সোমবার, ০৪ মে ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
বিদ্যুৎ ও জ্বালানি নিরাপত্তায় সংস্কার জরুরি, নবায়নযোগ্য জ্বালানিতে জোর বাংলাদেশে স্মার্ট লিভিংকে নতুনভাবে তুলে ধরতে হোম অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি ঈদুল আজহা হ্যাপিনেস অফারের পাশাপাশি অপোর নিশ্চিন্ত রিপ্লেসমেন্টের ঘোষণা মুক্তাগাছায় সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত-৪ পাইকগাছায় বাঁক সরলীকরণের কাজ বন্ধ, টাকা দাবির অভিযোগ পটুয়াখালীতে প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন দিনাজপুর-৩ আসনের এমপির সঙ্গে চিকিৎসালয় কমিটির নেতৃবৃন্দের আলোচনা লালমনিরহাটে ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রোর জনস্বাস্থ্যবিষয়ক প্রশিক্ষণ কর্মশালা নজরুল বিশ্ববিদ্যালয়ে রিসার্চ সোসাইটির তরুণ গবেষকদের বরণ অনুষ্ঠিত নবীনগরের সলিমগঞ্জ বাজারে জলাবদ্ধতা, দুর্ভোগে ক্রেতা-ব্যবসায়ীরা ময়মনসিংহের ফুলপুরে রক্সি হাইব্রিড ধানের বাম্পার ফলন হাওরে হাহাকার: কৃষকের ভাগ এখন ‘নয়নভাগায়’ নকলায় গাঁজাচাষি আটক ১ নান্দাইলে আন্তঃ স্কুল রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ জামালপুরে বালুমহাল ইজারা নিয়ে দ্বন্দ্ব: অডিও বিকৃতির অভিযোগ শ্রমিকদল সভাপতির ইনসি সিমেন্ট কোম্পানির আয়োজনে কুড়িগ্রাম জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নে সভা সরিষাবাড়ীতে কলা গাছের পাতা কাটাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫ ময়মনসিংহ ফুলবাড়ীয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তরুণের আত্মহত্যা আয় বাড়েনি, করের বোঝা ভারী হচ্ছে পুলিশের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার সামান্য বৃষ্টিতে অচল মহাসড়ক রেলক্রসিং, লঞ্চ ও ফেরি দুর্ঘটনা: উন্নয়নের আড়ালে এক নীরব জাতীয় সংকট রাজাপুরে অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ মাদারগঞ্জে সাড়ে ৪ কিঃমিঃ খাল খননের শুভ উদ্বোধন দুর্ভোগে জামালপুরবাসী, অবরোধে ৪০ মিনিট থেমে থাকল ট্রেন উত্তরা ও মুন্সিগঞ্জে নতুন হাব উদ্বোধন করলো প্রিয়শপ শিবগঞ্জ অনলাইন প্রেসক্লাবের আয়োজনে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত পটুয়াখালীতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত ঢাকায় বিওয়াইডির সবচেয়ে বড় শোরুম উদ্বোধনের পাশাপাশি গাড়ি হস্তান্তর পুলিশের ১৬ ডিআইজি ও ১ অতিরিক্ত ডিআইজি বাধ্যতামূলক অবসরে

পাইকগাছায় বাঁক সরলীকরণের কাজ বন্ধ, টাকা দাবির অভিযোগ

মানছুর রহমান জাহিদ,পাইকগাছা
সোমবার, ৪ মে, ২০২৬, ৯:৩৪ অপরাহ্ন

“টাকা দাও কাজ করো, টাকা না দিয়ে কাজ করা যাবেনা।” এমনটাই কথা জমির মালিকদের। খুলনার পাইকগাছায় বাঁক সরলী করনের জন্য অধিগ্রহণকৃত জমির টাকা না পাওয়ায় জমির মালিকরা বাঁশের বেড়া দিয়ে রাস্তার কাজ বন্ধ করে দিয়েছে গত পহেলা মে সকালে।

ঘটনাটি উপজেলার খুলনা- পাইকগাছা প্রধান সড়কের কার্তিকের মোড় নামক স্থানে।
সরেজমিনে দেখা যায়, সরকার বাঁক সরলী করনের জন্য সিলেমানপুর/শ্যামনগর মৌজার অধিনস্ত কার্তিকের মোড় নামক স্থানে কোয়াটার মাইল দুরত্ব জুড়ে জায়গা অধিগ্রহণ করেন। এবং ঠিকাদার প্রতিষ্ঠান মোজহার এন্টারপ্রাইজ কাজও শুরু করেন। তবে নানাবিধ জটিলতার কারণে কয়েক বছর কাজ বন্ধও থাকে যা নিয়ে বিভিন্ন গণমাধ্যম সংবাদ প্রকাশিত হয়। পরবর্তীতে দলীয় সরকার ক্ষমতাসীন হওয়ার পর কাজ শুরু হয়। কিন্তু আজও পর্যন্ত অধিগ্রহনের জমির টাকা ছাড় করা হয়নি বলে জানা গেছে। জমির মালিকরা টাকা না পাওয়ায় রাস্তার দু-মাথায় বাঁশে বেড়া দিয়ে সড়কের কাজ বন্ধ করে দিয়েছে।

যাদের জমি অধিগ্রহণ করা হয়েছে তারা হলেন, স্থানীয় মোঃ মোমরেজ সরদার, মিঠু সরদার,য়সালাম সরদার, করিম সরদার, ইব্রাহিম সরদার, বেলজার মোড়ল, রজব মোড়ল, লেয়াকত মোড়ল ও শাহীনুর সরদার।
এবিষয়ে সালাম সরদার ও লেয়াকত মোড়ল বলেন, টাকার জন্য প্রায় ডিসি অফিসে ধর্ণা দিয়েছি। কিন্তু তাতে কোন কাজ না না হওয়ায় আমরা অতিষ্ঠ হয়ে পড়েছি। তাই কাজ বন্ধ করেছি। আমাদের কথা হলো,”টাকা দাও কাজ করো, টাকা না দিয়ে কাজ করা যাবেনা।

এ ব্যাপারে “সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী তানিমুুল হক বলেন, অধিগ্রহণের জমির টাকা পরিশোধের চেক প্রস্তুত আছে কিন্তু জেলা প্রশাসকের স্বাক্ষর না হওয়ায় সেটা প্রদান করা সম্ভব হচ্ছেনা। এদিকে বাশ বেঁধে সড়কের কাজ বন্ধ করা হয়েছে সে বিষয়ে আমরা অবগত হয়েছি। দ্রুত সমাধান করার চেষ্টা করছি। এদিকে জেলা প্রশাসক ডিসি সম্মেলনে ঢাকাতে অবস্থান করায় তার সাথে যোগাযোগ করে সংযোগ না পাওয়ায় তার মতামত নেয়া সম্ভব হয়নি।


এই বিভাগের আরো খবর