বুধবার, ১০ জুন ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষের ঘটনায় গ্রেফতার ৫ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ নাটোরে “গণতন্ত্রে সাংবাদিকদের ভূমিকা” শীর্ষক ডায়লগ অনুষ্ঠিত গণতন্ত্র মঞ্চের কয়েকজন মন্ত্রীত্বের লোভে বিকল্প রাজনীতি বিসর্জন দিয়েছেন বিশ্বের সব শান্তিরক্ষীর প্রতি প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ও শ্রদ্ধা আওয়ামী লীগের নেতাকর্মীদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে সমস্যা নেই : তথ্য উপদেষ্টা আমতলীতে ডাকাতি, স্বর্নালংকার ও টকা লুট দক্ষ জনশক্তি প্রেরণে সর্বাত্মক প্রস্তুতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে মাস্টারপ্ল্যান প্রণয়ন জরুরি ফরিদপুর জেলার শ্রেষ্ঠ সার্কেল নির্বাচিত হলেন এএসপি আল ফাহাদ হরিরামপুরে বৃদ্ধা মাকে কুপিয়ে হত্যার ঘটনায় মেয়ে আটক আনোয়ারায় যৌতুকের মামলায় মেরিনার স্বামী গ্রেপ্তার টেকসই ও আধুনিক পৌর নগর গঠনে মধুখালীতে ক্লাস্টার উন্নয়ন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত  কাউখালীতে দেশীয় মাছের প্রজাতি সংরক্ষণে পোনা মাছ অবমুক্তকরণ  লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হলেন অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ হাটহাজারীতে খাল খননে জলাবদ্ধতা কমে নতুন স্বপ্ন দেখছেন কৃষকরা ফটিকছড়িতে রাজনৈতিক অস্থিরতা নিয়ে কঠোর অবস্থান আবু তৈয়বের কালকিনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই, ব্যাপক ক্ষয়ক্ষতি ‎রাজশাহী দুর্গাপুরে ট্রলিচাপায় আহত শিশু রাকিবের মৃত্যু লালমনিরহাটে মাদক উদ্ধার অভিযান, গ্রেপ্তার ২ কালকিনিতে সাবেক ইউপি সদস্য মোস্তফা সরদার গ্রেপ্তার উলিপুরে আবারো তেঁতুলগাছের মগডালে আলোচিত সেই গৃহবধু চাঁপাইনবাবগঞ্জে সপ্তাহব্যাপী বিনামূল্যে চোখের লেন্সসহ ছানি অপারেশনের উদ্বোধন জঙ্গল সলিমপুরে উন্নয়নের নতুন অধ্যায়—সেনাবাহিনীর তত্ত্বাবধানে শুরু হয়েছে সড়ক নির্মাণ কাজ সালথায় দুই পক্ষের সংঘর্ষে আহত ২০: বসতবাড়িতে হামলা সালথায় দুর্নীতিমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত সাপাহারে সীমান্তবর্তী এলাকায় সম্প্রীতি ও শান্তি বজায় রাখতে মতবিনিময় সভা বরগুনায় ব্যবসায়ীর মস্তক বিহীন লাশ উদ্ধার শ্রীপুরে আ’লীগ নেতা ও সাবেক মেয়র আনিছের জানাজায় মানুষের ঢল সংসদে তিতাসে খাদ্য গুদাম নির্মাণের দাবি উত্থাপন করলেন অধ্যক্ষ সেলিম ভুঁইয়া বিশ্বকাপ ফুটবলের আয়োজনের সঙ্গে ত্রিশালে বিক্রি হচ্ছে পতাকা ও জার্সি বিক্রি রাস্তার উপর ময়লারস্তুপ, ময়লা পানিতে সয়লাব, পথচারী চলাচলে ভোগান্তি, পৌর কর্তৃপক্ষ নীরব

জিয়ার মাজারে ড্যাবের নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির শ্রদ্ধাঞ্জলি

অনলাইন ডেস্ক :
বুধবার, ১৩ আগস্ট, ২০২৫, ৬:৪০ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক :

ড্যাবের (ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) নবনির্বাচিত নেতাদের নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বুধবার (১৩ আগস্ট) রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বিজন কান্তি সরকার, বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, নির্বাচনে ডা. হারুন-ডা. শাকিল প্যানেলের সকল বিজয়ী সদস্য ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ, মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিল, সিনিয়র সহসভাপতি ডা. আবুল কেনান, কোষাধ্যক্ষ ডা. মো. মেহেদী হাসান, সিনিয়র যুগ্ম মহাসচিব পদে ডা. এ কে এম খালেকুজ্জামান দিপ, পরাজিত ডা. আজিজ-ডা. শাকুর প্যানেলের অধ্যাপক একেএম আজিজুল হক, অধ্যাপক ডা. আবদুস শাকুর খান, ড্যাব নেতা ডা. এমএ সেলিম, ডা. সিরাজুল ইসলাম, ডা. মোসাদ্দেক হোসেন বিশ্বাস ডাম্বেল, ডা. এরফানুল হক সিদ্দিকী, ডা. মো. ফখরুজ্জামান ফখরুল, ডা. আতিকুল ইসলাম, ডা. আদনান হাসান মাসুদ, ডা. শেখ ফরহাদ, ডা. জাহেদুল কবির জাহিদ, ডা. গালিব হাসান প্রমুখ।

