মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
বগুড়ার মহাস্থানগড়ে ডিবির পৃথক অভিযানে ১১ মাদক কারবারি আটক ইয়াবা ও দেশীয় অস্ত্র উদ্ধার কুড়িগ্রামে বিএনপির পক্ষে জনমত গঠনে মাঠে মেয়র প্রার্থী আব্দুল আলীম পাইকগাছায় উন্নয়ন প্রকল্পের জায়গা ঘুরে দেখলেন এমপি আবুল কালাম আজাদ ফুলপুরে উপজেলা ভূমি অফিস পরিদর্শনে অতিরিক্ত জেলা প্রশাসক ত্রিশালে ২২ মামলার আসামীসহ দুই ডাকাত গ্রেফতার রাজাপুরে কৃষকদের মাঝে ব্র্যাকের বিনামূল্যে বীজ বিতরণ ঠাকুরগাঁওয়ে বিএডিসি ভুট্টার ক্রপ কাটিং ও মাঠ দিবস অনুষ্ঠিত আইইবি’র প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে মিডিয়ার সঙ্গে মতবিনিময় আগামীকাল মাদারগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু, আহত ৪ মাদক বিরোধী অভিযানে তিন র‌্যাব সদস্যকে কুপিয়ে জখম কিশোরগঞ্জে প্রতারক চক্রের সক্রিয় সদস্য আটক জামালপুরের সরিষাবাড়ীতে কৃষক সমাবেশ অনুষ্ঠিত মুন্সীগঞ্জে তথ্য ও সম্প্রচার মন্ত্রী স্বাধীন গণমাধ্যম নিশ্চিত করতে করছে সরকার কাউখালীতে পুলিশের বিশেষ অভিযানে নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার পীরগাছায় ১৫–২০ বার ফোনেও ফায়ার সার্ভিস অনুপস্থিত: আগুনে তিন বসতঘর পুড়ে ছাই হাওরে আর চলবে না ‘ঠিকাদার পোষা’ প্রকল্প: ত্রাণ মন্ত্রীর হুঁশিয়ারি ৯৭ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বেড়ায় হাট বাজারে মাছ সংকট বিপাকে ক্রেতা বিক্রেতা ফুলবাড়ীতে পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত সালথায় মাদক সেবনের দায়ে চার যুবকের বিনাশ্রম কারাদণ্ড সাতক্ষীরায় আম সংগ্রহ ও বিপনন কার্যক্রম শুরু শ্রীপুরে ড. মাহমুদুর রহমানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল যুক্তরাষ্ট্রে নিহত মেধাবী শিক্ষার্থী লিমনের জানাজা শেষে মাদারগঞ্জে পারিবারিক কবরস্থানে দাফন বিদ্যুৎ ও জ্বালানি নিরাপত্তায় সংস্কার জরুরি, নবায়নযোগ্য জ্বালানিতে জোর বাংলাদেশে স্মার্ট লিভিংকে নতুনভাবে তুলে ধরতে হোম অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি ঈদুল আজহা হ্যাপিনেস অফারের পাশাপাশি অপোর নিশ্চিন্ত রিপ্লেসমেন্টের ঘোষণা মুক্তাগাছায় সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত-৪ পাইকগাছায় বাঁক সরলীকরণের কাজ বন্ধ, টাকা দাবির অভিযোগ পটুয়াখালীতে প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন দিনাজপুর-৩ আসনের এমপির সঙ্গে চিকিৎসালয় কমিটির নেতৃবৃন্দের আলোচনা

মাদারগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু, আহত ৪

সুজন আহমেদ, মাদারগঞ্জ (জামালপুর)
মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ১০:০২ অপরাহ্ন

জামালপুরের মাদারগঞ্জে তালাকপ্রাপ্ত গৃহবধূর বিদ্যুৎপিষ্টে মৃত্যু। একই পরিবারে ৩ জনের আহতের ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গেছে মঙ্গলবার বিকালে প্রবাসী স্বামী তালাক দেওয়ার পর ঐ বাড়ী থেকে জিনিসপত্র নিয়ে বাড়ীতে আসেন। উপজেলার আদারভিটা ইউনিয়নের পলিশা এলাকা নিজবাড়ীতে আসবাপত্র ঘরে উঠানোর সময় কারেন্টের তার বাঁজে ঘটনাস্থলেই বিদ্যুৎ পিষ্টে মারা যায় তালাকপ্রাপ্ত গৃহবধূ সুমিনা (১৯)। সে ঐ এলাকার সুজা মিয়ার মেয়ে।

