বুধবার, ০৬ মে ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
অস্তিত্ব সংকটে বিপন্ন ‘বেঙ্গল স্লো লরিস’ পেল কাপ্তাইয়ে অরণ্যে নতুন ঠিকানা নান্দাইলে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা আমতলীতে চাঁদা আদায়কালে শ্রমিকদল সভাপতিসহ দুই চাঁদাবাজ আটক ঝালকাঠিতে সাবেক এমপি আমুর বাসভবনের গেট কেটে বিক্ষোভ সাংবাদিকদের নিজেদের অধিকার সম্পর্কে আরো অচেতন হতে হবে বিচারপতি একেএম আবদুল হাকিম কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগে নবীন বরণ ও বিদায় অনুষ্ঠিত দিনাজপুরে দুদকের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে মৎস্যচাষীদের মাঝে অক্সিজেন সরবরাহ যন্ত্র বিতরণ দুর্নীতি প্রতিরোধের কাজে ডিসিদের গুরুত্বপূর্ণ ভুমিকা রয়েছে : দুদক সচিব প্রশাসনের মাসিক সভায় হত্যা মামলার আসামিদের উপস্থিতি নিয়ে তোলপাড় বগুড়ায় ইজিবাইক ছিনতাই চক্রের ৭ সদস্য গ্রেফতার করেছে পুলিশ আইইবির প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রকল্প দুর্নীতি রোধে টাস্কফোর্সের দাবি ঝালকাঠির কীর্ত্তিপাশায় সুজন সরদার নামের এক যুবক গ্রেফতার বন্দরে কুড়িপাড়া খাল পূন: খনন কাজের উদ্বোধন করেন এমপি আবুল কালাম ফুলবাড়ীতে ১৫শ বিঘা বোরো ধান পানির নিচে, জলাবদ্ধতা নিরসনে সরকারের হস্তক্ষেপ চান কৃষক কাউখালীতে পার্টনার ফিল্ড স্কুলের মাধ্যমে নারীদের পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ শেরপুরে জামিনে মুক্তি পাওয়ার এক সপ্তাহের মাথায় ছাত্রলীগ নেতার মৃত্যু পাইকগাছায় আঙ্গুর চাষে সাফল্যের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন উদ্যমী উদ্যোক্তা “তৈয়েবুর” বগুড়ার মহাস্থানগড়ে ডিবির পৃথক অভিযানে ১১ মাদক কারবারি আটক ইয়াবা ও দেশীয় অস্ত্র উদ্ধার কুড়িগ্রামে বিএনপির পক্ষে জনমত গঠনে মাঠে মেয়র প্রার্থী আব্দুল আলীম পাইকগাছায় উন্নয়ন প্রকল্পের জায়গা ঘুরে দেখলেন এমপি আবুল কালাম আজাদ ফুলপুরে উপজেলা ভূমি অফিস পরিদর্শনে অতিরিক্ত জেলা প্রশাসক ত্রিশালে ২২ মামলার আসামীসহ দুই ডাকাত গ্রেফতার রাজাপুরে কৃষকদের মাঝে ব্র্যাকের বিনামূল্যে বীজ বিতরণ ঠাকুরগাঁওয়ে বিএডিসি ভুট্টার ক্রপ কাটিং ও মাঠ দিবস অনুষ্ঠিত আইইবি’র প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে মিডিয়ার সঙ্গে মতবিনিময় আগামীকাল মাদারগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু, আহত ৪ মাদক বিরোধী অভিযানে তিন র‌্যাব সদস্যকে কুপিয়ে জখম কিশোরগঞ্জে প্রতারক চক্রের সক্রিয় সদস্য আটক জামালপুরের সরিষাবাড়ীতে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

আকস্মিক পরিদর্শনে সিংগাইর ইউএনও অফিসে জনপ্রশাসন প্রতিমন্ত্রী, যা পেলেন

সাইফুল ইসলাম, মানিকগঞ্জ
বুধবার, ১১ মার্চ, ২০২৬, ৮:৫৬ অপরাহ্ন

ঘড়ির কাঁটা ঠিক সকাল ৯টা ছুঁতেই কোনো ধরনের প্রটোকল বা পূর্বঘোষণা ছাড়াই মানিকগঞ্জের সিংগাইর উপজেলা পরিষদ কমপ্লেক্সে হাজির হন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।

সরকারি নির্দেশনা অনুযায়ী কর্মকর্তা-কর্মচারীদের সময়মতো অফিসে উপস্থিতি নিশ্চিত করতে বুধবার (১১ মার্চ) তিনি এ আকস্মিক পরিদর্শন করেন।

মন্ত্রী নিজের গাড়ীর পতাকাটি কাপড় দিয়ে ঠেকে উপজেলা পরিষদের নির্বাহী অফিসারে খায়রুন নাহারের রুমে সরাসরি ঠুকেন। এসময় নিজে তার পরিচয় দেন এবং ইউএনও’র পাশের চেয়ারে বসেন। উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে পরিষদের সকল কর্মকর্তাদের সালাম পৌঁছে দেন। তারা তার সাথে কুশল বিনিময় করেন।

আকস্মিক পরিদর্শনে এসে উপজেলা প্রকল্প বাস্তবায়ক কর্মকর্তা (পিআইও) ও স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের উপজেলা প্রকৌশলীকে অনুপস্থিতি পান প্রতিমন্ত্রী মো. বারী। এসময় তিনি ফোন করে তাদের কাছে অনুপস্থিতির কারণ জানতে চান। পরে তাদেরকে যথাসময়ে অফিসে উপস্থিত থাকার নির্দেশনা দেন।

হঠাৎ প্রতিমন্ত্রীর আগমনে কিছুটা চমকে গেলেও কাকতালীয়ভাবে উপজেলা পরিষদ কমপ্লেক্সের প্রায় সব দপ্তরেই কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিত পাওয়া যায়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা তখন নিজ নিজ কার্যালয়ে দায়িত্ব পালন করছিলেন।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময় করেন। এ সময় তিনি সরকারি অফিসে সময়ানুবর্তিতা ও দায়িত্বশীলতার ওপর গুরুত্বারোপ করেন।

উপজেলা পরিষদের নির্বাহী অফিসারে খায়রুন নাহার জানান, মন্ত্রী কোন ধরনের প্রটোকল ছাড়াই সরাসরি আমার রুমে প্রবেশ করেন। তিনি পরবর্তীতে উপস্থিত সকল কর্মকর্তাদের নিয়ে এলাকার বিভিন্ন সমস্যা, উন্নয়ন সম্ভাবনা এবং প্রধানমন্ত্রীর ঘোষিত বিভিন্ন কর্মসূচির বাস্তবায়ন নিয়ে আলোচনা করেন। উপস্থিত কর্মকর্তারা জানান, পারস্পরিক সমন্বয় ও সৌহার্দ্যের মাধ্যমে তারা উপজেলার উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে কাজ করছেন।

আকস্মিক এই পরিদর্শন সরকারি দপ্তরগুলোতে উপস্থিতি ও কর্মপরিবেশ তদারকিতে নতুন বার্তা দেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


এই বিভাগের আরো খবর