শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনামঃ
মানিকগঞ্জে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার, গণধোলাইয়ে নিহত ২ ফুলপুরে জ্বালানি সরবরাহে বাধা, দুই মামলায় অর্থদণ্ড সুনামগঞ্জে বিদ্যুতের চরম বিপর্যয়: চাহিদার অর্ধেকও মিলছে না, অন্ধকারে ৪ লাখ গ্রাহক কাপ্তাইয়ে উৎসবমুখর পরিবেশে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নান্দাইলে গ্লোবাল ওয়ানের অর্থায়নে গরীব ও অসহায় পরিবারের মাঝে ১০০ টি টিউবওয়েল বিতরণ শেরপুরে ভাতিজার বিরুদ্ধে চাচাকে বাড়িছাড়া করার অভিযোগ ; ভূট্টা ক্ষেত লুট মুকসুদপুরে জমি বিরোধ ও রেস্টুরেন্ট স্থাপন নিয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন সমাজ গঠনের মধ্যে দিয়েই রাষ্ট্র গঠনে সহায়ক হোক এই পাঠাগার: শাহজাহান চৌধুরী এমপি ঝালকাঠিতে ১৭ পিস ইয়াবাসহ তিন নারী ব্যবসায়ী আটক পাইকগাছায় নতুন মৎস্য আড়ৎ’র উদ্বোধন শ্মশান থেকে মাথার খুলি চুরির ঘটনায় ৩ হিন্দু যুবক গ্রেপ্তার, খুলি উদ্ধার দুর্নীতির মামলায় সাবেক মেয়র রমজান আলী কারাগারে পঞ্চম শ্রেণী পড়ুয়া ছাত্রীকে অপহরণের মূলহোতা নাঈম গ্রেফতার মুন্সীগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে দুই যুবকের মৃত্যু লালমোহনে স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদকে নাগরিক সংবর্ধনা নবীনগরে অটো-স্ট্যান্ডে জিবির নামে চাঁদা তোলা বন্ধ- ইজারা মওকুফ করায় সাংসদকে অভিনন্দন জানিয়ে আনন্দ র‍্যালি সুনামগঞ্জে খুশির জোয়ার: ‘দুর্নীতিবাজ’ ডিসির বিদায়ে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল আনোয়ারায় মাদকবিরোধী অভিযান: দেশীয় মদে জড়িত চারজন আটক বিদায়ের বেলায় অশ্রুসজল চোখ, স্বপ্নে ভরসা রেখে পথচলা রাজধানীতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মিলছে না কাঙ্ক্ষিত তেল জামালপুর সাড়ে ২৭ ভরি স্বর্ণালংকার ও ৩ লাখ টাকা প্রতারণা: চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার আলামত কাউখালীতে প্রশাসনের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ উন্নয়নমূলক কোনো কাজে দুর্নীতি করলে তাকে ক্ষমা করা হবে না: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী সালথার ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসার দাখিল পরিক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় বায়নের খাল কচুরিপানার দখলে ৪০ হাজার পরিবার নিত্য ব্যবহার্য পানি সংকটে বাড়ছে রোগব্যাধি সুনামগঞ্জে লক্ষ্য এখন বিষমুক্ত ও রপ্তানিযোগ্য কৃষি কিশোরগঞ্জে ধর্ষণ চুরি মামলার আসামী আটক নিজ স্ত্রীকে হত্যা করে দেহ খন্ডবিখন্ড,স্বামী গ্রেফতার  সরিষাবাড়ীতে ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা -২০২৬ অনুষ্ঠিত নবীনগরে উদীচী শিল্পীগোষ্ঠীর আয়োজনে বর্ষবরণ উৎসব ও গণসংগীত অনুষ্ঠিত 

মুকসুদপুরে জমি বিরোধ ও রেস্টুরেন্ট স্থাপন নিয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

হাফিজুর রহমান,মুকসুদপুর (গোপালগঞ্জ)
শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ৬:০১ অপরাহ্ন

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দিগনগর ইউনিয়নের জোয়ারিয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধ ও “রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্ট স্থাপনে বাধা” বিষয়ক বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের প্রতিবাদে আজ শুত্রুবার (১৭ এপ্রিল) সকাল ১০টায় মুকসুদপুর প্রেসক্লাব কার্যালয় ভুক্তভোগী সিরাজুল ইসলাম শেখ সংবাদ সম্মেলন করেছেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগী পরিবারের পক্ষে সিরাজুল ইসলাম বলেন,দীর্ঘদিন যাবৎ তারা তাদের বৈধ মালিকানাধীন জমি পূর্ব পাশে ভোগ দখল করে আসছি। কিন্তু পার্শ্ববর্তী দিগনগর গ্রামের আবু জাফর মুন্সী একই জমির পশ্চিম পাশে ভোগ দখল করেছেন। সিরাজ শেখ বক্তব্য বলেন,আমি চাকুরির কারণে ঢাকায় থাকায় কয়েকমাস আগে আবু জাফর মুন্সী ও তার ছেলে সেতু মুন্সী আমাদেরকে কিছুই না জানিয়ে আমাদের ভোগ দখলকৃত পূর্বপাশে “রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্ট” নামে একটি স্থাপনা কাজ শুরু করেন। আমি জানতে পেরে বাড়ীতে এসে বাধা দিলে তিনি আমাদের বাধাকে উপেক্ষা করে কাজ করতে থাকেন। এক পর্যায়ে সিরাজ শেক বাদী হয়ে আবু জাফর মুন্সী ও তার ছেলে সেতু মুন্সীর নামে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত, গোপালগঞ্জ এ ১৫-০৩-
২০২৬ তারিখে ১৪৪/১৪৫ ধারায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং- ১১৫/২৬।
ভুক্তভোগী সিরাজুল ইসলাম শেখ আরো বলেন,জমি সংক্রান্ত বিরোধকে ভিন্ন খাতে প্রবাহিত করার লক্ষে সিরাজুল ইসলাম শেখ তার ভাই মিজানুর রহমান শেখ এবং বৃদ্ধ পিতা ফজলু শেখকে আসামী করে আমলী আদালত,
মুকসুদপুর,গোপালগঞ্জ এ আবু জাফর মুন্সী ১৩-০৪- ২০২৬ইং তারিখে একটি মামলা দায়ের করেন। যার মামলা নং সিআর মুক:১৯৪/২৬। এরপর গত ১৩ এপ্রিল-২০২৬ “রিজিক রেস্টুরেন্ট স্থাপনা চাদা দাবি,কাজে বাধা ও প্রশাসনের সুদৃষ্টি প্রত্যাশা” শিরোনামে বিএনটিভি ও দেশকাল সংবাদ প্রকাশিত হয়েছে। ভুক্তভোগী সিরাজুল ইসলাম সংবাদ সম্মেলনের বলেন,যে সংবাদটি প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, উদ্দেশ্য প্রণোদিত এবং বিভ্রান্তিকর। উক্ত সংবাদ আমাদের পরিবারকে জড়িয়ে অসত্য তথ্য উপস্থাপন করা হয়েছে। যা আমাদের সামাজিক মর্যাদা ক্ষুন্ন করেছে এবং জনমনে বিভ্রান্ত সৃষ্টি করেছে। তিনি বলেন, বাস্তব সত্য হলো সংশ্লিষ্ট ব্যক্তি আমাদের বৈধ মালিকানাধীন, রেকর্ডীয় ও দলিলভুক্ত জমির উপর অন্যায় ও অবৈধভাবে স্থাপনা নির্মাণের চেস্টা চালিয়ে যাচ্ছেন। একইসঙ্গে সড়ক ও জনপদ বিভাগের মহা সড়কের চলাচল নিরাপত্তা, পানি নিষ্কাশন ব্যবস্থায় বিঘ্ন সৃষ্টি করছে। অত্যন্ত দুঃখজনক বিষয় হলো, এ বিষয়ে আদালত ও প্রশাসনিক পর্যায় বিষয়টি বিচারধীন থাকা সত্ত্বেও আইন,বিধিবিধান ও প্রশাসনিক নির্দেশনা উপেক্ষা করে রাতের অন্ধকারে নির্মাণ কাজ পরিচালনার অপচেষ্টা অব্যাহত রয়েছে। নিজেদের অবৈধ কর্মকান্ড আড়াল করার উদ্দেশ্যে আমাকে, আমার ৮৫ বছর বয়সী বৃদ্ধ পিতাকে এবং আমার ছোট ভাইদের বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা, হয়রানিমূলক ও উদ্দেশ্য প্রনোদিত আদালতে মামলা দায়ের করা হয়েছে। আমরা এই ধরনের অপপ্রচার ও মিথ্যা মামলা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
ভুক্তভোগী সিরাজুল ইসলাম শেখ শেখ স্থানীয় প্রশাসনের কাছে নিরপেক্ষ ও দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানান।


এই বিভাগের আরো খবর