সোমবার, ০১ জুন ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
শহীদ নুরুল মোস্তফা ও শহীদ নুরুল আমিনের কবর জিয়ারত করলেন এনসিপি নেতা শফিকুল ইসলাম কিশোরগঞ্জে ৫ হাজার পিচ ইয়াবাসহ আটক প্রধানমন্ত্রী তারেক রহমানের  হাতে গড়া শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালে ফিরছে নতুন প্রাণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আনোয়ারা কৃষক দলের দোয়া মাহফিল শহীদ জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দেশের কল্যাণে কাজ করতে হবে : আবুল কালাম এমপি’র সঙ্গে বিএম স্কুল এন্ড কলেজের নবগঠিত কমিটির সাক্ষাৎ ঈদে ঘরমুখো মানুষের জন্য এনসিপির ফ্রি বাস সার্ভিস ফটিকছড়িতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন উত্তর চট্টগ্রামের হাটবাজার গুলোতে-পশুর চামড়ার ক্রেতা না থাকায় হেলাফেলা রাঙ্গুনিয়ায় শহীদ জিয়াউর রহমানের প্রথম মাজারে শ্রদ্ধা নিবেদন করলেন সরোয়ার আলমগীর এমপি সাতক্ষীরার বিভিন্ন পরিবহণ কাউন্টারে বিআরটিএ খুলনা বিভাগীয় পরিচালকের আকস্মিক পরিদর্শন শেরপুরে প্রসব করাতে গিয়ে স্বাস্থ্য সহকারীর স্বামীর মোটরসাইকেল চুরি মুন্সীগঞ্জে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা: রহস্য উন্মোচনে পিবিআই আমি সর্বোচ্চ উজার করে ছেংগারচর পৌরবাসীর সেবক হিসেবে কাজ করতে চাই : মেয়র পদপ্রার্থী উজ্জল ফরাজী সালথায় লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত-১০ কাউখালী উপজেলা কৃষক দলের আহ্বায়ক নুরুজ্জামান আর নেই শাসক নয়, ওয়ার্ড বাসীর সেবক হয়ে তাদের পাশে থাকতে চাই : এস এম শাহাবুদ্দিন নবীগঞ্জে কুশিয়ারা ড্রাইকের এক কিলোমিটার কাঁচা রাস্তা দুর্ভোগের কারণ, দ্রুত পাকাকরণের দাবি কাজিয়াতল জনকল্যাণ ফোরামের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী মতলব উত্তরের লবাইরকান্দিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়ার নেতৃত্বেই স্বাধীন বাংলাদেশের ভিত্তি সুদৃঢ় হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী নগরকান্দায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত গাজীপুরে মামলার আসামী আওয়ামীলীগের নেতাকর্মীদের গ্রেপ্তারে দাবিতে থানায় এমপি বাচ্চু কর কমিশনার ফখরুল ইসলামের নামে-বেনামে সম্পদের পাহাড় কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে জনবল নিয়োগের নামে বিজ্ঞাপন দিয়ে ভয়ংকর প্রতারণা

জয়নাল আবেদীন
বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ২:৫১ অপরাহ্ন

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে জনবল নিয়োগের নামে বিজ্ঞাপন দিয়ে প্রতারণার অভিযোগ পাওয়া গেছে।

জানা যায়, LGED, LKSS 01793976036 নামক ফেইসবুক পেইজের মাধ্যমে জনবল নিয়োগের বিজ্ঞাপন দেওয়া হয়। বলা হয় কাগজপত্র জমা দেওয়ার ৭ দিনের মধ্যে চাকরি নিশ্চিত।
লোভনীয় বিজ্ঞাপনে চাকরিপ্রার্থীরা কাগজপত্র জমা দেওয়ার পর বিভিন্ন অযুহাতে ঘুষ দাবি করা হয়।
অনেকেই চাকরির প্রয়োজনে ৩ থেকে ৫ লাখ টাকা ঘুষ দেয় এবং ওই প্রতারক চক্র নিয়োগপত্রও দেয়। চাকরি প্রার্থী যথা সময়ে চাকরিতে যোগদান করে এবং নিয়মিত ডিউটি করে কিন্তু মাস শেষে আর বেতন পায়না ,এভাবে মাসের পর মাস বেতন নাপেয়ে মানবেতর জীবনযাপন করার প্রমান পাওয়া গেছে।

