শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
শিরোনামঃ
ঝালকাঠিতে ১৭ পিস ইয়াবাসহ তিন নারী ব্যবসায়ী আটক পাইকগাছায় নতুন মৎস্য আড়ৎ’র উদ্বোধন শ্মশান থেকে মাথার খুলি চুরির ঘটনায় ৩ হিন্দু যুবক গ্রেপ্তার, খুলি উদ্ধার দুর্নীতির মামলায় সাবেক মেয়র রমজান আলী কারাগারে পঞ্চম শ্রেণী পড়ুয়া ছাত্রীকে অপহরণের মূলহোতা নাঈম গ্রেফতার মুন্সীগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে দুই যুবকের মৃত্যু লালমোহনে স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদকে নাগরিক সংবর্ধনা নবীনগরে অটো-স্ট্যান্ডে জিবির নামে চাঁদা তোলা বন্ধ- ইজারা মওকুফ করায় সাংসদকে অভিনন্দন জানিয়ে আনন্দ র‍্যালি সুনামগঞ্জে খুশির জোয়ার: ‘দুর্নীতিবাজ’ ডিসির বিদায়ে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল আনোয়ারায় মাদকবিরোধী অভিযান: দেশীয় মদে জড়িত চারজন আটক বিদায়ের বেলায় অশ্রুসজল চোখ, স্বপ্নে ভরসা রেখে পথচলা রাজধানীতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মিলছে না কাঙ্ক্ষিত তেল জামালপুর সাড়ে ২৭ ভরি স্বর্ণালংকার ও ৩ লাখ টাকা প্রতারণা: চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার আলামত কাউখালীতে প্রশাসনের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ উন্নয়নমূলক কোনো কাজে দুর্নীতি করলে তাকে ক্ষমা করা হবে না: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী সালথার ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসার দাখিল পরিক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় বায়নের খাল কচুরিপানার দখলে ৪০ হাজার পরিবার নিত্য ব্যবহার্য পানি সংকটে বাড়ছে রোগব্যাধি সুনামগঞ্জে লক্ষ্য এখন বিষমুক্ত ও রপ্তানিযোগ্য কৃষি কিশোরগঞ্জে ধর্ষণ চুরি মামলার আসামী আটক নিজ স্ত্রীকে হত্যা করে দেহ খন্ডবিখন্ড,স্বামী গ্রেফতার  সরিষাবাড়ীতে ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা -২০২৬ অনুষ্ঠিত নবীনগরে উদীচী শিল্পীগোষ্ঠীর আয়োজনে বর্ষবরণ উৎসব ও গণসংগীত অনুষ্ঠিত  বগুড়ার শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত-২ চিংম্রং বৌদ্ধ বিহারে সাংগ্রাঁই জল উৎসবে আনন্দে মাতোয়ারা হাজার দর্শক সুস্থ জীবন গঠনে নিরাপদ খাদ্য নিশ্চিতে সকলকে আন্তরিক হতে হবে : ফারাহ শাম্মী ঐতিহ্য-উচ্ছ্বাসে পহেলা বৈশাখ বাঙালির অসাম্প্রদায়িক চেতনার এক অনন্য বহিঃ প্রকাশ: প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত, সংবর্ধনায় সিক্ত এ্যাড.ভট্টু লালমোহনে আন্তঃজেলা মাদক ও জাল টাকার ব্যবসায়ী আটক পারকি পর্যটন কমপ্লেক্স নির্মাণে অনিয়মের অভিযোগে আনোয়ারায় মানববন্ধন বাংলাদেশ সিনিয়র সিটিজেন ফোরামের লক্ষাধিক সদস্যপূর্তি অনুষ্ঠান-২৫ শে এপ্রিল, ২০২৬

নিজ এলাকায় ফিরে সাড়ে ১০ কোটি টাকা ব্যায়ে সেতু ও ডাকবাংলোর ভিত্তিপ্রস্তর স্থাপন

রতন রায় (বগুড়া) প্রতিনিধি
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬, ১০:২১ অপরাহ্ন

মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নেওয়ার পর প্রথমবার নিজ নির্বাচনী এলাকায় ফিরে উন্নয়ন কর্মকাণ্ডের উদ্বোধন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি ২০২৬) বগুড়ার শিবগঞ্জ উপজেলায় পৃথক দুটি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।

এদিন করতোয়া নদীর ওপর শীলাদেবী ঘাটে হাতিবাঁধা–অনন্তবালা সড়কে প্রায় ৭ কোটি ৫৬ লাখ টাকা ব্যয়ে নির্মিতব্য ৫৯০ মিটার দীর্ঘ আরসিসি গার্ডার (ঝুলন্ত) সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, সেতুটি নির্মিত হলে নদীতীরবর্তী মানুষের দীর্ঘদিনের যাতায়াত দুর্ভোগ লাঘব হবে এবং বর্ষা মৌসুমে বিচ্ছিন্নতার সমস্যা অনেকাংশে কমে আসবে।
একই দিনে উপজেলা সদরেও ৩ কোটি টাকা ব্যয়ে একটি আধুনিক ও দৃষ্টিনন্দন ডাকবাংলো নির্মাণকাজের শুভসূচনা করেন প্রতিমন্ত্রী। উপজেলা শিশু পার্ক চত্বরে আয়োজিত অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, সরকার সারাদেশের মতো শিবগঞ্জের সার্বিক উন্নয়নেও অঙ্গীকারবদ্ধ। আধুনিক ডাকবাংলো নির্মিত হলে সরকারি কর্মকর্তা, অতিথি ও বিভিন্ন পর্যায়ের আগতদের জন্য উন্নত আবাসন সুবিধা নিশ্চিত হবে, যা প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করবে।
জানা যায়, প্রতিষ্ঠালগ্ন থেকে শিবগঞ্জ উপজেলা সদরে কোনো সরকারি ডাকবাংলো ছিল না। দীর্ঘদিন ধরে স্থানীয় বাসিন্দারা একটি মানসম্মত ডাকবাংলো নির্মাণের দাবি জানিয়ে আসছিলেন। নতুন এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে সেই প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
ডাকবাংলোর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে স্থানীয় একটি গ্রামার স্কুলের ক্ষুদে শিক্ষার্থীরা প্রতিমন্ত্রীকে সংবর্ধনা প্রদান করে।
স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এলাকাবাসীর আশা, সেতু ও ডাকবাংলো নির্মাণ সম্পন্ন হলে যোগাযোগ ব্যবস্থা, প্রশাসনিক কার্যক্রম এবং স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার হবে।


এই বিভাগের আরো খবর