শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শ্রীপুরে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ ষাঁড় গরু জবাইয়ের ঘটনায় ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন হোমনার দুলালপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ মুকসুদপুরে ভুয়া এসআই পরিচয়ে প্রতারণার চেষ্টা, ২০ হাজার টাকা দাবি কাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত কাঙ্ক্ষিত বৃষ্টিতে প্রাণ ফিরেছে বেড়ার চরাঞ্চলের চিনাবাদামের ক্ষেতগুলোর শুষ্ক মৌসুমেই ডান তীর বাঁধ সংস্কারের দাবি জোরালো, পরিদর্শনে পাউবো প্রকৌশলী ও ইউএনও ভাণ্ডারিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণ ও সড়ক সংস্কারে জোর ​৫ দিন পর রোদের দেখা: সুনামগঞ্জে ধান কাটায় ব্যস্ত কৃষাণ-কৃষাণী ব্রাহ্মণবাড়িয়ায় জন্মনিবন্ধনে অনিয়ম: চার ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত শ্রীপুরে চার বছর ধরে নীরব মানবিক উদ্যোগ, প্রতি বুধবার অসহায়দের জন্য খাবারের আয়োজন শ্রীপুরে বৃষ্টিতে বিদ্যালয় মাঠে হাঁটু পানি, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থী মে দিবসে শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতের আহ্বান হাজী আশরাফ উদ্দিনের হাইকোর্টে দুই মামলায় আইভীর জামিন অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে পুলিশ কমিশনারের আল্টিমেটাম ১৭ বছরের সাজা এড়াতে ২০ বছর পলাতক ; অবশেষে গ্রেফতার কিশোরগঞ্জে হাওরের অতিবৃষ্টির কারণে কৃষকের স্বপ্ন ডুবে যাচ্ছে পানির নিচে লালমনিরহাটে কৈশোরকালীন স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত মুকসুূদপুর জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপকূলীয় অঞ্চলে ক্রমাগত লবনাক্ততা বৃদ্ধি পাওয়ায় পাইকগাছায়” পানি সংলাপ” অনুষ্ঠিত দিনাজপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর বাছাই পর্ব অনুষ্ঠিত শরণখোলায় বজ্রপাতে চার গরুর মৃত্যু ঠাকুরগাঁওয়ে ২শ’ হতদরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান সালথার আটঘর ইউপি চেয়ারম্যান সোহাগ খান গ্রেপ্তার কর্মক্ষেত্রে শ্রমিকের ন্যায় সংগত অধিকার প্রতিষ্ঠার দাবি কুড়িগ্রামের বিশিষ্ট জনদের এমপির নির্দেশনা উপেক্ষা করে খেলার মাঠ দখলের পাঁয়তারা বিআইডব্লিউটিসি’র দুর্যোগের পূর্বাভাসে সুনামগঞ্জের বরাম হাওরে দ্রুত ধান কাটার নির্দেশ জেলা প্রশাসকের বাঁধ ভাঙার দায় কার? প্রশাসন আর প্রকৃতির রোষে সর্বস্বান্ত হাওরবাসী ডিসি সম্মেলনে ৪৯৮টি প্রস্তাবের ওপর আলোচনা হবে ফুলবাড়ীতে তিনদিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন

তবে কি অবসরে যাচ্ছেন ফেদেরার?

অনলাইন ডেস্ক :
মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০, ৬:২০ পূর্বাহ্ন

খেলাধুলা ডেস্ক: টেনিস কিংবদন্তি রজার ফেদেরার। যিনি ভক্তদের কাছে ফেডেক্স নামে পরিচিত। সেই ফেদেরার কি অবসর নিচ্ছেন! টেনিস দুনিয়ার সর্বকালের সেরাদের অন্যতম রজার ফেদেরার কি টেনিস কোর্টকে বিদায় জানাতে যাচ্ছেন?

গত ৭০ বছরে সুইজারল্যান্ডের সেরা অ্যাথলেট হিসেবে পুরস্কার গ্রহণের দিন তিনি নিজেই তার অবসর নিয়ে জল্পনা তৈরি করেছেন। পুরস্কার নেওয়ার সময় ৩৯ বছর বয়সী তারকার বক্তব্যের একটি অংশ এখন আলোচনায়।

অনুষ্ঠানমঞ্চে পুরস্কার নেওয়ার তিনি অন্যান্য প্রতিদ্বন্দ্বীদের প্রসঙ্গে বলেন, ‘‌আমি মঞ্চে রয়েছি। কিন্তু আমরা সবাই জয়ী। সবসময় একে অপরকে অনুপ্রাণিত করি। এখানে আসতে পেরে এবং অভিজ্ঞতা আপনাদের সঙ্গে ভাগ করতে পেরে খুব আনন্দ হচ্ছে।

আশা করি, আগামী বছর আমার কাছ থেকে অনেক কিছু দেখতে পাবেন আপনারা। কিন্তু এটা যদি শেষ হয়, তবে শেষটা দারুণ হল।’

এমনিতে ২০২০ সালটা কোর্টে ভালো যায়নি ফেদেরারের। বছরের শুরুতেই নোভাক জকোভিচের কাছে অস্ট্রেলিয়ান ওপেনে সেমিফাইনালে হেরে যান। এরপরই হাঁটুতে চোট পান এবং অস্ত্রোপচার করতে হয়। আনকদিন খেলার বাইরে থেকেছেন।

এরপর করোনার কারণে উইম্বলডন বাতিল হয়ে যায়। চোট পুরোপুরি না সারায় ফরাসি ওপেন এবং যুক্তরাষ্ট্র ওপেনেও মাঠে নামতে পারেননি ফেদেরার। আগামী বছর অস্ট্রেলিয়ান ওপেনে তিনি নামবেন কিনা, তা নিয়েও সন্দেহ আছে।

কারণ তার চোট এখনও পুরোপুরি সারেনি‌।


এই বিভাগের আরো খবর