সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
হাটহাজারীতে অপহৃত কিশোরী উদ্ধার দুই আসামী গ্রেফতার ৪০০ পিস ইয়াবাসহ সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার কাপ্তাইয়ে মৎস্যজীবীদের নিয়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত আজও হয়নি সালথার সোনাডাঙ্গী গ্রামে যাতায়াতের সেই রাস্তাটি শেরপুরে সংখ্যালঘু পরিবারের রাস্তা বন্ধের অভিযোগ অস্বীকার, সংবাদ সম্মেলনে প্রতিবাদ ফুলবাড়িয়ায় নির্মাণ সামগ্রীর স্তূপে বন্ধ চলাচলের রাস্তা, ভোগান্তিতে স্কুলগামী শিক্ষার্থী ও এলাকাবাসী এক নিমিষেই পুড়ে ছাই ঘাটাইলের তানভীর মটরস আনোয়ারায় নিজ বাড়ি থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার বন্য জেব্রাফিশ গবেষণায় সহযোগিতা জোরদারে বাকৃবি-ফ্রান্স সৌজন্য সাক্ষাৎ কিশোরগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রান গেলো ব্যবসায়ীর ভান্ডারিয়ায় পানি সংকট নিরসনে এগিয়ে এলেন বিএনপি নেতা সুমন,খাল পরিষ্কার কার্যক্রম অব্যাহত গজারিয়ায় গ্রাম আদালত সেবা জোরদারে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত পাইকগাছায় ইমামের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন বিশ্বকাপের প্রিয় দলের পতাকার রঙে রঙিন ত্রিশালের সড়ক সিরাজগঞ্জে মানহানির দুই মামলায় মুফতি আমির হামজার স্থায়ী জামিন কুশমাইল ভূমি অফিসে বিদ্যুৎ সংকটে ভোগান্তিতে সেবাগ্রহীতারা নান্দাইলে মাদক ও জুয়া বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ঠাকুরগাওয়ে আন্ত:ধর্মীয় সম্প্রীতি কমিটির বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুশকিন দিবস ও রুশ ভাষা দিবস উদযাপন করেছে রাশিয়ান হাউস ইন ঢাকা চুনারুঘাটে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বন্দরে অপরাধ নির্মুলে সাড়াশি অভিযান চলমান: ওসি আশরাফ দুদকের মামলায় সাবেক আইজিপি বেনজির দুবাইতে গ্রেফতার জাতীয় বাজেট ২০২৬-২৭: সংস্কৃতি খাতে বরাদ্দ বৃদ্ধির যৌক্তিকতা নাজিরহাট হাসপাতালে এক দিনে ১৭ নরমাল ডেলিভারি করে সাফল্য ফটিকছড়িতে জীপ-অটোরিক্সা সংঘর্ষ মহিলার মৃত্যু ময়মনসিংহে হাম রোগে আক্রান্ত শিশুদের মাঝে মিনি হাইজিন পার্সেল বিতরণ ফুলবাড়ীয়ায় গাঁজা গাছসহ এলাকাবাসীর অভিযান, পলাতক ২ জাতিসংঘের সদর দপ্তরে আয়োজিত এসটিআই ফোরাম ২০২৬-এ প্রিয়শপ

সিরাজগঞ্জে এসএসসি পরীক্ষার্থী ইমন হত্যার রহস্য উদঘাটন, প্রধান আসামি গ্রেপ্তার

জেবুন্নেছা ইয়াসমিন -সিরাজগঞ্জ
শুক্রবার, ১৬ মে, ২০২৫, ১০:০৩ অপরাহ্ন

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার দৌলতপুরের এসএসসি পরীক্ষার্থী ইমন হোসেনকে গত ১৮ এপ্রিল লাঠির আঘাতে নির্মমভাবে হত্যা করা হয়। শুরুতে এসএসসি পরীক্ষায় খাতা না দেখানোর জন্যই তাকে হত্যা করা হয়েছিল বলে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হলেও র‍্যাব এই হত্যাকান্ডের মূল রহস্য উদঘাটন করেছে।

