শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
আজ মহান মে দিবস আজ শুভ বুদ্ধপূর্ণিমা ‘কাম না করলে খামু কী’—মে দিবসেও কাজের খোঁজে শ্রমিকেরা ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শ্রীপুরে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ ষাঁড় গরু জবাইয়ের ঘটনায় ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন হোমনার দুলালপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ মুকসুদপুরে ভুয়া এসআই পরিচয়ে প্রতারণার চেষ্টা, ২০ হাজার টাকা দাবি কাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত কাঙ্ক্ষিত বৃষ্টিতে প্রাণ ফিরেছে বেড়ার চরাঞ্চলের চিনাবাদামের ক্ষেতগুলোর শুষ্ক মৌসুমেই ডান তীর বাঁধ সংস্কারের দাবি জোরালো, পরিদর্শনে পাউবো প্রকৌশলী ও ইউএনও ভাণ্ডারিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণ ও সড়ক সংস্কারে জোর ​৫ দিন পর রোদের দেখা: সুনামগঞ্জে ধান কাটায় ব্যস্ত কৃষাণ-কৃষাণী ব্রাহ্মণবাড়িয়ায় জন্মনিবন্ধনে অনিয়ম: চার ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত শ্রীপুরে চার বছর ধরে নীরব মানবিক উদ্যোগ, প্রতি বুধবার অসহায়দের জন্য খাবারের আয়োজন শ্রীপুরে বৃষ্টিতে বিদ্যালয় মাঠে হাঁটু পানি, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থী মে দিবসে শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতের আহ্বান হাজী আশরাফ উদ্দিনের হাইকোর্টে দুই মামলায় আইভীর জামিন অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে পুলিশ কমিশনারের আল্টিমেটাম ১৭ বছরের সাজা এড়াতে ২০ বছর পলাতক ; অবশেষে গ্রেফতার কিশোরগঞ্জে হাওরের অতিবৃষ্টির কারণে কৃষকের স্বপ্ন ডুবে যাচ্ছে পানির নিচে লালমনিরহাটে কৈশোরকালীন স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত মুকসুূদপুর জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপকূলীয় অঞ্চলে ক্রমাগত লবনাক্ততা বৃদ্ধি পাওয়ায় পাইকগাছায়” পানি সংলাপ” অনুষ্ঠিত দিনাজপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর বাছাই পর্ব অনুষ্ঠিত শরণখোলায় বজ্রপাতে চার গরুর মৃত্যু ঠাকুরগাঁওয়ে ২শ’ হতদরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান সালথার আটঘর ইউপি চেয়ারম্যান সোহাগ খান গ্রেপ্তার কর্মক্ষেত্রে শ্রমিকের ন্যায় সংগত অধিকার প্রতিষ্ঠার দাবি কুড়িগ্রামের বিশিষ্ট জনদের এমপির নির্দেশনা উপেক্ষা করে খেলার মাঠ দখলের পাঁয়তারা বিআইডব্লিউটিসি’র দুর্যোগের পূর্বাভাসে সুনামগঞ্জের বরাম হাওরে দ্রুত ধান কাটার নির্দেশ জেলা প্রশাসকের

যশোরে পালিত সন্তানের হাতে মা খুন

আসিফ সেতু, যশোর
শনিবার, ২৪ মে, ২০২৫, ১০:৫২ অপরাহ্ন

যশোর শহরের মনিহার ফলপট্টি এলাকায় মর্মান্তিক এক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার দিবাগত রাত থেকে আজ শনিবার দুপুরের মধ্যে সময়ে খালেদা সিদ্দিকা রুমি (৬০) নামের এক নারী নিজ বাসায় নিহত হন। নিহত খালেদা ওই এলাকার বাসিন্দা ও মৃত শেখ শাহজাহানের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতের দত্তকপুত্র শেখ শামস বিন শাহজাহান (১৯) নেশাগ্রস্ত অবস্থায় তার মাকে বাঁশের লাঠি দিয়ে আঘাত করে হত্যা করে। দীর্ঘদিন ধরে মাদকাসক্ত শামস প্রায়ই মায়ের কাছ থেকে টাকা চাইত এবং তা না পেলে শারীরিক ও মানসিক নির্যাতন করত বলে অভিযোগ রয়েছে।

শনিবার দুপুরে খালেদার ভাড়াটিয়া ইমরান (২৫) তার বাসা থেকে কোনো সাড়া না পেয়ে সন্দেহবশত জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা খুলতে বললে ভিতরে থাকা শামস দরজা খুলে দেয়। পরে পুলিশ ঘরে প্রবেশ করে খালেদার নিথর দেহ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

পুলিশের প্রাথমিক ধারণা, মাদক কেনার টাকার জন্য ঝগড়ার একপর্যায়ে এই হত্যাকাণ্ড ঘটে। ঘটনার পরপরই পুলিশ শেখ শামসকে আটক করে থানায় নিয়ে যায়।

এ ঘটনায় কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত।


এই বিভাগের আরো খবর