এ ঘটনায় তাকে উদ্ধার করতে গিয়ে একই পরিবারের আরো ৩ জন আহত হয়। আহতরা হলেন নিহতের মা শিখা বেগম (৪৫), চাচা নূরুল ইসলাম (৫০), ভাতিজি কনিকা (১৫) ও চাচি জহুরা ( ৪০)।স্থানীয় ইউপি সদস্য রকিবুল ইসলাম রকি জানান ১ বছর পূর্বে নিহত সুমিনা নামের মেয়েটির বিবাহ হয়েছিল ৫ নং জোড়খালী ইউনিয়নের বারইপাড়া সাফিউলের সাথে । পারিবারিক কলহ চলছিল পরিবারের মাঝে এক পর্যায়ে মামলা দায়ের করে কোর্টে এবং মাদারগঞ্জ ব্র‍্যাক অফিস নারী ও শিশু সুরক্ষা কেন্দ্রে ন্যায় বিচারের আশায়। আজ মঙ্গলবার বিকালে মাদারগঞ্জ ব্র‍্যাক অফিসে উভয়ে পক্ষের উপস্থিতিতে তালাকপ্রাপ্ত হয় মেয়েটি। জিনিসপত্র অর্থাৎ স্টিলের বাক্স নিয়ে ঘরে উঠানোর সময় বোর্ডের সাথে ধাক্কা লাগে বাক্সসহ কারেন্ট হয়ে যায় এবং ঘটনাস্থলেই সে মারা যায়।

ব্র‍্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচী মাদারগঞ্জ শাখার অফিসার সেলফ ঝরনা বেগম জানান আমরা অভিযোগ পেয়েছিলাম। এরই প্রেক্ষিতে মঙ্গলবার বেলা ১২ টার দিকে উভয় পক্ষেরসহ স্থানীয় ইউপি সদস্যদের উপস্থিতিতে বিষয়টি মিমাংসা করা হয়েছে। মেয়েটা স্বামীর বাড়ীতে যাবে না এবং ছেলেটা বউ নিতে চায়। উভয়পক্ষসহ তৃতীয় পক্ষের মাধ্যমে মেয়েটা তালাকপ্রাপ্ত হয় এবং বিকালে তারা আসবাবপত্র নিয়ে চলে যায়। আমরা সাধারণ মানুষকে হয়রানি থেকে এবং মামলার মাধ্যমে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত থেকে উভয় পরিবারকে বাঁচাতে ব্র‍্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা দিয়ে থাকি। হঠাৎ জানতে পারলাম বিদ্যুৎপিষ্টে মেয়েটার মৃত্যু।

এ ব্যাপারে ঘটনাস্থলে পরিদর্শনে যাওয়া মাদারগঞ্জ মডেল থানার এস আই আব্বাস জানান মেয়েটা আজকেই তালাকপ্রাপ্ত হয়েছে। স্বামীর বাড়ীতে থাকা তার প্রাপ্য জিনিসপত্র গুলো নিয়ে বাড়ীতে এসে স্টিলের বাক্স ঘরে উঠানোর সময় বোর্ডের সাথে ধাক্কা লাগার পর বাক্সসহ বিদ্যুৎ ছড়িয়ে পড়লে ঘটনাস্থলেই বিদ্যুৎ পিষ্টে সুমিনার মৃত্যু হয়। একই পরিবারের ৪ জন আহত হয়।

এ ব্যাপারে জামালপুর জেলা সহকারী পুলিশ সুপার মাদারগঞ্জ সার্কেল মোস্তাফিজুর রহমান ভূঞা জানান মেয়েটি তালাকপ্রাপ্ত ছিল তার বাড়ীতে আসবাবপত্র উঠানোর সময় বিদ্যুৎপিষ্টে ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় ৪ জন আহত হয় এবং আহতরা বর্তমানে সুস্থ আছে। নিহতের লাশ সুরতহাল করা হয়েছে। একটি অপমৃত্যু মামলা করা হবে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে নিহতের লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।


এই বিভাগের আরো খবর