শুক্রবার (১৬ মে) রাত সাড়ে ১২টার দিকে র‌্যাব-১২ ও র‌্যাব-৪ এর যৌথ একটি দল তথ্যপ্রযুক্তি ব্যবহার করে অভিযান চালিয়ে ঢাকার ক্যান্টনমেন্ট থানাধীন পশ্চিম মানিকদি এলাকা থেকে মাসুদ রানাকে গ্রেপ্তার করা হয়। এর আগে ৯ মে মামলার ২ নম্বর আসামি সাকিবকেও গ্রেপ্তার করে র‌্যাব-১ ও র‌্যাব-১২।

শুক্রবার (১৬ মে) সকাল ১১টায় সিরাজগঞ্জের হাটিকুমরুলে র‍্যাব-১২ এর সদর দপ্তরের হলরুমে এক সংবাদ সম্মেলনে এমন তথ্য জানান র‍্যাব-১২ এর অধিনায়ক মোঃ আতিকুর রহমান মিয়া (পিপিএম)।

সংবাদ সম্মেলনে জানানো হয়, হত্যাকাণ্ডের চারদিন আগে অর্থাৎ ১৪ এপ্রিল হোসনা মার্কেট এলাকায় ইমনকে তার ছোট বোনের সঙ্গে দেখে মাসুদ রানা কটূক্তি করে এবং তাদের সম্পর্ক নিয়ে প্রশ্ন তোলে। ইমন বিষয়টি অপমানজনক মনে করে। পরে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এরপর ইমন ও তার বন্ধুরা মাসুদ রানাকে চড়থাপ্পড় মারে এবং পকেটে থাকা ৩৫০০ টাকা ছিনিয়ে নেয়। এই অপমানের প্রতিশোধ নিতে মাসুদ রানা তার বন্ধু স্বাধীন ও সাকিবসহ আরও কয়েকজনকে ডেকে নেয়। ঘটনার দিন ১৮ এপ্রিল বিকেলে মাসুদ রানা দৌলতপুর কলেজ মাঠে বসে থাকা অবস্থায় এক অজ্ঞাত যুবক তাকে শহীদ মিনারের কাছে নিয়ে যায়। সেখানে উপস্থিত ছিলেন ইমনসহ আরও ৫-৬ জন। ইমন ও তার বন্ধুরা মাসুদকে মারধর করে এবং আলামিনের খোঁজ জানতে চায়। মাসুদ কিছু না জানার কথা বললে তারা তাকে টেনে হিচড়ে বের করে আনে। একপর্যায়ে মাসুদ তাদের হাত থেকে পালিয়ে নিজ বাড়িতে আশ্রয় নেয় এবং দরজা বন্ধ করে দেয়।

পরে মাসুদ রানা তার বন্ধুদের ফোন করে ঘটনাটি জানায়। তারা সবাই মাসুদের বাড়িতে একত্র হয় এবং ইমনকে খুঁজতে বের হয়। একপর্যায়ে বেহাপাড়া এলাকায় ইমনকে দেখতে পেয়ে তারা ঘিরে ধরে। মাসুদ রানা তার হাতে থাকা লাঠি দিয়ে ইমনের মাথায় সজোরে আঘাত করে। স্থানীয়রা সেখানে গিয়ে মাসুদ রানা ও সাকিবকে আটক করে একটি ঘরে আটকে রাখে এবং ইমনকে হাসপাতালে পাঠায়। আহত অবস্থায় ইমনকে প্রথমে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কিছুদিন চিকিৎসার পর সে বাড়ি ফিরে আসে। তবে ২৫ এপ্রিল ভোরে আবার অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয় এবং সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহত ইমনের বাবা ২৭ এপ্রিল বেলকুচি থানায় মামলা দায়ের করেন। এরপর থেকেই মাসুদ রানা ও তার সহযোগীরা পলাতক ছিল।

র‌্যাব আরও জানায়, আসামীদেরকে বেলকুচি থানায় হস্তান্তর করা হয়েছে। চাঞ্চল্যকর এই হত্যা মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে।


এই বিভাগের আরো খবর