সোমবার, ০৪ মে ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
উত্তরা ও মুন্সিগঞ্জে নতুন হাব উদ্বোধন করলো প্রিয়শপ শিবগঞ্জ অনলাইন প্রেসক্লাবের আয়োজনে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত পটুয়াখালীতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত ঢাকায় বিওয়াইডির সবচেয়ে বড় শোরুম উদ্বোধনের পাশাপাশি গাড়ি হস্তান্তর পুলিশের ১৬ ডিআইজি ও ১ অতিরিক্ত ডিআইজি বাধ্যতামূলক অবসরে বর্তমানে হাম নিয়ন্ত্রণে রয়েছে, মৃত্যুরহারও কমেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর ভাষণে জনপ্রশাসনে বড় ধরনের সংস্কারের ইঙ্গিত স্বাধীন,শক্তিশালী ও দায়িত্বশীল গণমাধ্যম ব্যাবস্থা গড়ে তুলতে চায় সরকার : তথ্য ও সম্প্রচার মন্ত্রী ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা, কুড়িগ্রামে সভাপতি বিপুল, সম্পাদক সোহেল ৫ বছরেও শেষ হয়নি কাজ—টিনের ঘরেই শিক্ষার্থীদের ক্লাস সিলেটে ট্রাক-পিকআপ ভয়াবহ সংঘর্ষ: প্রাণ হারালেন সুনামগঞ্জের নির্মাণ শ্রমিক ‎দুর্গাপুরে উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন সাংসদ নজরুল পাইকগাছায় অনলাইন জুয়া ও মাদক বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত নান্দাইলে ইয়ুথ প্ল্যানেটের স্বাস্থ্যবিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত সালথায় মাঠজুড়ে সোনালী আঁশ পাট, ভালো ফলনের স্বপ্ন চাষিদের বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে মাদারগঞ্জ প্রেসক্লাবের র‌্যালি ও আলোচনা সভা পুত্রবধূর নির্যাতনের অভিযোগে আহত বৃদ্ধা হাসপাতালে শ্রীপুরে প্রবাসীর বাড়ি দখলের চেষ্টা: সংবাদ সম্মেলনে অভিযোগ বিপজ্জক গর্ত ভরাট করে প্রশংসায় ভাসছে ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশন উলিপুরে মাদক সেবনের সময় তিনজন আটক জলঢাকায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত : সাংবাদিকদের সম্মিলিত র‍্যালী ও সমাবেশ বুলিং প্রতিরোধে পাইকগাছায় আলোচনা সভা ও সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত এলাকাবাসীকে সঙ্গে নিয়ে মাদকের বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণা এমপির জুলাইয়ের জনরায় বাস্তবায়নে শক্তিশালী বিরোধী দলের প্রতিশ্রুতি শ্রীবরদীতে মানব পাচারকারী চক্রের সদস্য আটক লালমোহন প্রেসক্লাবে বাইতুর রেদওয়ান জামে মসজিদ কমিটির সভাপতির সংবাদ সম্মেলন সওজের জায়গায় বিএনপির অস্থায়ী কার্যালয় উচ্ছেদের নির্দেশ স্থানীয় সাংসদের আমরাই পারি মুক্ত স্কাউট গ্রুপের দক্ষতা উন্নয়ন কোর্সের উদ্বোধন কুড়িগ্রামে শ্রমিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন, শ্রমিক অধিকার রক্ষায় ঐক্যের আহ্বান বর্ষা আসার আগেই বেড়ায় নৌকা তৈরি ও মেরামতের ধুম পড়েছে

