বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
কিশোরগঞ্জে হাওরের অতিবৃষ্টির কারণে কৃষকের স্বপ্ন ডুবে যাচ্ছে পানির নিচে লালমনিরহাটে কৈশোরকালীন স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত মুকসুূদপুর জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপকূলীয় অঞ্চলে ক্রমাগত লবনাক্ততা বৃদ্ধি পাওয়ায় পাইকগাছায়” পানি সংলাপ” অনুষ্ঠিত দিনাজপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর বাছাই পর্ব অনুষ্ঠিত শরণখোলায় বজ্রপাতে চার গরুর মৃত্যু ঠাকুরগাঁওয়ে ২শ’ হতদরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান সালথার আটঘর ইউপি চেয়ারম্যান সোহাগ খান গ্রেপ্তার কর্মক্ষেত্রে শ্রমিকের ন্যায় সংগত অধিকার প্রতিষ্ঠার দাবি কুড়িগ্রামের বিশিষ্ট জনদের এমপির নির্দেশনা উপেক্ষা করে খেলার মাঠ দখলের পাঁয়তারা বিআইডব্লিউটিসি’র দুর্যোগের পূর্বাভাসে সুনামগঞ্জের বরাম হাওরে দ্রুত ধান কাটার নির্দেশ জেলা প্রশাসকের বাঁধ ভাঙার দায় কার? প্রশাসন আর প্রকৃতির রোষে সর্বস্বান্ত হাওরবাসী ডিসি সম্মেলনে ৪৯৮টি প্রস্তাবের ওপর আলোচনা হবে ফুলবাড়ীতে তিনদিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন ঝালকাঠির কাঠালিয়ায় বালু বোঝাই ট্রলি দুর্ঘটনায় চালকের মৃত্যু কাপ্তাইয়ে বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ড্রেন সংস্কার কাজের শুভ উদ্বোধন কাউখালীর আশোয়া গ্রামটি নদীভাঙনে বিলুপ্তির পথে কাউখালীর সন্ধ্যা নদীতে কোস্টারের ধাক্কায় ফেরি ক্ষতিগ্রস্ত, ট্রলার ডুবি জামালপুরে বজ্রপাতে দুইজনের মর্মান্তিক মৃত্যু মতলব উত্তর পাঁচগাছিয়ায় দারুল উলুম মাদ্রাসায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত উৎসব অনুষ্ঠিত নকলমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা ও শিক্ষার মানোন্নয়ন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত নদীতে বৃদ্ধ নিখোঁজ—দুই দিনেও সন্ধান মেলেনি ঠাকুরগাঁওয়ে ব্যতিক্রমী চড়ক মেলা ও চারিকারু প্রর্দশন: গ্রামীণ ঐতিহ্যের রঙে মুখর প্রত্যন্ত জনপদ ন্যায়বিচারের বার্তা নিয়ে ঠাকুরগাঁওয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন সালথায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পটুয়াখালীতে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ পালিত মে দিবস উপলক্ষে দিনাজপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের লিফলেট বিতরণ মাদারগঞ্জে ৫শ পিস ইয়াবাসহ মাদককারবারী আটক-২ র‍্যাব-১৩ এর পৃথক অভিযানে ২৪৪ বোতল মাদকদ্রব্যসহ আটক, গ্রেপ্তার-৫

অর্থনীতিতে নারী-পুরুষ সমান অংশগ্রহণ নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

নিজস্ব প্রতিবেদক
বুধবার, ১১ মার্চ, ২০২৬, ৩:০৯ অপরাহ্ন

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, দেশের অর্থনীতিতে নারী-পুরুষের সমান অংশগ্রহণ নিশ্চিত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর। তিনি একটি উদার ও সহনশীল সমাজ গড়ার আহ্বান জানান, যেখানে নারীরা ভয় বা বাধা ছাড়াই স্বতঃস্ফূর্তভাবে কাজ করতে পারবেন।

আজ মঙ্গলবার রাজধানীর ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ-এ ‘আন্তর্জাতিক নারী দিবস ২০২৬’ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগ, জাতিসংঘ বাংলাদেশ এবং লোকাল কনসালটেটিভ গ্রুপ অন উইমেনস অ্যাডভান্সমেন্ট অ্যান্ড জেন্ডার ইকুয়ালিটি।

নারীর নিরাপত্তা ও কর্মসংস্থানের ওপর গুরুত্ব আরোপ করে প্রতিমন্ত্রী বলেন, “নারীদের কর্মক্ষেত্রে পুরোপুরি সম্পৃক্ত করতে হলে একটি নিরাপদ ও সহায়তামূলক পরিবেশ নিশ্চিত করা জরুরি।”

নিজের নির্বাচনী এলাকার একটি সফল উদ্যোগের উদাহরণ দিয়ে তিনি জানান, নারী পোশাক শ্রমিকদের সন্তানদের জন্য ডে-কেয়ার সেন্টার স্থাপন করা হয়েছে। ফলে মায়েরা তাদের সন্তানদের নিরাপদে রেখে নিশ্চিন্তে কর্মস্থলে সময় দিতে পারছেন। এই সুবিধাকে দেশব্যাপী ছড়িয়ে দিতে সরকার ও সংশ্লিষ্ট পক্ষগুলো পোশাক কারখানার মালিকদের সঙ্গে সমন্বয় করছে।

প্রতিমন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান শিগগিরই একটি ‘১৮০ দিনের কর্মপরিকল্পনা’ চূড়ান্ত করবেন। এতে নারীর ক্ষমতায়ন ও উন্নয়নের জন্য অগ্রাধিকারমূলক পদক্ষেপগুলো বাস্তবায়নের স্পষ্ট রূপরেখা থাকবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের চেয়ারপার্সন ড. সাবিহা ইয়াসমিন রোজীর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একই বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন ড. তৈয়েবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউএন উইমেন বাংলাদেশের উপ-প্রতিনিধি নবনীতা সিনহা।

অনুষ্ঠানে বিভাগের কর্মসূচি সমন্বয়কারী অধ্যাপক ড. তানিয়া হক আমন্ত্রিত অতিথিদের ধন্যবাদ জ্ঞাপন করেন। এছাড়া বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থা, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দও উপস্থিত ছিলেন।

আরএস-রাসেল


এই বিভাগের আরো খবর