শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শ্রীপুরে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ ষাঁড় গরু জবাইয়ের ঘটনায় ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন হোমনার দুলালপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ মুকসুদপুরে ভুয়া এসআই পরিচয়ে প্রতারণার চেষ্টা, ২০ হাজার টাকা দাবি কাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত কাঙ্ক্ষিত বৃষ্টিতে প্রাণ ফিরেছে বেড়ার চরাঞ্চলের চিনাবাদামের ক্ষেতগুলোর শুষ্ক মৌসুমেই ডান তীর বাঁধ সংস্কারের দাবি জোরালো, পরিদর্শনে পাউবো প্রকৌশলী ও ইউএনও ভাণ্ডারিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণ ও সড়ক সংস্কারে জোর ​৫ দিন পর রোদের দেখা: সুনামগঞ্জে ধান কাটায় ব্যস্ত কৃষাণ-কৃষাণী ব্রাহ্মণবাড়িয়ায় জন্মনিবন্ধনে অনিয়ম: চার ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত শ্রীপুরে চার বছর ধরে নীরব মানবিক উদ্যোগ, প্রতি বুধবার অসহায়দের জন্য খাবারের আয়োজন শ্রীপুরে বৃষ্টিতে বিদ্যালয় মাঠে হাঁটু পানি, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থী মে দিবসে শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতের আহ্বান হাজী আশরাফ উদ্দিনের হাইকোর্টে দুই মামলায় আইভীর জামিন অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে পুলিশ কমিশনারের আল্টিমেটাম ১৭ বছরের সাজা এড়াতে ২০ বছর পলাতক ; অবশেষে গ্রেফতার কিশোরগঞ্জে হাওরের অতিবৃষ্টির কারণে কৃষকের স্বপ্ন ডুবে যাচ্ছে পানির নিচে লালমনিরহাটে কৈশোরকালীন স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত মুকসুূদপুর জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপকূলীয় অঞ্চলে ক্রমাগত লবনাক্ততা বৃদ্ধি পাওয়ায় পাইকগাছায়” পানি সংলাপ” অনুষ্ঠিত দিনাজপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর বাছাই পর্ব অনুষ্ঠিত শরণখোলায় বজ্রপাতে চার গরুর মৃত্যু ঠাকুরগাঁওয়ে ২শ’ হতদরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান সালথার আটঘর ইউপি চেয়ারম্যান সোহাগ খান গ্রেপ্তার কর্মক্ষেত্রে শ্রমিকের ন্যায় সংগত অধিকার প্রতিষ্ঠার দাবি কুড়িগ্রামের বিশিষ্ট জনদের এমপির নির্দেশনা উপেক্ষা করে খেলার মাঠ দখলের পাঁয়তারা বিআইডব্লিউটিসি’র দুর্যোগের পূর্বাভাসে সুনামগঞ্জের বরাম হাওরে দ্রুত ধান কাটার নির্দেশ জেলা প্রশাসকের বাঁধ ভাঙার দায় কার? প্রশাসন আর প্রকৃতির রোষে সর্বস্বান্ত হাওরবাসী ডিসি সম্মেলনে ৪৯৮টি প্রস্তাবের ওপর আলোচনা হবে ফুলবাড়ীতে তিনদিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন

সতীর্থ নাসুম-সৃষ্টিকর্তা ও সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন মুসফিক

অনলাইন ডেস্ক :
মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০, ৫:২০ পূর্বাহ্ন

খেলাধুলা ডেস্ক: বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপের গুরুত্বপূর্ণ এলিমিনেটর ম্যাচে সোমবার (১৪ ডিসেম্বর) ফরচুন বরিশালের মুখোমুখি হয়েছিল বেক্সিমকো ঢাকা। হারলেই বাদ, এমন সমীকরণ সামনে নিয়ে ম্যাচটিতে খুব স্বাভাবিকভাবেই চাপে থাকার কথা ক্রিকেটারদের।

সেই চাপের বশবর্তী হয়ে পুরো ম্যাচেই সতীর্থদের সঙ্গে উত্তেজিত আচরণ করতে দেখা গেছে ঢাকার অধিনায়ক মুশফিকুর রহিমকে। এমনকি মেজাজ হারিয়ে স্পিনার নাসুম আহমেদকে মারতে দুইবার হাতও উঠে গিয়েছিল তার।

সতীর্থের উপর এমন উদ্ধত আচরণের জন্য অনুতাপ প্রকাশ করছেন মুশফিক। এমনকি নাসুম আহমেদের কাছে ক্ষমাও চেয়েছেন তিনি। মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সকালে ফেসবুকে দেওয়া এক বার্তায় ক্ষমাপ্রার্থনা করেন মুশফিক।

সোমবার (১৪ ডিসেম্বর) এলিমিনেটর ম্যাচে ফরচুন বরিশালের মুখোমুখি হয় বেক্সিমকো ঢাকা। প্রথমে ব্যাট করে ঢাকা জড়ো করে ১৫০ রান। জবাবে বরিশাল ব্যাট করতে নামলে একপর্যায়ে চাপে পড়ে যায় ঢাকা।

এতে মেজাজ হারান মুশফিক। বরিশালের ইনিংসের ১৩তম ও ১৭তম ওভারে মাঠের খেলাকে কেন্দ্র করে নাসুমের প্রতি চড়াও হন তিনি।

এই ঘটনায় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে মুশফিককে নিয়ে তুমুল সমালোচনা হচ্ছিল। এরই প্রেক্ষিতে মুশফিক জানালেন, নাসুমের কাছে দুঃখপ্রকাশ করেছেন তিনি। এবার ক্ষমা চাইছেন সৃষ্টিকর্তা ও সমর্থকদের কাছেও।

মুশফিক বলেন, ‘প্রথমে আমি আনুষ্ঠানিকভাবে আমার সব সমর্থক ও দর্শকদের কাছে কালকে ম্যাচের ঘটনা নিয়ে দুঃখপ্রকাশ করছি। আমি ম্যাচের পরিই সতীর্থ নাসুমের কাছে ক্ষমা চেয়েছি। দ্বিতীয়ত সৃষ্টিকর্তার কাছেও ক্ষমা চেয়ে নিচ্ছি।

আমি সবসময় মাথায় রাখি- আমি সবকিছুর পর একজন মানুষ এবং আমি মাঠে যে আচরণ প্রদর্শন করেছি তা মেনে নেওয়ার মত নয়। ইনশাআল্লাহি আমি প্রতিজ্ঞা করছি, ভবিষ্যতে আমি এমন আচরণের পুনরাবৃত্তি করবো না, মাঠে বা মাঠের বাইরে।’


এই বিভাগের আরো খবর