাবে তারাও ভারত-শাসিত কাশ্মীরের ভিম্বর গলি অঞ্চলে গোলা নিক্ষেপে ৩ ভারতীয় নিহত হয়েছে। ভারত অধিকৃত কাশ্মীরের প্রধান শহরের উপকণ্ঠে একটি বিমান বিধ্বস্ত হয়েছে।

বুধবার (৭ মে) ভোরে ভারত পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর কিছুক্ষণ পরেই বিমানটি বিধ্বস্ত হয় বলে জানিয়েছেন পুলিশ এবং স্থানীয় বাসিন্দারা।

পাম্পোর এলাকার দক্ষিণ উয়ান গ্রামের (যেখানে ঘটনাটি ঘটেছে) স্থানীয় বাসিন্দা মোহাম্মদ ইউসুফ দার বলেন, ‘আকাশে প্রচণ্ড আগুন জ্বলছিল। তারপর আমরা বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দও শুনতে পাই।’

ঘটনার পরপরই পুলিশ ও সামরিক কর্মকর্তারা এলাকাটি সিল করে দেন।

এদিকে, ভারতীয় কাশ্মীর অঞ্চলের স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন যে ভিম্বর গলির কাছে মেন্ধার এলাকার বেশ কয়েকটি জায়গা থেকে বিস্ফোরণের আওয়াজ পেয়েছেন তারা।

ভারতের সেনাবাহিনী দাবি করেছে যে “ছয় ও সাতই মের মাঝরাতে পাকিস্তানি বাহিনী বিনা প্ররোচনায় নিয়ন্ত্রণ রেখার ওপার থেকে গুলি-গোলা চালায়।

“এই গুলি-গোলার ঘটনায় তিনজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন,” জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী।

শ্রীনগর শহরের আকাশেও সামরিক বিমান উড়ে যাওয়ার আওয়াজ পাওয়া পান বলে জানান স্থানীয়রা।

এদিকে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ জানিয়েছেন, পাকিস্তান নিয়ন্ত্রণ রেখা বরাবর পাঁচটি ভারতীয় বিমান ও একাধিক মনুষ্যবিহীন বিমান ধ্বংস করেছে এবং চেকপোস্ট ধ্বংস করে দিয়েছে পাকিস্তান সেনাবাহিনী।
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর