বুধবার, ১৩ মে ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিআইজি রেজাউলের বক্তব্যে শীর্ষ কর্মকর্তাদের অসন্তোষ সালমান ও আনিসুলের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে আমতলীতে নিজ মেয়েকে ধর্ষনের ১৭দিন পর ধর্ষক বাবা ওসমান মোল্লা গ্রেপ্তার মাদারগঞ্জে ভিজিডির ৪৬ বস্তা চাল উদ্ধার হোমনায় মাদকবিরোধী আন্দোলনের নেতৃবৃন্দের মতবিনিময় সভা নান্দিনায় পৈত্রিক সম্পত্তি জবরদখলের অভিযোগ, সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার ঝালকাঠি সরকারি কলেজে শিক্ষার্থীদের প্রতিবাদ সমাবেস অনুষ্ঠিত গাজীপুর নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালক নিহত কুড়িগ্রামে পরিবহন শ্রমিকদের বিপদের বন্ধু আমিনুর রহমান বাচ্চু সাতক্ষীরায় নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন শক্তিশালীকরণ বিষয়ক সভা অনুষ্ঠিত হোমনায় দুই মাদক কারবারিকে ভ্রাম্যমান আদালতের কারাদণ্ড তারাকান্দায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী পটুয়াখালীতে লতিফ স্কুলের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির বিরুদ্ধে মানববন্ধন ফটিকছড়িতে বাস-পিকআপ সংঘর্ষ, পুলিশের গাড়ি ভাঙচুর ঠাকুরগাঁওয়ে বায়োপেস্টিসাইড ব্যবহারে কর্মশালা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ব্রি ধান-১০২ সম্প্রসারণে কৃষকদের নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত দিনাজপুরে শীর্ষ সন্ত্রাসী মুসা ও হানি ট্রাপিং চক্রের সহযোগী আয়শা সিদ্দিকা আটক চুনারুঘাটে গ্রাম আদালত বিষয়ক ত্রৈ-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত চার মাসে ৩৯ খুন,আইনশৃঙ্খলা বাহিনীর ওপর ধারাবাহিক হামলায় জনমনে আতঙ্ক নগরকান্দায় তুচ্ছ ঘটনায় ছোট ভাই কর্তৃক বড় ভাইয়ের হাতের কব্জি কর্তন আন্তর্জাতিক নার্স দিবসে কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্সে র‌্যালি ও আলোচনা সভা বাল্যবিবাহ, শিশুশ্রম ও মাদক প্রতিরোধে অ্যাডভোকেসি ক্যাম্পেইন অফিসে অনিয়মিত এলজিইডির প্রধান প্রকৌশলী সেবায় ভোগান্তি, বাড়ছে ফাইলজট. সাক্ষাৎ প্রার্থীদের ক্ষোভ ডিসিআরভুক্ত জমি নিয়ে বিরোধ, অসহায় পরিবারের বসবাস নিশ্চিতের দাবি কাউখালীতে আন্তর্জাতিক নার্সেস দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা হাসপাতালে রোগীর আর্তনাদ, নিচে নার্সদের ব্যান্ড পার্টি ও উদ্দাম নাচ আনোয়ারায় আলোচিত গৃহবধূ মৃত্যু: অভিযুক্ত স্বামী আটক প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিনকে মন্ত্রিসভায় দেখতে চায় প্রকৌশলী সমাজ কাউখালীতে পারিবারিক কলহের কারণে জেলের আত্মহত্যা ফটিকছড়িতে সাপের কামড়ে শিশুর মৃত্যু

গাজীপুর নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালক নিহত

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ৯:২৬ অপরাহ্ন

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের শ্রীপুর উপজেলার এমসি বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ড ভ্যানের চাপায় এক রিকশাচালক নিহত হয়েছেন।

দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানটি মহাসড়কের মাঝখানের ডিভাইডারের ওপর উঠে পড়লে সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। প্রায় পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে যান চলাচল ধীরগতির হয়ে পড়ে। আজ মঙ্গলবার (১২ মে) দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে এমসি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা গামী একটি কাভার্ড ভ্যান দ্রুতগতিতে এমসি বাজার এলাকা অতিক্রম করছিল। একপর্যায়ে চালক নিয়ন্ত্রণ হারালে মহাসড়কের মাঝখানের ডিভাইডারের ওপর উঠে যায়। এ সময় পাশ দিয়ে যাওয়া একটি রিকশাকে চাপা দিলে রিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে রিকশাচালক গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধারের চেষ্টা করলেও ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানটি মহাসড়কের ওপর আড়াআড়িভাবে পড়ে থাকায় যান চলাচলে বিঘ্ন ঘটে। এতে মহাসড়কের এক পাশে অন্তত পাঁচ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দীর্ঘ সময় যানবাহনে আটকে পড়ে ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকেরা।

বিকেল তিনটা পর্যন্ত ঘটনাস্থলে দুর্ঘটনাকবলিত কাভার্ড ভ্যান অপসারণের কাজ চলছিল। হাইওয়ে পুলিশ ও উদ্ধারকারী কর্মীরা যান চলাচল স্বাভাবিক করতে কাজ করেন।

স্থানীয় ব্যবসায়ীরা ফয়সাল আহমেদ বলেন, এমসি বাজার এলাকাটি সব সময় ব্যস্ত থাকে। বাজার ও দোকানপাট থাকায় এখানে মানুষের চলাচলও বেশি। কিন্তু অনেক যানবাহন অতিরিক্ত গতিতে চলাচল করায় প্রায়ই দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়। মাওনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান বলেন, ঢাকা গামী একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এতে এক রিকশাচালক নিহত হয়েছেন। দুর্ঘটনার পর চালক পালিয়ে গেছেন। কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে।

তিনি আরও বলেন, নিহত রিকশাচালকের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


এই বিভাগের আরো খবর