বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনামঃ
১৭ বছরের সাজা এড়াতে ২০ বছর পলাতক ; অবশেষে গ্রেফতার কিশোরগঞ্জে হাওরের অতিবৃষ্টির কারণে কৃষকের স্বপ্ন ডুবে যাচ্ছে পানির নিচে লালমনিরহাটে কৈশোরকালীন স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত মুকসুূদপুর জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপকূলীয় অঞ্চলে ক্রমাগত লবনাক্ততা বৃদ্ধি পাওয়ায় পাইকগাছায়” পানি সংলাপ” অনুষ্ঠিত দিনাজপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর বাছাই পর্ব অনুষ্ঠিত শরণখোলায় বজ্রপাতে চার গরুর মৃত্যু ঠাকুরগাঁওয়ে ২শ’ হতদরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান সালথার আটঘর ইউপি চেয়ারম্যান সোহাগ খান গ্রেপ্তার কর্মক্ষেত্রে শ্রমিকের ন্যায় সংগত অধিকার প্রতিষ্ঠার দাবি কুড়িগ্রামের বিশিষ্ট জনদের এমপির নির্দেশনা উপেক্ষা করে খেলার মাঠ দখলের পাঁয়তারা বিআইডব্লিউটিসি’র দুর্যোগের পূর্বাভাসে সুনামগঞ্জের বরাম হাওরে দ্রুত ধান কাটার নির্দেশ জেলা প্রশাসকের বাঁধ ভাঙার দায় কার? প্রশাসন আর প্রকৃতির রোষে সর্বস্বান্ত হাওরবাসী ডিসি সম্মেলনে ৪৯৮টি প্রস্তাবের ওপর আলোচনা হবে ফুলবাড়ীতে তিনদিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন ঝালকাঠির কাঠালিয়ায় বালু বোঝাই ট্রলি দুর্ঘটনায় চালকের মৃত্যু কাপ্তাইয়ে বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ড্রেন সংস্কার কাজের শুভ উদ্বোধন কাউখালীর আশোয়া গ্রামটি নদীভাঙনে বিলুপ্তির পথে কাউখালীর সন্ধ্যা নদীতে কোস্টারের ধাক্কায় ফেরি ক্ষতিগ্রস্ত, ট্রলার ডুবি জামালপুরে বজ্রপাতে দুইজনের মর্মান্তিক মৃত্যু মতলব উত্তর পাঁচগাছিয়ায় দারুল উলুম মাদ্রাসায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত উৎসব অনুষ্ঠিত নকলমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা ও শিক্ষার মানোন্নয়ন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত নদীতে বৃদ্ধ নিখোঁজ—দুই দিনেও সন্ধান মেলেনি ঠাকুরগাঁওয়ে ব্যতিক্রমী চড়ক মেলা ও চারিকারু প্রর্দশন: গ্রামীণ ঐতিহ্যের রঙে মুখর প্রত্যন্ত জনপদ ন্যায়বিচারের বার্তা নিয়ে ঠাকুরগাঁওয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন সালথায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পটুয়াখালীতে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ পালিত মে দিবস উপলক্ষে দিনাজপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের লিফলেট বিতরণ মাদারগঞ্জে ৫শ পিস ইয়াবাসহ মাদককারবারী আটক-২

মোহনপুরে প্রবাসীর বাড়িতে দুর্বৃত্তদের আগুন: এলাকায় উত্তেজনা

সুনামগঞ্জ প্রতিনিধি
বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ৫:১১ অপরাহ্ন

​সুনামগঞ্জ সদর উপজেলার মোহনপুর ইউনিয়নে পূর্ব শত্রুতার জেরে একটি বসতবাড়ির খড়ের ঘরে অগ্নিসংযোগ ও সম্পদ ভাঙচুরের অভিযোগ উঠেছে। বুধবার (৪ মার্চ) রাত আনুমানিক ৯টার দিকে ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের তাজনগর গ্রামে এই ঘটনা ঘটে। এতে ভুক্তভোগী পরিবারের প্রায় দেড় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

​স্থানীয় সূত্রে জানা যায়, তাজনগর গ্রামের বাসিন্দা আইয়ূবুর রহমান দধই মিয়া গ্রাম্য বিবাদ এড়াতে দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে সুনামগঞ্জ শহরে বসবাস করছেন। বুধবার রাতে তার গ্রামের বাড়িটি জনশূন্য থাকার সুযোগে অজ্ঞাত দুর্বৃত্তরা খড়ের ভোলায় আগুন ধরিয়ে দেয়। আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়লে তারাবিহ নামাজ শেষে ফেরা স্থানীয় মুসুল্লি ও গ্রামবাসী দ্রুত চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ফলে বড় ধরনের অগ্নিকাণ্ড থেকে রক্ষা পায় আশপাশের বসতবাড়িগুলো।

​ভুক্তভোগী আইয়ূবুর রহমানের স্ত্রী সীমা আক্তার জানান, পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। আগুনে খড়ের ঘর ও মজুদ করা খড় পুড়ে যাওয়ার পাশাপাশি বাড়ির একটি গভীর নলকূপ (ডীপ কল) ভাঙচুর করা হয়েছে। সব মিলিয়ে তাদের প্রায় ১ লাখ ৫০ হাজার টাকার আর্থিক ক্ষতি হয়েছে।

​সীমা আক্তার আরও অভিযোগ করেন, “আমাদের শত্রুর অভাব নেই। গত ১৪ ফেব্রুয়ারি পাশের বাড়ির একটি পক্ষ আমাদের নামে ৭ ধারায় মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। আমাদের প্রবল সন্দেহ, তারাই প্রতিশোধ নিতে এই অগ্নিকাণ্ড ঘটিয়েছে।”

​গ্রামের প্রবীণ বাসিন্দা আম্বর আলী এই ঘটনাকে অত্যন্ত ন্যাক্কারজনক অভিহিত করে অপরাধীদের দ্রুত শনাক্ত করার দাবি জানিয়েছেন।

​ঘটনার বিষয়ে ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নুরুল আমিন বলেন, “অগ্নিকাণ্ডের খবর পেয়েছি। আজ (বৃহস্পতিবার) আমি নিজে ঘটনাস্থল পরিদর্শনে যাব এবং বিষয়টি খতিয়ে দেখব।”

​সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ জানান, “বিষয়টি মৌখিকভাবে শুনলেও এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে পুলিশ পাঠিয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

​এদিকে, ভুক্তভোগী পরিবার জানায়, থানায় প্রাথমিক যোগাযোগ করলে তাদের আদালতে মামলার পরামর্শ দেওয়া হয়েছে। বর্তমানে তারা আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এই ঘটনাকে কেন্দ্র করে গ্রামের সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে।


এই বিভাগের আরো খবর