মাঠে গড়াচ্ছে আইপিএল, প্রস্তুত তিনটি নতুন সূচি

অনলাইন ডেস্ক :
মঙ্গলবার, ১৩ মে, ২০২৫, ১১:৩৫ পূর্বাহ্ন

ঢাকাপ্রতিদিন ক্রীড়া ডেস্ক : পাকিস্তান-ভারত সংঘাতের কারণে এক সপ্তাহের জন্য স্থগিত করার পর ফের আইপিএল মাঠে গড়ানোর জন্য তোরজোড় শুরু করেছে বিসিসিআই। বেশ কয়েকটি ম্যাচ না হওয়ায় তিনটি নতুন সূচি প্রস্তুত করেছে কর্তৃপক্ষ। এর মধ্যে থেকে যেকোনো একটি বেছে নেওয়া হবে। সোমবার (১২ মে) রাতেই সূচি আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করে দেওয়া হতে পারে। ক্রিকেট ওয়েবসাইট ‘ক্রিকবাজ’ এই খবর জানিয়েছে।

এক প্রতিবেদনে ক্রিকবাজ উল্লেখ করেছে, লিগপর্ব, প্লে-অফ মিলিয়ে আর ১৬টি ম্যাচ বাকি। এজন্য বিসিসিআই ম্যানেজমেন্ট সম্ভাব্য তিনটি সূচি প্রস্তুত রেখেছে। যা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে আজ দিনের শেষদিকে। বিকেলে সভায় বসবে আইপিএল গভর্নিং কাউন্সিল। প্রস্তুতকৃত তিনটি সূচির একটিতে রয়েছে সচরাচর মেনে চলা আইপিএলের হোম অ্যান্ড অ্যাওয়ে ফরম্যাট। যদিও সেখানে ভেন্যুর তালিকা থেকে ধর্মশালাকে বাদ দেওয়া হয়েছে।

এ ছাড়া বাকি দুটি প্রস্তাবিত সূচিতেও কমানো হয়েছে ভেন্যুর সংখ্যা। টুর্নামেন্ট কর্তৃপক্ষের ভাবনা আইপিএলের বাকি অংশ দেশের দক্ষিণাঞ্চল, অর্থাৎ হায়দরাবাদ, বেঙ্গালুরু ও চেন্নাইয়ে আয়োজনের। পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর হলেও, এখনও পুরোপুরি পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় বিসিসিআই এমন পরিকল্পনায় আগাচ্ছে বলে আগেই খবর প্রকাশিত হয়।
‘ইন্ডিয়া টুডে’কে বিসিসিআইয়ের একটি সূত্র জানিয়েছে, ‘আমরা সব স্টেকহোল্ডারকে পুনরায় খেলা শুরুর বিষয়ে অবহিত করেছি এবং দলগুলো তাদের খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের ফিরিয়ে আনছে। একানা (লখনৌ সুপার জায়ান্টস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচের ভেন্যু) ম্যাচের জন্য প্রস্তুতি নিচ্ছে এবং লখনৌ ১৩ মে’র মধ্যে তাদের সকল ক্রিকেটারদের একত্রিত করবে।’

বোর্ডের কোনও কর্তাই মুখ খুলতে রাজি নন। রবিবার (১১মে) রাতেই দলগুলির কাছে সূচি পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। দলগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে নিজেদের শহরে ফিরতে। সব বিদেশিরা আবার যে নিজেদের দলে যোগ দেবেন এমন সম্ভাবনা এখনও দেখা যাচ্ছে না। এই মুহূর্তে বোর্ডের প্রাথমিক দায়িত্ব হল লিগ পর্বের সব ম্যাচ শেষ করা। তাতে বিদেশি ক্রিকেটারদের ছাড়াই ম্যাচ হলে সেটাই হবে।

আনচেলত্তি এখন ব্রাজিলের কোচ
উল্লেখ্য, আগেই জানা গিয়েছিল যে এক সপ্তাহ বন্ধ থাকার পরে ১৬ মে আবার আইপিএল শুরু হতে পারে। ফাইনালও  পিছিয়ে যেতে পারে। বাকি সব ম্যাচের জন্য তিনটি ভেন্যু বেছে রেখেছে বোর্ড। ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’ তাদের রিপোর্টে এই কথা জানিয়েছে। ফাইনাল ম্যাচ হওয়ার কথা কলকাতায়। কিন্তু আইপিএল পিছিয়ে যাওয়ায় ফাইনাল নাও হতে পারে ইডেনে। সেই সময় বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
ঢাকাপ্রতিদিন/এআর

 


এই বিভাগের আরো খবর