প্রসঙ্গত, গত ৯ আগস্ট উৎসবমুখর পরিবেশে ড্যাবের কেন্দ্রীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ডা. হারুন-ডা. শাকিল পূর্ণ প্যানেলের নিরঙ্কুশ বিজয় হয়েছে। নির্বাচনে মোট ভোটার ছিল ৩ হাজার ১৩১ জন। নির্বাচনে হারুন-শাকিল প্যানেলের সভাপতি পদে অধ্যাপক ডা. হারুন আল রশিদ পেয়েছেন ১৩৬৯ ভোট, মহাসচিব পদে ডা. জহিরুল ইসলাম শাকিল পেয়েছেন ১৪৫৮ ভোট, সিনিয়র সহসভাপতি পদে ডা. আবুল কেনান পেয়েছেন ১৩৩০ ভোট, কোষাধ্যক্ষ পদে ডা. মো. মেহেদী হাসান পেয়েছেন ১৩১২ ভোট এবং সিনিয়র যুগ্ম মহাসচিব পদে ডা. এ কে এম খালেকুজ্জামান দিপু পেয়েছেন ১৩১৬ ভোট। এই প্যানেল পূর্ণ জয়ী হয়েছে।

অন্যদিকে নির্বাচনে পরাজিত আজিজ-শাকুর প্যানেলের সভাপতি পদে অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হক পেয়েছেন ১২০২ ভোট, মহাসচিব পদে ডা. আব্দুস শাকুর খান ১০৭৯ ভোট, সিনিয়র সহসভাপতি পদে ডা. সাইফ উদ্দিন নিসার আহমেদ তুষার পেয়েছেন ১২৩৩, কোষাধ্যক্ষ পদে ডা. তৌহিদ উল ইসলাম পেয়েছেন ১২৫৯ ভোট এবং সিনিয়র যুগ্ম মহাসচিব পদে ডা. আবু মো. আহসান ফিরোজ পেয়েছেন ১২৪৯ ভোট। এই প্যানেলের কেউ জয়ী হননি।

নবনির্বাচিত নতুন ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ ২০১৯ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত ড্যাবের নেতৃত্বে ছিলেন। অপরদিকে নবনির্বাচিত নতুন মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিল সর্বশেষ ড্যাব কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ ছিলেন। বর্তমানে তিনি রাজধানীর জাতীয় বক্ষব্যাধি ইন্সটিটিউট ও হাসপাতালে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন। ইতিপূর্বে ডা. শাকিল ড্যাব কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ও যুগ্ম-মহাসচিব, বিএমএ কেন্দ্রীয় কমিটির সাবেক দুই বারের নির্বাচিত সমাজকল্যাণ ও সাংস্কৃতিক সম্পাদক ছিলেন।

বুধবার (১৩ আগস্ট) নবনির্বাচিত ড্যাব কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে শেরেবাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদনের পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, ড্যাবের নির্বাচনে ভোটারদের রায়ে বিজয়ী হয়েছেন ডা. হারুন-ডা.শাকিল প্যানেল। যা দেশে চিকিৎসা খাতে স্বচ্ছ ও গণতান্ত্রিক প্রক্রিয়ার একটি দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে। তাই এখন সময় এসেছে দেশে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ তৈরি করার। ডা. জাহিদ আরও বলেন, “প্রধান নির্বাচন কমিশনারকে নির্দেশ দেওয়া হয়েছে যে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন সম্পন্ন করতে হবে। তবে কিছু মানুষ সরকারের অংশ থেকে বলছে ‘এটা হতে দেবো না, সেটা হতে দেবো না’। যারা দেশে নির্বাচন হতে দেবেন না বলে মন্তব্য করেন, তাদের কথা শুনলে স্বৈরাচারের পদধ্বনি শুনতে পাই। তাই জনগণ নির্বাচিত প্রতিনিধি দেখতে চায়।

ড্যাবের নবনির্বাচিত মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিল বলেন, ড্যাবের নির্বাচন একটি মাইলফলক। নির্বাচন শেষে আমরা শহীদ জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করে দোয়া করেছি। সবাইকে সঙ্গে নিয়ে ড্যাব একটি আস্থাশীল স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলবে। সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আমরা কাজ করে যাব।


এই বিভাগের আরো খবর