শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শ্রীপুরে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ ষাঁড় গরু জবাইয়ের ঘটনায় ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন হোমনার দুলালপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ মুকসুদপুরে ভুয়া এসআই পরিচয়ে প্রতারণার চেষ্টা, ২০ হাজার টাকা দাবি কাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত কাঙ্ক্ষিত বৃষ্টিতে প্রাণ ফিরেছে বেড়ার চরাঞ্চলের চিনাবাদামের ক্ষেতগুলোর শুষ্ক মৌসুমেই ডান তীর বাঁধ সংস্কারের দাবি জোরালো, পরিদর্শনে পাউবো প্রকৌশলী ও ইউএনও ভাণ্ডারিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণ ও সড়ক সংস্কারে জোর ​৫ দিন পর রোদের দেখা: সুনামগঞ্জে ধান কাটায় ব্যস্ত কৃষাণ-কৃষাণী ব্রাহ্মণবাড়িয়ায় জন্মনিবন্ধনে অনিয়ম: চার ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত শ্রীপুরে চার বছর ধরে নীরব মানবিক উদ্যোগ, প্রতি বুধবার অসহায়দের জন্য খাবারের আয়োজন শ্রীপুরে বৃষ্টিতে বিদ্যালয় মাঠে হাঁটু পানি, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থী মে দিবসে শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতের আহ্বান হাজী আশরাফ উদ্দিনের হাইকোর্টে দুই মামলায় আইভীর জামিন অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে পুলিশ কমিশনারের আল্টিমেটাম ১৭ বছরের সাজা এড়াতে ২০ বছর পলাতক ; অবশেষে গ্রেফতার কিশোরগঞ্জে হাওরের অতিবৃষ্টির কারণে কৃষকের স্বপ্ন ডুবে যাচ্ছে পানির নিচে লালমনিরহাটে কৈশোরকালীন স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত মুকসুূদপুর জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপকূলীয় অঞ্চলে ক্রমাগত লবনাক্ততা বৃদ্ধি পাওয়ায় পাইকগাছায়” পানি সংলাপ” অনুষ্ঠিত দিনাজপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর বাছাই পর্ব অনুষ্ঠিত শরণখোলায় বজ্রপাতে চার গরুর মৃত্যু ঠাকুরগাঁওয়ে ২শ’ হতদরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান সালথার আটঘর ইউপি চেয়ারম্যান সোহাগ খান গ্রেপ্তার কর্মক্ষেত্রে শ্রমিকের ন্যায় সংগত অধিকার প্রতিষ্ঠার দাবি কুড়িগ্রামের বিশিষ্ট জনদের এমপির নির্দেশনা উপেক্ষা করে খেলার মাঠ দখলের পাঁয়তারা বিআইডব্লিউটিসি’র দুর্যোগের পূর্বাভাসে সুনামগঞ্জের বরাম হাওরে দ্রুত ধান কাটার নির্দেশ জেলা প্রশাসকের বাঁধ ভাঙার দায় কার? প্রশাসন আর প্রকৃতির রোষে সর্বস্বান্ত হাওরবাসী ডিসি সম্মেলনে ৪৯৮টি প্রস্তাবের ওপর আলোচনা হবে ফুলবাড়ীতে তিনদিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন

৫ উইকেট নিয়ে রেকর্ডবুকে নিউজিল্যান্ডের নারী ক্রিকেটার

অনলাইন ডেস্ক :
শনিবার, ১৯ ডিসেম্বর, ২০২০, ১০:০০ পূর্বাহ্ন

খেলাধুলা ডেস্ক : ৫ উইকেট নিয়ে রেকর্ডবুকে নাম লেখালেন নিউজিল্যান্ডের ওয়েলিংটন নারী ক্রিকেট দলের লেগস্পিনার কেট চ্যাঁডলার। নিজের ১৪তম জন্মদিনের ৪৭ দিন পর ক্রাইস্টচার্চের হাগলি ওভালে নিউজিল্যান্ড ক্রিকেট নারী ওয়ানডে টুর্নামেন্টে এ কীর্তি গড়েছেন ১৪ বছর বয়সী চ্যাঁডলার।

লিস্ট ‘এ’ ক্রিকেটে চ্যাঁডলারের এটি মাত্র তৃতীয় ম্যাচ ছিল। আগের দুই ম্যাচে ১১ ওভার বোলিং করে ৪৪ রানের বিনিময়ে নিয়েছিলেন ৩টি উইকেট। শনিবার নিজের তৃতীয় ম্যাচে ফাইফার তুলে নিতে পুরো ১০ ওভার বোলিং করতে হয়নি চ্যাঁডলারকে। নিজের স্পেলের ৫ বল আগেই ফাইফার পূরণ করেছেন তিনি।

ওয়েলিংটনের হয়ে খেলা চ্যাঁডলারের এ ম্যাচে প্রতিপক্ষ ছিল ক্যান্টাবুরি নারী দল। তাদেরকে ১৫৫ রানে অলআউট করার পথে চ্যাঁডলার নিয়েছেন ৯.১ ওভারে ২ মেইডেনের সহায়তায় ৪১ রান খরচায় ৫টি উইকেট। পরে মাত্র ৩২.১ ওভারে ২ উইকেট হারিয়ে ম্যাচ জিতে নিয়েছে চ্যাঁডলারের ওয়েলিংটন।

একপর্যায়ে ৪ উইকেটে ১১৭ রান করে ফেলেছিল ক্যান্টাবুরি, চলছিল ৩৫তম ওভারের খেলা। তখনই শুরু হয় চ্যাঁডলারের ঘূর্ণি জাদু। প্রথমেই তিনি ফেরান জাতীয় দলের তারকা ক্রিকেটার লিয়া তাহুহুকে, একই ওভারে সাজঘরে পাঠান ইনিংসের সর্বোচ্চ ৪৮ রান রান করা কেট ইব্রাহিমকে।

এরপর তার শিকারে পরিণত হন লরা হিউজ, কেএম সিম এবং গ্যাবিন সুলিভান। এই কীর্তি গড়ার পথে এক ওভারে উইকেট মেইডেন এবং আরেক ওভারে ডাবল উইকেট মেইডেন নেন ১৪ বছর বয়সী চ্যাঁডলার।

স্বীকৃত লিস্ট ‘এ’ ক্রিকেটে এটিই সর্বকনিষ্ঠ বোলার হিসেবে ফাইফারের রেকর্ড কি না, তা নির্দিষ্ট করে জানা যায়নি। তবে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে দেয়া বিবৃতি অনুযায়ী, ওয়েলিংটন নারী দলের পক্ষে এটি ১৪তম সেরা বোলিং ফিগার।


এই বিভাগের আরো খবর