শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শ্রীপুরে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ ষাঁড় গরু জবাইয়ের ঘটনায় ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন হোমনার দুলালপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ মুকসুদপুরে ভুয়া এসআই পরিচয়ে প্রতারণার চেষ্টা, ২০ হাজার টাকা দাবি কাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত কাঙ্ক্ষিত বৃষ্টিতে প্রাণ ফিরেছে বেড়ার চরাঞ্চলের চিনাবাদামের ক্ষেতগুলোর শুষ্ক মৌসুমেই ডান তীর বাঁধ সংস্কারের দাবি জোরালো, পরিদর্শনে পাউবো প্রকৌশলী ও ইউএনও ভাণ্ডারিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণ ও সড়ক সংস্কারে জোর ​৫ দিন পর রোদের দেখা: সুনামগঞ্জে ধান কাটায় ব্যস্ত কৃষাণ-কৃষাণী ব্রাহ্মণবাড়িয়ায় জন্মনিবন্ধনে অনিয়ম: চার ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত শ্রীপুরে চার বছর ধরে নীরব মানবিক উদ্যোগ, প্রতি বুধবার অসহায়দের জন্য খাবারের আয়োজন শ্রীপুরে বৃষ্টিতে বিদ্যালয় মাঠে হাঁটু পানি, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থী মে দিবসে শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতের আহ্বান হাজী আশরাফ উদ্দিনের হাইকোর্টে দুই মামলায় আইভীর জামিন অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে পুলিশ কমিশনারের আল্টিমেটাম ১৭ বছরের সাজা এড়াতে ২০ বছর পলাতক ; অবশেষে গ্রেফতার কিশোরগঞ্জে হাওরের অতিবৃষ্টির কারণে কৃষকের স্বপ্ন ডুবে যাচ্ছে পানির নিচে লালমনিরহাটে কৈশোরকালীন স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত মুকসুূদপুর জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপকূলীয় অঞ্চলে ক্রমাগত লবনাক্ততা বৃদ্ধি পাওয়ায় পাইকগাছায়” পানি সংলাপ” অনুষ্ঠিত দিনাজপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর বাছাই পর্ব অনুষ্ঠিত শরণখোলায় বজ্রপাতে চার গরুর মৃত্যু ঠাকুরগাঁওয়ে ২শ’ হতদরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান সালথার আটঘর ইউপি চেয়ারম্যান সোহাগ খান গ্রেপ্তার কর্মক্ষেত্রে শ্রমিকের ন্যায় সংগত অধিকার প্রতিষ্ঠার দাবি কুড়িগ্রামের বিশিষ্ট জনদের এমপির নির্দেশনা উপেক্ষা করে খেলার মাঠ দখলের পাঁয়তারা বিআইডব্লিউটিসি’র দুর্যোগের পূর্বাভাসে সুনামগঞ্জের বরাম হাওরে দ্রুত ধান কাটার নির্দেশ জেলা প্রশাসকের বাঁধ ভাঙার দায় কার? প্রশাসন আর প্রকৃতির রোষে সর্বস্বান্ত হাওরবাসী ডিসি সম্মেলনে ৪৯৮টি প্রস্তাবের ওপর আলোচনা হবে ফুলবাড়ীতে তিনদিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন

৩৭ বছর পর ইংলিশ চ্যানেল পাড়ি দিলেন দুই বাংলাদেশি সাঁতারু

অনলাইন ডেস্ক :
শনিবার, ২ আগস্ট, ২০২৫, ১২:০১ অপরাহ্ন

ঢাকাপ্রতিদিন ক্রীড়া ডেস্ক : ইতিহাসের পাতায় নাম লেখালেন বাংলাদেশের দুই দুঃসাহসী সাঁতারু। প্রায় চার দশক পর আবারও বাংলাদেশ থেকে কোনও সাঁতারু ইংলিশ চ্যানেল পাড়ি দিলেন। আর তাতে নতুন দিগন্ত উন্মোচন করলেন বাংলাদেশের এই দুই সাঁতারু নাজমুল হক হিমেল ও মাহফিজুর রহমান সাগর।

দক্ষিণ ইংল্যান্ড ও উত্তর ফ্রান্সকে পৃথককারী আটলান্টিক মহাসাগরের প্রণালী ইংলিশ চ্যানেল। বাংলাদেশের প্রথম সাঁতারু হিসেবে ১৯৫৮ সালে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছিলেন ব্রজেন দাস। ৩৮ বছর পর এবার এই চ্যানেল পাড়ি দিলেন বাংলাদেশের দুই সাতারু।

দু:সাহসী দুই সাঁতারু হলেন কিশোরগঞ্জ জেলার নাজমুল হক হিমেল ও পাবনা জেলার মাহফিজুর রহমান সাগর।

ইংল্যান্ড সময় মধ্যরাত। ইংলিশ চ্যানেল পাড়ি দিতে নামেন সাগর ও হিমেল। সঙ্গে ৬ জনের একটি রিলে দল। বাংলাদেশের হয়ে এই রিলে সাঁতারে হিমেল ও সাগর ছাড়াও বাকি চারজনের একজন মেক্সিকান ও তিনজন ভারতীয়।

রিলের মধ্যে সাগরে প্রথম নামেন মাহফিজুর রহমান। প্রত্যেকে সাঁতরিয়ে নির্দিষ্ট সময় ও পথ অতিক্রম করেন। চ্যানেলটি পাড়ি দিতে সোয়া ১২ ঘণ্টা সময় নেন তারা।

সাগর ও হিমেলের আগে ১৯৫৮ থেকে ১৯৬১ সালের মধ্যে মোট ছয়বার চ্যানেলটি অতিক্রম করেন ব্রজেন। এই চ্যানেল সবচেয়ে কম সময়ে সাঁতরে পার হওয়ার রেকর্ডও গড়েছিলেন তখন। এরপর ১৯৬৫ সালে আবদুল মালেক দ্বিতীয় বাংলাদেশি হিসেবে এই দুঃসাহসিক অভিযানে নেমে সফল হন।

ইংলিশ চ্যানেল কর্তৃপক্ষ এখনও আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি। প্রতি বছর নভেম্বরের দিকে আনুষ্ঠানিক সনদ প্রদান করে কর্তৃপক্ষ। এই সাফল্য দেশের ক্রীড়াঙ্গনে এক নতুন আশার আলো নিয়ে এসেছে।

বাংলাদেশ সাঁতার ফেডারেশনের যুগ্ম সম্পাদক নিবারিতা দাস বিষয়টি নিশ্চিত করেছেন।

ইংলিশ চ্যানেল দীর্ঘদিন ধরে ওপেন-ওয়াটার সাঁতারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে বিবেচিত হয়। হিমেল ও সাগরের আগে সবশেষ বাংলাদেশি হিসেবে ১৯৮৮ সালে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছিলেন এসএ গেমসে স্বর্ণজয়ী মোশাররফ হোসেন।

বাংলাদেশ থেকে প্রথম এই কৃতিত্ব অর্জন করেছিলেন ব্রজেন দাস। ১৯৫৮ সালে (তৎকালীন পূর্ব পাকিস্তান) প্রথম দক্ষিণ এশীয় হিসেবে ইংলিশ চ্যানেল পাড়ি দেন এই সাঁতারু। পরবর্তীকারে আরো ছয়বার এই অসাধারণ কাজটি সম্পন্ন করেন তিনি।
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর