মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
এসএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দোয়া ও শুভকামনা জানালেন হাজী আশরাফ উদ্দিন পাইকগাছায় সাংবাদিক ফসিয়ারের নিরব আর্তনাদ : যেন এক নির্মম সময়ের গল্প ! ঘাটাইলে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠিত চিৎমরমের দূর্গম চাকুয়া পাড়ায় কৃষি বিভাগের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন ভাণ্ডারিয়ায় জ্বালানি তেল সরবরাহ ও মূল্য স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন নগরকান্দায় হাম রুবেলার টিকাদান ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন কিশোরগঞ্জে হত্যা মামলার আসামী আটক এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার্থীদের জন্য দোয়া ও শুভকামনা জানালেন নিজাম উদ্দিন নবীনগরে অলরাউন্ডার প্রশিক্ষণের ১৩তম সেমিনার অনুষ্ঠিত দেশব্যাপী হাম-রুবেলা ক্যাম্পেইন শুরু নদীতে ফেলে দিতে চাওয়া সেই নবজাতকের দায়িত্ব নিলেন দম্পত্তি কক্সবাজার সাংবাদিকদের নিয়ে দক্ষতা ও উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত বগুড়ায় জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান- “বিভ্রান্তির রাজনীতি নয়, বাস্তব উন্নয়নই আমাদের লক্ষ্য” বাংলাদেশ–পাকিস্তানের প্রকৌশলীদের মধ্যে সহযোগিতা জোরদারে আইইবি–আইইপি–পিইসি’র দ্বিপক্ষীয় বৈঠক ঝালকাঠির কীর্ত্তিপাশা ইউনিয়ন ওয়ার্ড মহিলা দলের নেতৃবৃন্দের উদ্যোগে সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে মানিকগঞ্জে সংবাদ সম্মেলন পাইকগাছায় রাস্তার উপর মাটির বাঁধ, যান চলাচল বন্ধ: বিপাকে স্থানীয়রা মুন্সীগঞ্জে প্রকৌশলীর সরকারি ল্যাপটপ চুরির অভিযোগ ঠিকাদারের বিরুদ্ধে আমতলীতে মেটাল ফার্মটেক লিমিটেডের উদ্যোগে গ্রাহক সম্মেলন ও মেলা অনুষ্ঠিত আমতলী সরকারী কলেজের সহকারী অধ্যাপক আব্দুল লতিফ মৃধার মৃত্যু কিশোরের সাহসিকতায় প্রাণ বাঁচল বাছুরের কৃষকের জীবনমান উন্নয়নে দৃঢ়ভাবে কাজ করছে বিএনপি সরকার: প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি আমদানি খরচ বেশি হওয়ায় জ্বালানি তেলের দাম বাড়াতে বাধ্য হয়েছে সরকার পরিবহন ভাড়া ৪০ শতাংশ বাড়াতে চায় মালিক সমিতি রিহ্যাব নির্বাচনে বিজয়ী আব্দুর রাজ্জাক ও মোঃ এমদাদুল হককে বৃহত্তর কুষ্টিয়া অফিসার্স কল্যাণ ফোরামের ফুলেল সংবর্ধনা শিশুর স্বাস্থ্য সুরক্ষায় কাল থেকে সুনামগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন চোখের লেন্স বিক্রি নিয়ে বিরাট নৈরাজ্য মোগটুলা ইউপি’র সাবেক চেয়ারম্যান ইছাম উদ্দিন আর নেই সবধরনের জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার 

নদীতে ফেলে দিতে চাওয়া সেই নবজাতকের দায়িত্ব নিলেন দম্পত্তি

মাহফুজ জাহিদ
সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ১১:০২ অপরাহ্ন

নারায়ণগঞ্জ বন্দরে শীতলক্ষ্যায় ফেলে দেওয়া সেই নবজাতকের দায়িত্ব নিয়েছেন তপন- তাহমিনা দম্পতি।উপজেলা প্রশাসন ও সমাজ সেবা কার্যালয়ের মাধ্যমে বিধিবিধান অনুসরণ করে শিশুটিকে তাদের কাছে বুঝিয়ে দেওয়া হয়।

আজ সোমবার (২০ এপ্রিল) সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নবজাতকের দায়িত্ব বুঝে নেন ওই দম্পতি। উপজেলার বক্তারকান্দী এলাকায় প্লাস্টিকের ব্যাগে ভরে শীতলক্ষ্যা নদীতে ফেলে দিতে চাওয়া নবজাতকের নাম রাখা হয় আনাবিয়া মাহবুব তুলনা। বর্তমানে তার বয়স ১৮ দিন।

জানতে চাইলে ইউএনও শিবানী সরকার বলেন, এই নবজাতকের মা রেহানা বেগম গত ১ এপ্রিল দিবাগত রাতে কন্যা সন্তান প্রসব করেন। পরদিন সকালে ওই মা তার নবজাতক সন্তানকে প্লাস্টিকের ব্যাগের ভেতর শীতলক্ষ্যা নদীতে ফেলে দেয়ার সময় এলাকাবাসী দেখে ফেলে এবং তাকে আটক করে পুলিশে দেয়। পুলিশ নবজাতক শিশুকে জীবিত উদ্ধার করে উপজেলা প্রশাসনে খবর দেয়।পরে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: ফয়সাল কবির এসে মুচলেকা নিয়ে শিশুটিকে তার মা রেহানা ও বাবা আব্দুল হকের কাছে রেখে যায়। এর পর দিন একই এলাকার সুলতান মাহবুব তপন ও তাহমিনা দম্পত্তি স্থানীয়দের মাধ্যমে শিশুকে দত্তক নেয়।

সংশ্লিষ্টরা জানান,অবশেষে শিশুটি পেল মা-বাবার আদর।অপরদিকে তার প্রকৃত মা-বাবা ফেলে দিয়ে নিজ গ্রামের বাড়িতে চলে গেছে। এ ব্যপারে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: ফয়সাল জানান, শিশুটির বিষয়ে সমাজসেবা অধিদপ্তরের সকল বিধিবিধান মেনে এবং প্রক্রিয়া অনুসরণের মাধ্যমে তপন-তাহমিনা দম্পত্তিকে বুঝিয়ে দেওয়া হয়েছে।

নবজাতক তুলনার দায়িত্ব বুঝে নেওয়ার সময় উপস্থিত ছিলেন বন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজুল আলম জাহিদ ও সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নাসির উদ্দিন।


এই বিভাগের আরো খবর