বুধবার, ০৬ মে ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
অস্তিত্ব সংকটে বিপন্ন ‘বেঙ্গল স্লো লরিস’ পেল কাপ্তাইয়ে অরণ্যে নতুন ঠিকানা নান্দাইলে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা আমতলীতে চাঁদা আদায়কালে শ্রমিকদল সভাপতিসহ দুই চাঁদাবাজ আটক ঝালকাঠিতে সাবেক এমপি আমুর বাসভবনের গেট কেটে বিক্ষোভ সাংবাদিকদের নিজেদের অধিকার সম্পর্কে আরো অচেতন হতে হবে বিচারপতি একেএম আবদুল হাকিম কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগে নবীন বরণ ও বিদায় অনুষ্ঠিত দিনাজপুরে দুদকের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে মৎস্যচাষীদের মাঝে অক্সিজেন সরবরাহ যন্ত্র বিতরণ দুর্নীতি প্রতিরোধের কাজে ডিসিদের গুরুত্বপূর্ণ ভুমিকা রয়েছে : দুদক সচিব প্রশাসনের মাসিক সভায় হত্যা মামলার আসামিদের উপস্থিতি নিয়ে তোলপাড় বগুড়ায় ইজিবাইক ছিনতাই চক্রের ৭ সদস্য গ্রেফতার করেছে পুলিশ আইইবির প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রকল্প দুর্নীতি রোধে টাস্কফোর্সের দাবি ঝালকাঠির কীর্ত্তিপাশায় সুজন সরদার নামের এক যুবক গ্রেফতার বন্দরে কুড়িপাড়া খাল পূন: খনন কাজের উদ্বোধন করেন এমপি আবুল কালাম ফুলবাড়ীতে ১৫শ বিঘা বোরো ধান পানির নিচে, জলাবদ্ধতা নিরসনে সরকারের হস্তক্ষেপ চান কৃষক কাউখালীতে পার্টনার ফিল্ড স্কুলের মাধ্যমে নারীদের পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ শেরপুরে জামিনে মুক্তি পাওয়ার এক সপ্তাহের মাথায় ছাত্রলীগ নেতার মৃত্যু পাইকগাছায় আঙ্গুর চাষে সাফল্যের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন উদ্যমী উদ্যোক্তা “তৈয়েবুর” বগুড়ার মহাস্থানগড়ে ডিবির পৃথক অভিযানে ১১ মাদক কারবারি আটক ইয়াবা ও দেশীয় অস্ত্র উদ্ধার কুড়িগ্রামে বিএনপির পক্ষে জনমত গঠনে মাঠে মেয়র প্রার্থী আব্দুল আলীম পাইকগাছায় উন্নয়ন প্রকল্পের জায়গা ঘুরে দেখলেন এমপি আবুল কালাম আজাদ ফুলপুরে উপজেলা ভূমি অফিস পরিদর্শনে অতিরিক্ত জেলা প্রশাসক ত্রিশালে ২২ মামলার আসামীসহ দুই ডাকাত গ্রেফতার রাজাপুরে কৃষকদের মাঝে ব্র্যাকের বিনামূল্যে বীজ বিতরণ ঠাকুরগাঁওয়ে বিএডিসি ভুট্টার ক্রপ কাটিং ও মাঠ দিবস অনুষ্ঠিত আইইবি’র প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে মিডিয়ার সঙ্গে মতবিনিময় আগামীকাল মাদারগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু, আহত ৪ মাদক বিরোধী অভিযানে তিন র‌্যাব সদস্যকে কুপিয়ে জখম কিশোরগঞ্জে প্রতারক চক্রের সক্রিয় সদস্য আটক জামালপুরের সরিষাবাড়ীতে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

মুন্সীগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সশস্ত্র হামলা, গুলিবিদ্ধসহ আহত ১৫; আগ্নেয়াস্ত্রসহ আটক-৩

মুন্সীগঞ্জ প্রতিনিধি
সোমবার, ৯ মার্চ, ২০২৬, ১:৫১ অপরাহ্ন

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বাঘড়া ইউনিয়নের রুদ্রপাড়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ ও সশস্ত্র হামলার ঘটনায় গুলিবিদ্ধসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।

আহতদের মধ্যে মিনু বেগমের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। রোববার (৮ মার্চ) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে লাইসেন্স করা আগ্নেয়াস্ত্রসহ হারুন খা, আব্দুল মান্নান খা ও মহসিন মিয়াকে আটক করেছে। এ সময় মান্নান খার ঘর থেকে একটি ওয়াকিটকি জব্দ করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে মান্নান খা ও তার চাচা হারুন খা গ্রুপের সঙ্গে প্রতিবেশী মিজানুর রহমানের বিরোধ চলছিল। ঘটনার দিন বিকেলে স্থানীয় কাদিরের দোকান থেকে বাড়ি ফেরার পথে মান্নান খার লোকজন মিজানুর রহমানকে মারধর করে বলে অভিযোগ ওঠে। পরে মিজানুর রহমান বাড়িতে গিয়ে বিষয়টি পরিবারকে জানালে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।
এরপর তারাবির নামাজের পর রাতে মান্নান খা, হারুন খা ও আমিন খাসহ ১০ থেকে ১৫ জনের একটি সশস্ত্র দল দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে মিজানুর রহমানের বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে।

হামলাকারীরা বাড়িতে ঢুকে এলোপাতাড়ি গুলিবর্ষণ ও হামলা চালালে নারীসহ অন্তত ১৫ জন আহত হন।
আহতদের মধ্যে রয়েছেন মিজানুর রহমান, মিনু বেগম, জয়তন বেগম, কাজল বেগম, ইভা, বন্যা, নুপুর বেগম, আয়ান, ফাহিমা, দোলন, আলামিন, খোরশেদ খা, মোস্তাকিম, ইদ্রিস খাঁ ও সাফি বেগম। গুরুতর আহত মিনু বেগমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে। আহত মিজানুর রহমানের অবস্থাও গুরুতর বলে জানা গেছে।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠায়। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ জুয়েল মিয়া জানান, ঘটনার সঙ্গে জড়িত মূল অভিযুক্তদের আটক করা হয়েছে এবং একটি লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্র জব্দ করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


এই বিভাগের আরো খবর