এই চক্রের অন্যতম হোতা সোহেল রানা। তিনি বিগত ফেসিস্ট আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলামের পি এস জাহিদ চৌধুরীরকে ম্যানেজ করে এলজিইডির প্রধান কার্যালয়ের প্রসাশন শাখায় বদলি হয়ে আসেন। তিনি বর্তমান প্রধান প্রকৌশলীর বিভিন্ন অন্তরঙ্গ মুহূর্তের কিছু ছবি উঠিয়ে নেয় এবং সেসব ছবি ব্যবহার করে ব্লাকমেইল করে।সোহেল রানা তাকে বিশেষ ভাবে কব্জায় আনে এবং ক্রেস্ট প্রদান ও একই টেবিলে খাবার খাওয়ার ছবি উঠিয়ে রাখে। ধুরন্ধর সোহেল রানা ওই ছবিগুলো চাকরি,বদলি ও প্রমোশন প্রত্যাশিদের দেখিয়ে তাদের বুঝায় প্রধান প্রকৌশলীর সাথে তার কত গভীর সম্পর্ক।এভাবে তিনি মানুষকে ব্লাকমেইল করে হাতিয়ে নিচ্ছেন লাখ লাখ টাকা।
চক্রের অন্য সদস্য নূরুল ইসলাম। তিনি এলজিইডির কর্মচারি কর্মকর্তাদের সমবায় সমিতি এলকেএসএস- এর ম্যানেজার। ডিপ্লমা পাশ এই নূরুল ইসলাম কৌশলে উপজেলা প্রকৌশলীর পদ বাগিয়ে নিয়েছিলেন। সে সময় তার বিরুদ্ধে নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠে। প্রধান প্রকৌশলী ও তার বাড়ি একই এলাকায় হওয়ায় তিনি ৩ থেকে ৫ লাখ টাকা ঘুষ নিয়ে শত শত মানুষকে চাকরির নামে ভুয়া নিয়োগ পত্র দিয়েছেন।
সূত্র জানায়, গোলাম মওলা সুনামগঞ্জের হাওরাঞ্চল প্রকল্পের পিডি।

ওই প্রকল্পে কর্মরত একজন কার্যকারী LKSS এর ম্যানেজার নুরুল ইসলামকে তিন লাখ টাকা ঘুষ দেয় এবং নুরুল ইসলাম স্বাক্ষরিত নিয়োগপত্রের মাধ‌্যমে নিয়োগ পেয়ে যথারীতি যোগদান করেন এবং প্রায় এক বছর ডিউটি করিয়ে বেতন না দিয়েই চাকরি থেকে বের করে দেয়া হয়। তার স্থলে নতুন লোক নিয়োগের প্রমান পাওয়া গেছে। একই ভাবে উপকূলীয় শহর জলবায়ু সহিষ্ণু প্রকল্পের জনবল সরবরাহ সংস্থা LKSS-HRC এর ব্যবস্থাপক নূরুল ইসলাম স্বাক্ষরিত সংস্থার প্যাডে গতবছরের ২ জুন আউটসোর্সিং পদ্ধতিতে ক্যাটাগরি -১ এর আওতায় কার্য সহকারী পদে কুষ্টিয়ার দুই ব্যক্তিকে নিয়োগ দেয়া হয়। একজনের নাম তারেক শেখ নিয়োগপত্রের স্মারক নং HRC/CTCRP/চুক্তি -২৫৯/২০২৪/নথি:৬২২/প্রতি: নিয়োগ/জনবল-৫২-জন/ক্রমিক:২৯ইং তারিখ:০২/০৬/২০২৫ অন্যজনের নাম আশরাফুল ইসলাম,স্মারক নং HRC/CTCRP/চুক্তি -২৫৯/২০২৪/নথি:৬২২/প্রতি:নিয়োগ/জনবল৫২-জন/ক্রমিক:৪৩,তারিখ:০২/০৬/২০২৫ইং। সূত্র জানায় ওই দুই ব্যক্তি নূরুল ইসলামের প্রলোভনে পড়ে সুধে টাকা নিয়ে তিন লাখ করে ৬ লাখ টাকা ঘুষ দেয় এবং ৩/৪ মাস একজন প্রকল্প এলাকা বানারিপাড়া পৌরসভা ও অন্যজন ঝালকাঠি পৌরসভায় যোগদান করেন।বেতন না পেয়ে তারা নিজ বাড়ি কুষ্টিয়ায় চলে যায়। এখন তারা মানবেতর জীবন যাপন করছে এবং সুদের টাকার খড়গ তাদের গলার উপর ঝুলছে।
অনুসন্ধানে জানা যায়, স্হানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বিভিন্ন প্রকল্পে আউটসোর্সিং জনবল নিয়োগের প্রায় শত ভাগ LKSS -HRC নামক প্রতিষ্ঠান জনবল সরবরাহ করে। এ সুযোগেই LKSS নামক প্রতিষ্ঠানের আড়ালে একটা সক্রিয় চক্র অসহায় সাধারণ বেকারদের টার্গেট করে চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে ভুয়া নিয়োগ দিয়ে কোটি কোটি টাকার মালিক বনে গেছেন। এলজিইডি সূত্র জানায়, গত প্রায় ছয় মাস এলজিইডির কোনো প্রকল্পের আউটসোর্সিং খাতে কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। নিয়োগ বানিজ্যের এই চক্রের মুল হোথা LKSS এর ম্যানেজার নুরুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী প্রশাসন এর ব্যাক্তিগত সহকারী সোহেল রানা যিনি নিজেকে প্রধানমন্ত্রীর পি এস সানী’র ঘনিষ্ঠ বন্ধু পরিচয়ে এলজিইডি দাপিয়ে বেড়াচ্ছেন। এই চক্রের সঙ্গে এলজিইডি’র প্রধান প্রকৌশলীর ড্রাইভার রফিকুল ইসলাম ও নুরুল ইসলাম এর সহকারীসহ একাধিক ইউ ডি এবং কম্পিউটার অপারেটর জড়িত।
সূত্র জানায় এই চক্র শুধু নিয়োগ নয় তারা বদলি, প্রমোশন, পোস্টিংসহ সব বিষয়ে তদবির বাণিজ্য করে থাকে। তাদের বদলি বানিজ্য বিস্তারিত তথ্য ইতোমধ্যে ঢাকা প্রতিদিনের হাতে এসেছে ।


এই বিভাগের আরো খবর