শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
ভাড়া নিয়ে বাগ্‌বিতণ্ডায় রিকশাচালককে হত্যা: লোমহর্ষক বর্ণনা আসামীর সালথায় মাদকবিরোধী সচেতনতা সভা অনুষ্ঠিত শাহবাগের সেই অসহায় গোলাপিকে নতুন বাড়ি দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী কে নিয়ে আপত্তিকর মন্তব্য-প্রতিবাদে বাসার সামনে উত্তেজনা বাংলা নববর্ষে মোগরাপাড়ার আকাশে রঙিন ঘুড়ির মেলা, উৎসবে মানুষের ঢল মানিকগঞ্জে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার, গণধোলাইয়ে নিহত ২ ফুলপুরে জ্বালানি সরবরাহে বাধা, দুই মামলায় অর্থদণ্ড সুনামগঞ্জে বিদ্যুতের চরম বিপর্যয়: চাহিদার অর্ধেকও মিলছে না, অন্ধকারে ৪ লাখ গ্রাহক কাপ্তাইয়ে উৎসবমুখর পরিবেশে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নান্দাইলে গ্লোবাল ওয়ানের অর্থায়নে গরীব ও অসহায় পরিবারের মাঝে ১০০ টি টিউবওয়েল বিতরণ শেরপুরে ভাতিজার বিরুদ্ধে চাচাকে বাড়িছাড়া করার অভিযোগ ; ভূট্টা ক্ষেত লুট মুকসুদপুরে জমি বিরোধ ও রেস্টুরেন্ট স্থাপন নিয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন সমাজ গঠনের মধ্যে দিয়েই রাষ্ট্র গঠনে সহায়ক হোক এই পাঠাগার: শাহজাহান চৌধুরী এমপি ঝালকাঠিতে ১৭ পিস ইয়াবাসহ তিন নারী ব্যবসায়ী আটক পাইকগাছায় নতুন মৎস্য আড়ৎ’র উদ্বোধন শ্মশান থেকে মাথার খুলি চুরির ঘটনায় ৩ হিন্দু যুবক গ্রেপ্তার, খুলি উদ্ধার দুর্নীতির মামলায় সাবেক মেয়র রমজান আলী কারাগারে পঞ্চম শ্রেণী পড়ুয়া ছাত্রীকে অপহরণের মূলহোতা নাঈম গ্রেফতার মুন্সীগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে দুই যুবকের মৃত্যু লালমোহনে স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদকে নাগরিক সংবর্ধনা নবীনগরে অটো-স্ট্যান্ডে জিবির নামে চাঁদা তোলা বন্ধ- ইজারা মওকুফ করায় সাংসদকে অভিনন্দন জানিয়ে আনন্দ র‍্যালি সুনামগঞ্জে খুশির জোয়ার: ‘দুর্নীতিবাজ’ ডিসির বিদায়ে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল আনোয়ারায় মাদকবিরোধী অভিযান: দেশীয় মদে জড়িত চারজন আটক বিদায়ের বেলায় অশ্রুসজল চোখ, স্বপ্নে ভরসা রেখে পথচলা রাজধানীতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মিলছে না কাঙ্ক্ষিত তেল জামালপুর সাড়ে ২৭ ভরি স্বর্ণালংকার ও ৩ লাখ টাকা প্রতারণা: চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার আলামত কাউখালীতে প্রশাসনের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ উন্নয়নমূলক কোনো কাজে দুর্নীতি করলে তাকে ক্ষমা করা হবে না: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী সালথার ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসার দাখিল পরিক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় বায়নের খাল কচুরিপানার দখলে ৪০ হাজার পরিবার নিত্য ব্যবহার্য পানি সংকটে বাড়ছে রোগব্যাধি

নান্দাইলে ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিয়ে হতদরিদ্রদের মাঝে ইউএনওর ভিজিএফ চাল বিতরণ

