শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শ্রীপুরে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ ষাঁড় গরু জবাইয়ের ঘটনায় ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন হোমনার দুলালপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ মুকসুদপুরে ভুয়া এসআই পরিচয়ে প্রতারণার চেষ্টা, ২০ হাজার টাকা দাবি কাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত কাঙ্ক্ষিত বৃষ্টিতে প্রাণ ফিরেছে বেড়ার চরাঞ্চলের চিনাবাদামের ক্ষেতগুলোর শুষ্ক মৌসুমেই ডান তীর বাঁধ সংস্কারের দাবি জোরালো, পরিদর্শনে পাউবো প্রকৌশলী ও ইউএনও ভাণ্ডারিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণ ও সড়ক সংস্কারে জোর ​৫ দিন পর রোদের দেখা: সুনামগঞ্জে ধান কাটায় ব্যস্ত কৃষাণ-কৃষাণী ব্রাহ্মণবাড়িয়ায় জন্মনিবন্ধনে অনিয়ম: চার ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত শ্রীপুরে চার বছর ধরে নীরব মানবিক উদ্যোগ, প্রতি বুধবার অসহায়দের জন্য খাবারের আয়োজন শ্রীপুরে বৃষ্টিতে বিদ্যালয় মাঠে হাঁটু পানি, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থী মে দিবসে শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতের আহ্বান হাজী আশরাফ উদ্দিনের হাইকোর্টে দুই মামলায় আইভীর জামিন অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে পুলিশ কমিশনারের আল্টিমেটাম ১৭ বছরের সাজা এড়াতে ২০ বছর পলাতক ; অবশেষে গ্রেফতার কিশোরগঞ্জে হাওরের অতিবৃষ্টির কারণে কৃষকের স্বপ্ন ডুবে যাচ্ছে পানির নিচে লালমনিরহাটে কৈশোরকালীন স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত মুকসুূদপুর জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপকূলীয় অঞ্চলে ক্রমাগত লবনাক্ততা বৃদ্ধি পাওয়ায় পাইকগাছায়” পানি সংলাপ” অনুষ্ঠিত দিনাজপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর বাছাই পর্ব অনুষ্ঠিত শরণখোলায় বজ্রপাতে চার গরুর মৃত্যু ঠাকুরগাঁওয়ে ২শ’ হতদরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান সালথার আটঘর ইউপি চেয়ারম্যান সোহাগ খান গ্রেপ্তার কর্মক্ষেত্রে শ্রমিকের ন্যায় সংগত অধিকার প্রতিষ্ঠার দাবি কুড়িগ্রামের বিশিষ্ট জনদের এমপির নির্দেশনা উপেক্ষা করে খেলার মাঠ দখলের পাঁয়তারা বিআইডব্লিউটিসি’র দুর্যোগের পূর্বাভাসে সুনামগঞ্জের বরাম হাওরে দ্রুত ধান কাটার নির্দেশ জেলা প্রশাসকের বাঁধ ভাঙার দায় কার? প্রশাসন আর প্রকৃতির রোষে সর্বস্বান্ত হাওরবাসী ডিসি সম্মেলনে ৪৯৮টি প্রস্তাবের ওপর আলোচনা হবে ফুলবাড়ীতে তিনদিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন

সিপিআরডি-টিসিডাব্লিউ রিপোর্টিং ফেলোশিপ পেলেন আট বাংলাদেশি সাংবাদিক

নিজস্ব প্রতিবেদক
রবিবার, ২ নভেম্বর, ২০২৫, ১০:২৬ অপরাহ্ন

পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার (সিপিআরডি) এবং দ্য ক্লাইমেট ওয়াচ (টিসিডাব্লিউ) এর পরিবেশ বিষয়ক সাংবাদিকতা ফেলোশিপ পেলেন আট বাংলাদেশি সাংবাদিক। সিপিআরডি-টিসিডাব্লিউ ফেলোশিপ-২০২৫ এর মূল লক্ষ্য গভীর অনুসন্ধানমূলক ও প্রমাণভিত্তিক রিপোর্টিংয়ের মাধ্যমে বাংলাদেশে জলবায়ু সাংবাদিকতাকে আরও শক্তিশালী করা। যা আগামী নভেম্বর মাসে ব্রাজিলের বেলেম শহরে অনুষ্ঠিতব্য জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলন এর প্রাক্কালে প্রকাশিত হবে।
চলতি বছরও আবেদনের জন্য উন্মুক্ত আহ্বান করা হয়। এতে ২০২৪ সালের তুলনায় প্রায় দ্বিগুণ সাংবাদিক আবেদন করেছেন। যা বাংলাদেশের সাংবাদিকদের জলবায়ু ও পরিবেশ বিষয়ক প্রতিবেদনে ক্রমবর্ধমান আগ্রহ ও অঙ্গীকারের প্রতিফলন বলে মনে করছে ফেলোশিপ প্রদানকারী কর্তৃপক্ষ।
কঠোর ও প্রতিযোগিতামূলক বাছাই প্রক্রিয়ার মাধ্যমে আটজন সাংবাদিককে নির্বাচিত করা হয়েছে। তাদের প্রতিবেদনে জলবায়ু অর্থায়ন, ক্ষতি ও ক্ষতিপূরণ, ন্যায্য রূপান্তর, জীববৈচিত্র্য, নবায়নযোগ্য জ্বালানি, এবং কমিউনিটি রেজিলিয়েন্সের মতো গুরুত্বপূর্ণ বিষয়কে গুরুত্ব দেওয়া হবে।
নির্বাচিত ফেলোরা হলেন— সাজিবুর রহমান (দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস
),মেহেদী আল আমিন (প্রতিদিনের বাংলাদেশ), রুকাইয়া ইসলাম (আলাপ), রায়হান আহমেদ (জাগোনিউজ২৪.কম), মো. আসাদুজ্জামান (দ্য ডেইলি স্টার), মিজানুর রহমান ইউসুফ (দ্য বিজনেস স্ট্যান্ডার্ড), শেখ তানজির আহমেদ (বাংলানিউজ২৪.কম) এবং নওশাদ আলী হোসেন (ফ্রিল্যান্স সাংবাদিক)। তারা অভিজ্ঞ পরামর্শক ও সম্পাদকীয় দিকনির্দেশনার মাধ্যমে বাংলা বা ইংরেজি ভাষায় প্রতিবেদন তৈরি করবেন, যা বাংলাদেশের জলবায়ু বাস্তবতাকে বৈশ্বিক আলোচনার সঙ্গে যুক্ত করবে।

এর আগে ২০২৪ সালে সিপিআরডি এবং দ্য ক্লাইমেট ওয়াচ যৌথভাবে এই ফেলোশিপের সূচনা করেছিল। এর মাধ্যমে বাংলাদেশের সাংবাদিকদের বৈশ্বিক জলবায়ু আলোচনা কাভার করতে এবং জটিল নীতিনির্ভর আলোচনাকে সহজবোধ্য, প্রভাবশালী গল্পে রূপান্তর করতে সহায়তা দেওয়া হয়। যা গ্লোবাল সাউথের কণ্ঠস্বরকে আরও জোরালো করবে। বাংলাদেশের জলবায়ু চ্যালেঞ্জ, উদ্ভাবন ও নেতৃত্বকে বৈশ্বিক আলোচনায় যথাযথভাবে উপস্থাপন করবে।


এই বিভাগের আরো খবর