শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
ভাড়া নিয়ে বাগ্‌বিতণ্ডায় রিকশাচালককে হত্যা: লোমহর্ষক বর্ণনা আসামীর সালথায় মাদকবিরোধী সচেতনতা সভা অনুষ্ঠিত শাহবাগের সেই অসহায় গোলাপিকে নতুন বাড়ি দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী কে নিয়ে আপত্তিকর মন্তব্য-প্রতিবাদে বাসার সামনে উত্তেজনা বাংলা নববর্ষে মোগরাপাড়ার আকাশে রঙিন ঘুড়ির মেলা, উৎসবে মানুষের ঢল মানিকগঞ্জে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার, গণধোলাইয়ে নিহত ২ ফুলপুরে জ্বালানি সরবরাহে বাধা, দুই মামলায় অর্থদণ্ড সুনামগঞ্জে বিদ্যুতের চরম বিপর্যয়: চাহিদার অর্ধেকও মিলছে না, অন্ধকারে ৪ লাখ গ্রাহক কাপ্তাইয়ে উৎসবমুখর পরিবেশে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নান্দাইলে গ্লোবাল ওয়ানের অর্থায়নে গরীব ও অসহায় পরিবারের মাঝে ১০০ টি টিউবওয়েল বিতরণ শেরপুরে ভাতিজার বিরুদ্ধে চাচাকে বাড়িছাড়া করার অভিযোগ ; ভূট্টা ক্ষেত লুট মুকসুদপুরে জমি বিরোধ ও রেস্টুরেন্ট স্থাপন নিয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন সমাজ গঠনের মধ্যে দিয়েই রাষ্ট্র গঠনে সহায়ক হোক এই পাঠাগার: শাহজাহান চৌধুরী এমপি ঝালকাঠিতে ১৭ পিস ইয়াবাসহ তিন নারী ব্যবসায়ী আটক পাইকগাছায় নতুন মৎস্য আড়ৎ’র উদ্বোধন শ্মশান থেকে মাথার খুলি চুরির ঘটনায় ৩ হিন্দু যুবক গ্রেপ্তার, খুলি উদ্ধার দুর্নীতির মামলায় সাবেক মেয়র রমজান আলী কারাগারে পঞ্চম শ্রেণী পড়ুয়া ছাত্রীকে অপহরণের মূলহোতা নাঈম গ্রেফতার মুন্সীগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে দুই যুবকের মৃত্যু লালমোহনে স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদকে নাগরিক সংবর্ধনা নবীনগরে অটো-স্ট্যান্ডে জিবির নামে চাঁদা তোলা বন্ধ- ইজারা মওকুফ করায় সাংসদকে অভিনন্দন জানিয়ে আনন্দ র‍্যালি সুনামগঞ্জে খুশির জোয়ার: ‘দুর্নীতিবাজ’ ডিসির বিদায়ে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল আনোয়ারায় মাদকবিরোধী অভিযান: দেশীয় মদে জড়িত চারজন আটক বিদায়ের বেলায় অশ্রুসজল চোখ, স্বপ্নে ভরসা রেখে পথচলা রাজধানীতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মিলছে না কাঙ্ক্ষিত তেল জামালপুর সাড়ে ২৭ ভরি স্বর্ণালংকার ও ৩ লাখ টাকা প্রতারণা: চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার আলামত কাউখালীতে প্রশাসনের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ উন্নয়নমূলক কোনো কাজে দুর্নীতি করলে তাকে ক্ষমা করা হবে না: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী সালথার ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসার দাখিল পরিক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় বায়নের খাল কচুরিপানার দখলে ৪০ হাজার পরিবার নিত্য ব্যবহার্য পানি সংকটে বাড়ছে রোগব্যাধি

সাতক্ষীরায় কৃষি ব্যাংকের প্রথম এটিএম বুথ উদ্বোধন

​ সাতক্ষীরা প্রতিনিধি
সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ৮:৩৯ অপরাহ্ন

সাতক্ষীরায় ডিজিটাল ব্যাংকিং সেবার পরিধি বাড়াতে প্রথমবারের মতো এটিএম বুথ চালু করেছে বাংলাদেশ কৃষি ব্যাংক (বিকেবি)।

আজ সোমবার (১৩ এপ্রিল) দুপুরে শহরের সাতক্ষীরা শাখা চত্বরে এই বুথের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এর মাধ্যমে জেলায় ব্যাংকটির গ্রাহকদের জন্য ২৪ ঘণ্টা আধুনিক ব্যাংকিং সুবিধা নিশ্চিত হলো।

​বেলা সাড়ে ১২টায় ফিতা কেটে এই এটিএম বুথের উদ্বোধন করেন বাংলাদেশ কৃষি ব্যাংক খুলনা বিভাগের মহাব্যবস্থাপক আবু হাশেম মিয়া।

​উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রান্তিক পর্যায়ের গ্রাহক ও কৃষকদের দোরগোড়ায় আধুনিক ব্যাংকিং সেবা পৌঁছে দিতে ব্যাংকটি কাজ করে যাচ্ছে। সাতক্ষীরা অঞ্চলে এটিই কৃষি ব্যাংকের প্রথম এটিএম বুথ। এর ফলে এখন থেকে ব্যাংকের গ্রাহকেরা যেকোনো সময় টাকা উত্তোলনসহ অন্যান্য ডিজিটাল সুবিধা ভোগ করতে পারবেন, যা এই অঞ্চলের কৃষি ও ব্যবসায়িক লেনদেনে নতুন গতি সঞ্চার করবে।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি ব্যাংকের সাতক্ষীরা অঞ্চলের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক এস এম কাইয়ুম, আঞ্চলিক নিরীক্ষা কর্মকর্তা মো. জিহাদুল ইসলাম এবং সহকারী মহাব্যবস্থাপক রুহুল কুদ্দুস।

​সাতক্ষীরা শাখার এজিএম ও শাখা ব্যবস্থাপক সুকদেব পালের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুখ্য কর্মকর্তা মো. মোস্তাসিম বিল্লাহ, ঊর্ধ্বতন কর্মকর্তা কাজী মাসুদুল হক ও জোহর আলি, কর্মকর্তা বিপ্লব দে এবং অবসরপ্রাপ্ত কর্মকর্তা শেখ সিদ্দিকুর রহমান প্রমুখ।

​সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, ডিজিটাল অগ্রযাত্রার অংশ হিসেবে কৃষি ব্যাংক পর্যায়ক্রমে বিভিন্ন জনগুরুত্বপূর্ণ স্থানে আরও বুথ স্থাপনের পরিকল্পনা গ্রহণ করেছে।

 


এই বিভাগের আরো খবর