বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
কিশোরগঞ্জে হাওরের অতিবৃষ্টির কারণে কৃষকের স্বপ্ন ডুবে যাচ্ছে পানির নিচে লালমনিরহাটে কৈশোরকালীন স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত মুকসুূদপুর জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপকূলীয় অঞ্চলে ক্রমাগত লবনাক্ততা বৃদ্ধি পাওয়ায় পাইকগাছায়” পানি সংলাপ” অনুষ্ঠিত দিনাজপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর বাছাই পর্ব অনুষ্ঠিত শরণখোলায় বজ্রপাতে চার গরুর মৃত্যু ঠাকুরগাঁওয়ে ২শ’ হতদরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান সালথার আটঘর ইউপি চেয়ারম্যান সোহাগ খান গ্রেপ্তার কর্মক্ষেত্রে শ্রমিকের ন্যায় সংগত অধিকার প্রতিষ্ঠার দাবি কুড়িগ্রামের বিশিষ্ট জনদের এমপির নির্দেশনা উপেক্ষা করে খেলার মাঠ দখলের পাঁয়তারা বিআইডব্লিউটিসি’র দুর্যোগের পূর্বাভাসে সুনামগঞ্জের বরাম হাওরে দ্রুত ধান কাটার নির্দেশ জেলা প্রশাসকের বাঁধ ভাঙার দায় কার? প্রশাসন আর প্রকৃতির রোষে সর্বস্বান্ত হাওরবাসী ডিসি সম্মেলনে ৪৯৮টি প্রস্তাবের ওপর আলোচনা হবে ফুলবাড়ীতে তিনদিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন ঝালকাঠির কাঠালিয়ায় বালু বোঝাই ট্রলি দুর্ঘটনায় চালকের মৃত্যু কাপ্তাইয়ে বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ড্রেন সংস্কার কাজের শুভ উদ্বোধন কাউখালীর আশোয়া গ্রামটি নদীভাঙনে বিলুপ্তির পথে কাউখালীর সন্ধ্যা নদীতে কোস্টারের ধাক্কায় ফেরি ক্ষতিগ্রস্ত, ট্রলার ডুবি জামালপুরে বজ্রপাতে দুইজনের মর্মান্তিক মৃত্যু মতলব উত্তর পাঁচগাছিয়ায় দারুল উলুম মাদ্রাসায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত উৎসব অনুষ্ঠিত নকলমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা ও শিক্ষার মানোন্নয়ন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত নদীতে বৃদ্ধ নিখোঁজ—দুই দিনেও সন্ধান মেলেনি ঠাকুরগাঁওয়ে ব্যতিক্রমী চড়ক মেলা ও চারিকারু প্রর্দশন: গ্রামীণ ঐতিহ্যের রঙে মুখর প্রত্যন্ত জনপদ ন্যায়বিচারের বার্তা নিয়ে ঠাকুরগাঁওয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন সালথায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পটুয়াখালীতে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ পালিত মে দিবস উপলক্ষে দিনাজপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের লিফলেট বিতরণ মাদারগঞ্জে ৫শ পিস ইয়াবাসহ মাদককারবারী আটক-২ র‍্যাব-১৩ এর পৃথক অভিযানে ২৪৪ বোতল মাদকদ্রব্যসহ আটক, গ্রেপ্তার-৫

উপকূলীয় অঞ্চলে ক্রমাগত লবনাক্ততা বৃদ্ধি পাওয়ায় পাইকগাছায়” পানি সংলাপ” অনুষ্ঠিত

মানছুর রহমান জাহিদ,পাইকগাছা
বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ৯:৩৭ অপরাহ্ন

খুলনার পাইকগাছায় পানি সংলাপে বক্তারা বলেছেন, জলবায়ু পরিবর্তনে উপকূলীয় অঞ্চলের পানিতে লবনাক্ততা বৃদ্ধি পাচ্ছে এবং পর্যায়ক্রমে সুপেয় পানির সংকট তীব্র হচ্ছে।

আজ বুধবার উপজেলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত পানি সংলাপে উপকূলীয় এলাকায় সুপেয় পানি সংকট নিরসন ও পানি ব্যবস্থাপনা জোরদারের জন্য সংশ্লিষ্টদের সাথে বক্তারা এসব কথা বলেন।
বক্তারা আরও বলেন, বৈশ্বিক উঞ্চতা বৃদ্ধির কারণে মেরু অঞ্চলের বরফ গলন ত্বরান্বিত হচ্ছে ও সমুদ্রপৃণ্ঠের উচ্চতা দিন দিন বেড়ে যাচ্ছে। ফলে দেশের উপকূলীয় এলাকায় ঘুর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও লবনাক্ততা উল্লেখ যোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। এতে নদী ভাঙন, বন উজাড়, সুপেয় পনির সংকট ও কৃষি উৎপাদন হ্রাস, মানুষের জীবন-জীবিকা ও খাদ্য নিরাপত্তাকে গভীর ভাবে হুমকির মুখে ফেলেছে। পাশাপাশি বন্যা ও লবনাক্ত পানির কারণে ডায়ারিয়া, চর্মরোগসহ বিভিন্ন পানি বাহিত রোগ এবং পুষ্টিহীনতাসহ স্বাস্থ্যঝুঁকিও বৃদ্ধি পাচ্ছে।

এসব নানাবিধ সমস্যা ও সংকট সমাধানে সংলাপে পাইকগাছা-কয়রার ভুক্তভোগী মানুষ ও সুশিল সমাজের পক্ষ থেকে সরকারের কাছে বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরা হয়েছে। উন্নয়ন সহযোগী লিডার্সের আয়োজনে ও লাইফ এর সহযোগিতার অনুষ্ঠিত সংলাপে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী। লিডার্সের টিম লিডার শারমিন আরা লীনা’র সভাপতিত্বে ও প্রজেক্ট অফিসার আফজাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সংলাপে বক্তব্য রাখেন সোলাদানা ইউপির ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান পিযুষ কান্তি মন্ডল, পাইকগাছা রিপোর্টাস ইউনিটির সভাপতি জিএম মিজানুর রহমান, লিডার্সের সিএম আলমগীর হোসেন, অন্যান্যা বৈরাগী, কাজল রেখা, রেশমা সুলতানা ও সুফলভোগী সুভাষ ঢালী, ত্রেজা গোমেজ, রিনা খাতুন ও ললিতাসহ অনেকেই।


এই বিভাগের আরো খবর