সারাদেশের ন্যায় টাঙ্গাইলের ঘাটাইলে হাম-রুবেলা রোগ প্রতিরোধে বিশেষ টিকাদান ক্যাম্পেইন ২০২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত মোঃ জাহিদুর রহমান।
ঘাটাইল উপজেলার ১৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভার সর্বমোট ৪৮ হাজার ৬শত ৩৯ জন শিশুকে হাম-রুবেলার টিকা প্রদান করা হবে। প্রথম দুই সপ্তাহ প্রত্যোক ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের ইপি আই সেশনে এবং তৃতীয় সপ্তাহে শিক্ষা প্রতিষ্ঠানে এটিকাদান কর্মসূচি চলবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু নয়িম মোহাম্মদ সোহেল এর সভাপতিত্বে এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শফিকুল ইসলাম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ নাসিরুজ্জামান, মেডিক্যাল অফিসার ডিসোস কন্টল ডাঃ শাহাদাৎ হোসেন সাকিবসহ উপজেলা স্বাস্থ্য বিভাগের অনান্য চিকিৎসক, নার্স ও কর্মকর্তা -কর্মচারীরা উপস্থিত ছিলেন।