শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
ঝালকাঠিতে ১৭ পিস ইয়াবাসহ তিন নারী ব্যবসায়ী আটক পাইকগাছায় নতুন মৎস্য আড়ৎ’র উদ্বোধন শ্মশান থেকে মাথার খুলি চুরির ঘটনায় ৩ হিন্দু যুবক গ্রেপ্তার, খুলি উদ্ধার দুর্নীতির মামলায় সাবেক মেয়র রমজান আলী কারাগারে পঞ্চম শ্রেণী পড়ুয়া ছাত্রীকে অপহরণের মূলহোতা নাঈম গ্রেফতার মুন্সীগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে দুই যুবকের মৃত্যু লালমোহনে স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদকে নাগরিক সংবর্ধনা নবীনগরে অটো-স্ট্যান্ডে জিবির নামে চাঁদা তোলা বন্ধ- ইজারা মওকুফ করায় সাংসদকে অভিনন্দন জানিয়ে আনন্দ র‍্যালি সুনামগঞ্জে খুশির জোয়ার: ‘দুর্নীতিবাজ’ ডিসির বিদায়ে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল আনোয়ারায় মাদকবিরোধী অভিযান: দেশীয় মদে জড়িত চারজন আটক বিদায়ের বেলায় অশ্রুসজল চোখ, স্বপ্নে ভরসা রেখে পথচলা রাজধানীতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মিলছে না কাঙ্ক্ষিত তেল জামালপুর সাড়ে ২৭ ভরি স্বর্ণালংকার ও ৩ লাখ টাকা প্রতারণা: চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার আলামত কাউখালীতে প্রশাসনের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ উন্নয়নমূলক কোনো কাজে দুর্নীতি করলে তাকে ক্ষমা করা হবে না: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী সালথার ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসার দাখিল পরিক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় বায়নের খাল কচুরিপানার দখলে ৪০ হাজার পরিবার নিত্য ব্যবহার্য পানি সংকটে বাড়ছে রোগব্যাধি সুনামগঞ্জে লক্ষ্য এখন বিষমুক্ত ও রপ্তানিযোগ্য কৃষি কিশোরগঞ্জে ধর্ষণ চুরি মামলার আসামী আটক নিজ স্ত্রীকে হত্যা করে দেহ খন্ডবিখন্ড,স্বামী গ্রেফতার  সরিষাবাড়ীতে ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা -২০২৬ অনুষ্ঠিত নবীনগরে উদীচী শিল্পীগোষ্ঠীর আয়োজনে বর্ষবরণ উৎসব ও গণসংগীত অনুষ্ঠিত  বগুড়ার শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত-২ চিংম্রং বৌদ্ধ বিহারে সাংগ্রাঁই জল উৎসবে আনন্দে মাতোয়ারা হাজার দর্শক সুস্থ জীবন গঠনে নিরাপদ খাদ্য নিশ্চিতে সকলকে আন্তরিক হতে হবে : ফারাহ শাম্মী ঐতিহ্য-উচ্ছ্বাসে পহেলা বৈশাখ বাঙালির অসাম্প্রদায়িক চেতনার এক অনন্য বহিঃ প্রকাশ: প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত, সংবর্ধনায় সিক্ত এ্যাড.ভট্টু লালমোহনে আন্তঃজেলা মাদক ও জাল টাকার ব্যবসায়ী আটক পারকি পর্যটন কমপ্লেক্স নির্মাণে অনিয়মের অভিযোগে আনোয়ারায় মানববন্ধন বাংলাদেশ সিনিয়র সিটিজেন ফোরামের লক্ষাধিক সদস্যপূর্তি অনুষ্ঠান-২৫ শে এপ্রিল, ২০২৬

এনসিপি ‘সরকারের পোষ্য’ রাজনৈতিক দল : মান্না

অনলাইন ডেস্ক :
বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫, ১:৩৩ অপরাহ্ন

ঢাকাপ্রতিদিন প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারকে ‘পুরোপুরি সমর্থন করা যাচ্ছে না’ বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। একই সঙ্গে তিনি দাবি করেন, এনসিপি এই ‘সরকারের পোষ্য’ রাজনৈতিক দল।

বুধবার (২১ মে) দুপুরে এক আলোচনা সভায় নাগরিক ঐক্যের সভাপতি বলেন, “আমরা যে আলাদা আলাদা রাজনৈতিক দল করছি, আমরা একটা জোট করছি, আমরা কার বিরুদ্ধে লড়ছি। সবাই প্রতিদিন বলছেন, আমরা এই সরকারকে সমর্থন করি, সমর্থন করলে এতো বক্তৃতা করছেন কেন? পুরোপুরি সমর্থন করি না, করতে পারছি না, সেটা হচ্ছে বড় কথা। কারণ এই যে স্টারলিংক (স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট পরিষেবা) গতকাল থেকে চালু হয়েছে, হুলুস্থুল ব্যাপার, ৪ হাজার, ৬ হাজার টাকা যারা পারবেন, দেবেন।

দেশে স্টারলিংকের মতো প্রযুক্তি না থাকার কথা তুলে ধরে তিনি বলেন, তার মানে এটা ওদের দখলে গেছে।

মান্না বলেন, আমি জানতে চাই, ওরা (স্টারলিংক) এটা চালাতে চালাতে পুরো প্রযুক্তি আমাদের কি দেবে, আমাদের কি শেখাবে আমরা নিজেরা যাতে এরকম খুবিই উঁচু মানের সাইবার ব্যবস্থা চালাতে পারি? সেরকম করে কি তারা আমাদের শেখাবে আমি তো জানি না, আমাকে তো বলা হয়নি, সরকার তো এ নিয়ে কিছু বলেনি। তাহলে এরা (স্টারলিংক) আমাদের সম্পূর্ণ সাইবার ব্যবস্থার ওপরে নিয়ন্ত্রণ রেখে চলতে পারবে, এটা তো মানা যায় না।

একই সঙ্গে মিয়ারমারের রাখাইনে রোহিঙ্গাদের জন্য ‘মানবিক করিডোর’ দেওয়ার বিষয়ে অন্তর্বর্তী সরকারের ভূমিকার কঠোর সমালোচনা করেন নাগরিক ঐক্যের প্রধান।

জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের লেখা ‘ফ্যাসিবাদ, গণঅভ্যুত্থান, বিপ্লব ও সংবিধান বিতর্ক’ গ্রন্থের মোড়ক উন্মোচন উপলক্ষে এই আলোচনা সভা হয়। ‘কালের দাবি প্র্কশনা’ ১০৪ পৃষ্ঠার এই গ্রন্থটি প্রকাশ করেছে, যার দাম রাখা হয়েছে দেড়শ টাকা।

‘পাক্ষিক কালের দাবি’ পত্রিকার সম্পাদক বহ্ণিশিখা জামালীর সভাপতিত্বে ও পত্রিকার ব্যবস্থাপনা পরিচালক আকবর খানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক অধ্যাপক মাহবুবউল্লাহ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, কবি মোহন রায়হান, সাংবাদিক মোস্তফা কামাল মজমুদার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃ-বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোশরেকা অদিতি হক।
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর