সোমবার, ১১ মে ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
অবৈধ বালু উত্তোলনে চুনারুঘাটে ৩ লাখ টাকা জরিমানা শিবগঞ্জ পাইলট বালিকা বিদ্যালয়ে প্রতিমন্ত্রীর শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা কালিগঞ্জে জোরপূর্বক সম্পত্তি দখল চেষ্টাও মিথ্যে মামলা দায়েরের প্রতিবাদে সংবাদ সম্মেলন পাইকগাছায় ভূমিহীনদের বসত বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ: এলাকা ছাড়া ভুক্তভোগীরা মধুখালীতে নওপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান আটক শেরপুরে টিসিবি ট্রাকসেল পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন গোয়াইনঘাটে বিদ্যালয় প্রতিষ্ঠার ১৫ বছরে স্বাস্থ্যসম্মত ওয়াশ ব্লক নির্মাণ কাজের উদ্বোধন মুকসুদপুরে নাট্যজন কল্যাণ দাসের স্মরণ সভা গ্রিন এন্ড ক্লিন দিনাজপুর গড়ার লক্ষে সবুজ ও পরিবেশবান্ধব কার্যক্রমের উদ্বোধন সুন্দরবনে মধু সংগ্রহ করতে যেয়ে বাঘের আক্রমণে মৌয়াল আহত ঠাকুরগাঁওয়ে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ভার্মি কম্পোস্ট সেপারেটর মেশিন বিতরণ ত্রিশালে নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণে কর্মশালা ও কৃষকদের মাঝে ধান বীজ বিতরণ স্বেচ্ছাসেবক দলে নতুন নেতৃত্বের অপেক্ষা বরিশালের হাসপাতাল পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন হোমনায় ফার্মাসিউটিক্যালসের রিপ্রেজেন্টটিভদের প্রতিবাদ সভা বাংলাদেশের জাতীয় নিরাপত্তার সার্থে কক্সবাজার সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করতে হবে : কক্সবাজার সিএসও-এনজিও ফোরাম মায়ের আর্তনাদ: “পুলাডারে ৫ বছরের জেল দেন স্যার ১ বছরের কারাদণ্ড দিলেন ইউএনও জমি নিয়ে বিরোধে হামলা আহত ৫, গ্রেফতার ১ নলছিটিতে শহীদ ওসমান হাদী স্মৃতি মঞ্চ উদ্বোধন, বিচারের দাবিতে বিক্ষোভ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে উপকৃত হবে ২ কোটি মানুষ : চেয়ারম্যান তাইজুল ইসলাম ঢাকায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের গ্রেফতারের প্রতিবাদে মধুখালীতে মানববন্ধন মধুখালীতে কলেজে শিক্ষার্থীদের কুরআন উপহার দিলেন ফরিদপুর ১ আসনের সংসদ ইলিয়াস মোল্লা চেতনানাশক স্প্রে দিয়ে অটোরিকশাচালক হত্যা: মূলহোতাসহ গ্রেপ্তার ২ ঔষুধ কোম্পানির প্রতিনিধিদের দালাল ও প্রশাসন কর্তৃক হেনস্তার প্রতিবাদে লোহাগাড়ায় মানববন্ধন গাজীপুরে হঠাৎ অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক, হাসপাতালে ভর্তি আপনারা আইনের লোক,কোনো বিশেষ দলের নন : প্রধানমন্ত্রী ঝালকাঠিতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন অনুষ্ঠিত সালথায় চাঁদাবাজির মামলায় কারাগারে শ্রমিকলীগ নেতা হাটহাজারী ট্রমা সেন্টার চালুর ব্যাপারে কোন উদ্যোগ নেই সরকারের

মুকসুদপুরে নাট্যজন কল্যাণ দাসের স্মরণ সভা

হাফিজুর রহমান, মুকসুদপুর (গোপালগঞ্জ)
সোমবার, ১১ মে, ২০২৬, ৮:২৫ অপরাহ্ন

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বিশিষ্ট নাট্যজন ও সমতা থিয়েটারের প্রতিষ্ঠাতা সহ- সভাপতি কল্যাণ কুমার দাসের স্মরণে শুত্রুবার সন্ধ্যা ৭টায় বাটিকামারী উচ্চ ও মাধ্যমিক বিদ্যালয়ের অডিটোরিয়ামে সমতা থিয়েটারের আয়োজনে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সমতা থিয়েটারের সভাপতি সাহেব আলী মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো: রফিকুল ইসলামের সঞ্চালনায় স্মৃতিচারণ করে স্মরণসভায় বক্তব্য রাখেন বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা দীলসাদুল শিমুল, নাট্যকার ম,নিজাম, গোপালগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার মো: ফিরোজ খান, সরকারি ভাঙ্গা কে,এম কলেজের সাবেক অধ্যক্ষ মোশায়েদ হোসেন ঢালী, বাটিকামারি স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ নজরুল ইসলাম পান্নু, জয়নগর এয়ার আলী খান ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ মো: শহিদুল ইসলাম, মুকসুদপুর উপজেলা শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সেলিম, সরকারি মুকসুদপুর কলেজের প্রভাষক স্বনোজ কুন্ডু লিটু ও বিশিষ্ট লেখক ও কবি মাহফুজ রিপন প্রমূখ।

স্মৃতিচারণ করে সমতা থিয়েটারের কর্মী ইকবাল,লিজা,গৌতম ও শচীন অনুরুপ ভাবে বক্তব্য রাখেন।
বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা দীলসাদুল শিমুল বলেন, মঞ্চালোকিত জীবনের উজ্জ্বল নক্ষত্র সকলের প্রিয়মূখ সমতা থিয়েটারের প্রাণপুরুষ বরেণ্য নাট্যজন কল্যাণ কুমার দাস আজ মহাকালের যাত্রী। তার শূন্যতা সমতা থিয়েটারের প্রতিটি ধুলিকণায় এক গভীর ক্ষতের সৃষ্টি করেছে। যার দরাজ কন্ঠস্বরে মুখরিত হতো মঞ্চের আঙ্গিনা সেই প্রিয় মানুষটির প্রস্থানে আমরা স্তম্ভিত,শোকস্তদ্ধ ও বাকরুদ্ধ। সমতা থিয়েটারের সভাপতি সাহেব আলী মিয়া বলেন,নাট্যকলার অসামান্য অবদানের স্বীকৃতি স্বরপ তিনি ভূষিত হয়েছেন।

বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন পদক,শিল্পকলা একাডেমী পদক এবং তার প্রিয় সংগঠনের সমতা থিয়েটার পদক পেয়েছিলেন তিনি। গোপালগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার মো: ফিরোজ খান বলেন, তিনি নিরঅহংকারী, নিঃস্বার্থ, পরোপকারী ও বৈষয়ীক একজন মানুষ ছিলেন। মানুষের তার এই বণার্ঢ্য কর্মজীবন ও আলোক বর্তিকা হয়ে থাকবে। সমতা থিয়েটারের সাধারণ সম্পাদক মো: রফিকুল ইসলাম বলেন, মঞ্চে এই মহান কারিগরকে অশ্রুসিক্ত নয়নে স্মরণ করতে এবং তার বিদ্রোহী আত্মার শান্তি কামনায় সমতা থিয়েটার আজকের এই লোকসভা ও স্মরণসভার আয়োজন করেছে।


এই বিভাগের আরো খবর