বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
ডিসি সম্মেলনে ৪৯৮টি প্রস্তাবের ওপর আলোচনা হবে ফুলবাড়ীতে তিনদিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন ঝালকাঠির কাঠালিয়ায় বালু বোঝাই ট্রলি দুর্ঘটনায় চালকের মৃত্যু কাপ্তাইয়ে বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ড্রেন সংস্কার কাজের শুভ উদ্বোধন কাউখালীর আশোয়া গ্রামটি নদীভাঙনে বিলুপ্তির পথে কাউখালীর সন্ধ্যা নদীতে কোস্টারের ধাক্কায় ফেরি ক্ষতিগ্রস্ত, ট্রলার ডুবি জামালপুরে বজ্রপাতে দুইজনের মর্মান্তিক মৃত্যু মতলব উত্তর পাঁচগাছিয়ায় দারুল উলুম মাদ্রাসায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত উৎসব অনুষ্ঠিত নকলমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা ও শিক্ষার মানোন্নয়ন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত নদীতে বৃদ্ধ নিখোঁজ—দুই দিনেও সন্ধান মেলেনি ঠাকুরগাঁওয়ে ব্যতিক্রমী চড়ক মেলা ও চারিকারু প্রর্দশন: গ্রামীণ ঐতিহ্যের রঙে মুখর প্রত্যন্ত জনপদ ন্যায়বিচারের বার্তা নিয়ে ঠাকুরগাঁওয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন সালথায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পটুয়াখালীতে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ পালিত মে দিবস উপলক্ষে দিনাজপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের লিফলেট বিতরণ মাদারগঞ্জে ৫শ পিস ইয়াবাসহ মাদককারবারী আটক-২ র‍্যাব-১৩ এর পৃথক অভিযানে ২৪৪ বোতল মাদকদ্রব্যসহ আটক, গ্রেপ্তার-৫ জলাবদ্ধতা নিরসনে আশার আলো ডিমলায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন ঝালকাঠিতে চিংড়ি রেনু জব্দ : ৫ হাজার টাকা জরিমানা শেরপুরে নানা আয়োজনে জাতীয় আইন সহায়তা দিবস পালিত অর্থের অভাবে কেউ যেন বিচার প্রাপ্তির সুযোগ বঞ্চিত না হয় : প্রধানমন্ত্রী নান্দাইলে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর ডিও‌ লেটারের মাধ্যমে অতিরিক্ত ৭ মেগাওয়াট বিদ্যুৎ উন্নতিকরণ সরিষাবাড়ীতে মাদকাসক্ত স্বামীর হাতে স্ত্রীর ওপর অমানবিক নির্যাতন ডা. জিয়াউদ্দিন হায়দার প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হওয়ায় ঝালকাঠির ভীমরুলীতে প্রার্থনা সৌদিতে হজ পালন করতে গিয়ে মাদারগঞ্জের শিক্ষকের মৃত্যু কিশোরগঞ্জে সৌন্দর্য ছড়াচ্ছে কৃষ্ণচূড়া কাউখালীতে আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত পাইকগাছায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নারী ও শিশুর প্রতি সহিংসতা ও প্রতিটি ধর্ষণের সুষ্ঠ বিচারের দাবিতে আলোচনা সভা

দিনাজপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের শিক্ষা শিবির ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

জাহিদ হোসেন, দিনাজপুর
শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ৭:৫৭ অপরাহ্ন

​দিনাজপুরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন (বাজাফে-৮) শহর শাখার উদ্যোগে শিক্ষা শিবির ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (১৩ মার্চ) বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুরের পাহাড়পুর কার্যালয় মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ​অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর শহর শাখার আমির মাও: মো. সিরাজুর সালেহীন বলেন, শ্রমিকরাই হলো একটি দেশের উন্নয়নের মূল চালিকাশক্তি। ইসলাম শ্রমিকের ঘাম শুকানোর আগেই মজুরি পরিশোধের নির্দেশ দিয়েছে। একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনে শ্রমিকদের শুধু গায়ের জোরে নয়, বরং আদর্শিক জ্ঞানেও বলীয়ান হতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা শাখার কর্মপরিষদ সদস্য মো. আব্দুর রাজ্জাক। তিনি শ্রমিকদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
​শিক্ষা শিবিরে প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর জেলার ট্রেড বিষয়ক সম্পাদক ও জেলা নির্বাহী সদস্য মো. নাজমুল ইসলাম। তিনি সমকালীন প্রেক্ষাপটে শ্রমিকদের ট্রেড ইউনিয়ন সচেতনতা ও চারিত্রিক মাধুর্য বজায় রেখে কাজ করার গুরুত্ব তুলে ধরেন।
​বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন শহর শাখার সভাপতি মো. রাশেদুল ইসলাম রিপন-এর সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালিত হয়। সভায় বক্তারা মাহে রমজানের শিক্ষা কাজে লাগিয়ে ব্যক্তি ও সামাজিক জীবনে তাকওয়া অর্জনের ওপর জোর দেন। আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত শেষে উপস্থিত সুধীবৃন্দ একসঙ্গে ইফতারে শরিক হন।


এই বিভাগের আরো খবর