রফিকুল ইসলাম, নান্দাইল (ময়মনসিংহ)
সোমবার, ২ জুন, ২০২৫, ৮:০০ অপরাহ্ন

ময়মনসিংহের নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার ঈদুল আযহা উপলক্ষে হতদরিদ্রদের মাঝে বর্তমান সরকারের ঈদ উপহার ভিজিএফ কার্ডের মাধ্যমে ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিয়ে চাল বিতরণ করায় হতদরিদ্র পরিবারের মাঝে প্রশংসায় ভাসছেন। জানাগেছে, ইউএনও সারমিনা সাত্তার ঈদ উপহার ভিজিএফ কার্ড প্রকৃত হতদরিদ্র পরিবারের মাঝে পৌছে দিতে হতদরিদ্রদের তালিকা তৈরির দায়িত্ব প্রদান করেন নান্দাইলের মাধ্যমিক শিক্ষা অফিস, সমাজ সেবা অফিস ও ইসলামি ফাউন্ডেশনের মাধ্যমে প্রকৃত হতদরিদ্রদের তালিকাভূক্ত করে ভিজিএফ কার্ডের মাধ্যমে প্রতি পরিবারকে ১০ কেজি করে চাউল বিতরণ করছেন। ভিজিএফ কার্ডের মাধ্যমে হতদরিদ্র পরিবারের তালিকাভূক্ত হয়েছেন নান্দাইলের সকল শিক্ষা প্রতিষ্ঠান। যেমন, কওমী মাদ্রাসা, প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় সমূহে অধ্যয়নরত শিক্ষার্থীদের হতদরিদ্র পরিবারের সদস্যরা।

এছাড়া নান্দাইলের সকল এতিমখানা সহ সকল মসজিদ সমূহের ইমামগনের মাধ্যমেও ভিজিএফ চালের কার্ড তালিকাভূক্ত করে হতদরিদ্র পরিবারের মাঝে বিতরণ করা হচ্ছে। এদিকে নান্দাইলের প্রত্যন্ত অঞ্চলে ইউএনও সারমিনা সাত্তার ভিজিএফ চাল বিতরণকালে আশ্রয়ন প্রকল্পের আশ্রিতা পরিবার, ছিন্নমূল পরিবার ও শ্রমজীবি দিনমজুর ও শ্রমিকদের মাঝে স্ব শরীরে উপস্থিত হয়ে নিজ হাতে সরকারের ঈদ উপহার ভিজিএফের চাল বিতরণ করতে দেখা গেছে। নান্দাইলের এধরনের একজন ইউএনও এভাবে সরকারের ঈদ উপহার ভিজিএফ চাল নিজ হাতে বিতরণ করায় সর্বত্ত প্রশংসায় ভাসতে দেখাগেছে। হতদরিদ্র ভিজিএফ কার্ডধারীরা অনেকেই আবেগে আপ্লুত হয়ে বলেন, আমরারে কেউ কোন দিন এইবে চাওল দেয় নাই। কিন্তু এই ঈদের আগে আমরা ১০কেজি কইরা চাওল পাইয়া খুব খুশি অইছি। আল্লাহ টিএনও স্যারকে ভালা রাখুক।

নান্দাইলের বিভিন্ন মহলের সুধীজনও এভাবে হতদরিদ্রদের তালিকা করে সরকারের ঈদ উপহার পৌছে দেওয়ায় ইউএনওর এ ব্যতিক্রমধর্মী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। উল্লেখ্য, নান্দাইল উপজেলার ১৩টি ইউনিয়নে সর্বমোট ৩০ হাজার ৩শ টি ভিজিএফ কার্ডের বিপরীতে ৩০০ মে.টন ও পৌর সভায় ৪ হাজার ৬শ ২১টি কার্ডের বিপরীতে ৪৬.২১০মে.টন চাউল বরাদ্দ দেওয়া হয়েছে। এবিষয়ে নান্দাইল পৌর প্রশাসক সহকারী কমিশনার ভূমি ফয়জুর রহমান বলেন, পৌর সভার ৯টি ওয়ার্ডের হতদরিদ্র লোকজনের কাছে ভিজিএফ কার্ড পৌছে দিয়েছি এবং তা সুষ্ঠুভাবে বিতরণ অব্যাহত আছে। নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার বলেন, গত ঈদে ভিজিএফ চাউল বিতরণে বিভিন্ন ধরনের অভিযোগ উঠায় এই ঈদে সরকারী কর্মকর্তা, মসজিদের ইমাম ও মাদ্রাসার প্রধানদের মাধ্যমে নান্দাইলের হতদরিদ্রদের তালিকা করে ভিজিএফ চাউল বিতরণ করা হচ্ছে। এছাড়াও আমি নিজে স্ব শরীরে গিয়েও গ্রামের প্রতন্ত অঞ্চলে ভিজিএফের চাল বিতরণ করে আসছি। বিশেষ করে উপজেলার বরিদাস পল্লী (মুচি) পল্লী গুলোতেও আমি নিজ হাতে ভিজিএফ চাল বিতরণ করছি।


এই বিভাগের আরো খবর