শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শ্রীপুরে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ ষাঁড় গরু জবাইয়ের ঘটনায় ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন হোমনার দুলালপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ মুকসুদপুরে ভুয়া এসআই পরিচয়ে প্রতারণার চেষ্টা, ২০ হাজার টাকা দাবি কাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত কাঙ্ক্ষিত বৃষ্টিতে প্রাণ ফিরেছে বেড়ার চরাঞ্চলের চিনাবাদামের ক্ষেতগুলোর শুষ্ক মৌসুমেই ডান তীর বাঁধ সংস্কারের দাবি জোরালো, পরিদর্শনে পাউবো প্রকৌশলী ও ইউএনও ভাণ্ডারিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণ ও সড়ক সংস্কারে জোর ​৫ দিন পর রোদের দেখা: সুনামগঞ্জে ধান কাটায় ব্যস্ত কৃষাণ-কৃষাণী ব্রাহ্মণবাড়িয়ায় জন্মনিবন্ধনে অনিয়ম: চার ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত শ্রীপুরে চার বছর ধরে নীরব মানবিক উদ্যোগ, প্রতি বুধবার অসহায়দের জন্য খাবারের আয়োজন শ্রীপুরে বৃষ্টিতে বিদ্যালয় মাঠে হাঁটু পানি, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থী মে দিবসে শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতের আহ্বান হাজী আশরাফ উদ্দিনের হাইকোর্টে দুই মামলায় আইভীর জামিন অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে পুলিশ কমিশনারের আল্টিমেটাম ১৭ বছরের সাজা এড়াতে ২০ বছর পলাতক ; অবশেষে গ্রেফতার কিশোরগঞ্জে হাওরের অতিবৃষ্টির কারণে কৃষকের স্বপ্ন ডুবে যাচ্ছে পানির নিচে লালমনিরহাটে কৈশোরকালীন স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত মুকসুূদপুর জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপকূলীয় অঞ্চলে ক্রমাগত লবনাক্ততা বৃদ্ধি পাওয়ায় পাইকগাছায়” পানি সংলাপ” অনুষ্ঠিত দিনাজপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর বাছাই পর্ব অনুষ্ঠিত শরণখোলায় বজ্রপাতে চার গরুর মৃত্যু ঠাকুরগাঁওয়ে ২শ’ হতদরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান সালথার আটঘর ইউপি চেয়ারম্যান সোহাগ খান গ্রেপ্তার কর্মক্ষেত্রে শ্রমিকের ন্যায় সংগত অধিকার প্রতিষ্ঠার দাবি কুড়িগ্রামের বিশিষ্ট জনদের এমপির নির্দেশনা উপেক্ষা করে খেলার মাঠ দখলের পাঁয়তারা বিআইডব্লিউটিসি’র দুর্যোগের পূর্বাভাসে সুনামগঞ্জের বরাম হাওরে দ্রুত ধান কাটার নির্দেশ জেলা প্রশাসকের বাঁধ ভাঙার দায় কার? প্রশাসন আর প্রকৃতির রোষে সর্বস্বান্ত হাওরবাসী ডিসি সম্মেলনে ৪৯৮টি প্রস্তাবের ওপর আলোচনা হবে ফুলবাড়ীতে তিনদিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন

গোলাপি বলে ৩৬ রানে ভারতের ইনিংস শেষ

অনলাইন ডেস্ক :
শনিবার, ১৯ ডিসেম্বর, ২০২০, ৫:৫৪ পূর্বাহ্ন

খেলাধুলা ডেস্ক: দিবারাত্রির গোলাপি বলের টেস্টে ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনআপকে রীতিমতো পাড়ার দল বানিয়ে ছাড়লেন অস্ট্রেলিয়ার দুই পেসার প্যাট কামিনস ও জশ হ্যাজলউড। নিজেদের ইতিহাসের সর্বনিম্ন ৩৬ রানে শেষ হয়ে গেছে ভারতের ইনিংস।

অ্যাডিলেড টেস্টের নিয়ন্ত্রণ এখন পুরোপুরি স্বাগতিকদের হাতে, ম্যাচ জিততে তাদের প্রয়োজন মাত্র ৯০ রান।

শুক্রবার ম্যাচের দ্বিতীয় দিন ভারতীয় বোলারদের আক্রমণে দলগতভাবে ২০০ রানও করতে পারেনি অস্ট্রেলিয়া, অলআউট হয় ১৯১ রানে। নিজেদের প্রথম ইনিংসে ২৪৪ রান করার সুবাদে ৫৩ রানের লিড পায় ভারত। তবে দ্বিতীয় ইনিংসে ভারতের ব্যাটসম্যানদের নিয়ে ছেলেখেলাই করল অস্ট্রেলিয়ার পেসাররা।

বোলারদের কল্যাণে ৫৩ রানের লিড পেলেও, দ্বিতীয় দিন শেষে ৯ রান তুলতেই ১ উইকেট হারিয়ে ফেলে ভারত। আজ (শনিবার) ম্যাচের তৃতীয় দিন ভারতকে অলআউট করতে দেড় ঘণ্টাও নেয়নি অস্ট্রেলিয়া। কামিনস ও হ্যাজলউডের নিখুঁত লাইন-লেন্থের সামনে কোনও জবাবই খুঁজে পাননি চেতেশ্বর পুজারা-বিরাট কোহলিরা।

প্রতিপক্ষকে ৩৬ রানে গুটিয়ে দেয়ার পথে সবচেয়ে বড় আঘাতটা হেনেছেন ২৯ বছর বয়সী ডানহাতি পেসার হ্যাজলউড। মাত্র ৪ রানে তিনি পূরণ করেন ক্যারিয়ারের অষ্টম ফাইফার। শেষপর্যন্ত তার বোলিং ফিগার দাঁড়ায় ৫-৩-৮-৫। অন্যদিকে কামিনসের বলেই হাতে ব্যথা পেয়ে মাঠ ছাড়েন শামি। ফলে হয়নি কামিনসের ফাইফার। তার বোলিং ফিগার ১০.২-৪-২১-৪!

ভারতের পক্ষে ব্যাট হাতে ন্যুনতম প্রতিরোধ গড়তে পারেননি কোনও ব্যাটসম্যান। সর্বোচ্চ ৯ রান করেছেন মায়াঙ্ক আগারওয়াল, হানুমা বিহারি করেছেন ৮ রান। রানের খাতা খোলার আগেই থেমেছেন তিনজন।

টেস্ট ক্রিকেটে দলের কোনও ব্যাটসম্যানই দুই অঙ্কে যেতে না পারার মাত্র দ্বিতীয় ঘটনা এটি। এর আগে ১৯২৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে এমন লজ্জায় পড়েছিল দক্ষিণ আফ্রিকা।

টেস্ট ইতিহাসের সর্বনিম্ন দলীয় সংগ্রহ
১/ নিউজিল্যান্ড ২৬/১০ – প্রতিপক্ষ ইংল্যান্ড (১৯৫৫)
২/ দক্ষিণ আফ্রিকা ৩০/১০ – প্রতিপক্ষ ইংল্যান্ড (১৮৯৬)
৩/ দক্ষিণ আফ্রিকা ৩০/১০ – প্রতিপক্ষ ইংল্যান্ড (১৯২৪)
৪/ দক্ষিণ আফ্রিকা ৩৫/১০ – প্রতিপক্ষ ইংল্যান্ড (১৮৯৯)
৫/ দক্ষিণ আফ্রিকা ৩৬/১০ – প্রতিপক্ষ অস্ট্রেলিয়া (১৯৩২)
৬/ ভারত ৩৬/১০ – প্রতিপক্ষ অস্ট্রেলিয়া (২০২০)

১/ ভারত ৩৬/১০ – প্রতিপক্ষ অস্ট্রেলিয়া (২০২০)
২/ ভারত ৪২/১০ – প্রতিপক্ষ ইংল্যান্ড (১৯৭৪)
৩/ ভারত ৫৮/১০ – প্রতিপক্ষ অস্ট্রেলিয়া (১৯৪৭)
৪/ ভারত ৫৮/১০ – প্রতিপক্ষ ইংল্যান্ড (১৯৫২)
৫/ ভারত ৬৬/১০ – প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা (১৯৯৬)


এই বিভাগের আরো খবর