বুধবার, ১৩ মে ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
গৌরীপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সুরেশ কৈরীর স্মরণসভা মুক্তাগাছায় ব্যবসায়ীর ৩৫ লাখ টাকা চুরি ঢাকা থেকে ২ চোর গ্রেপ্তার, ২১ লাখ টাকা উদ্ধার বর্তমান সরকারের উন্নয়নমূলক উদ্যোগ নিয়ে ঝালকাঠিতে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত সোনারগাঁয়ে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে বিস্ফোরণ, দগ্ধ ১২ পাইকগাছায় গরীব ও মেধাবী ২৫ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান ‎পটুয়াখালীতে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন ও জনসচেতনতায় প্রেস ব্রিফিং সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে ঠাকুরগাঁওয়ে প্রেস ব্রিফিং ডিমলায় দুর্যোগপীড়িতদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে মুন্সীগঞ্জে প্রেস ব্রিফিং বিএনপি নেতাদের বিরুদ্ধে ‘মিথ্যা প্রচারণা’ অভিযোগে সংবাদ সম্মেলন ঠাকুরগাঁওয়ে একাত্তরের বীরাঙ্গনা টেপরী রাণীর শেষ বিদায়ে কান্নায় ভেঙে পড়ে পুরো গ্রামবাসী নান্দাইল চৌরাস্তা ওয়ালটন এক্সক্লুসিভ ইলেকট্রনিক্স ডিলার পয়েন্টের শুভ উদ্বোধন কিশোরগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী আটক বিদ্যুৎ ও জ্বালানি নিরাপত্তায় দেশীয় সম্পদের সর্বোচ্চ ব্যবহারের তাগিদ আইইবির কর্মশালায় বিশেষজ্ঞদের সুপারিশ ‎দুর্গাপুরে চুরি হওয়া ১২ লক্ষ টাকা উদ্ধার: আটক-১ হালুয়াঘাটে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মাদারগঞ্জে ময়লার স্তূপ’ দূর্গন্ধে অতিষ্ট পথচারীরা’ অকেজো কোটি টাকার ডাম্পিং স্টেশন নাসিরনগরে ৩ কিঃমিঃসড়ক পুনঃনির্মাণ কাজের উদ্বোধন ও মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত বর্ষিয়ান রাজনীতিবিদ ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই আধুনিক প্রযুক্তিতে হালদার পোনা উৎপাদনের তাগিদ বিশ্ব অটিজম সচেতনতা দিবস উদযাপন উপলক্ষ্যে কুড়িগ্রামে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনাসভা অনুষ্ঠিত বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন কার্যক্রোম ও অগ্রগতি নিয়ে জেলা প্রশাসকের প্রেস ব্রিফিং   বাসমতির বিকল্প বিনাধান-২৫ : কৃষিতে সোনালী বিপ্লব, বাড়ছে লাভ ও সম্ভাবনা সুনামগঞ্জে সরকারের ১৮০ দিনের কর্মসূচি নিয়ে জেলা তথ্য অফিসের প্রেস ব্রিফিং ডিআইজি রেজাউলের বক্তব্যে শীর্ষ কর্মকর্তাদের অসন্তোষ সালমান ও আনিসুলের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে আমতলীতে নিজ মেয়েকে ধর্ষনের ১৭দিন পর ধর্ষক বাবা ওসমান মোল্লা গ্রেপ্তার মাদারগঞ্জে ভিজিডির ৪৬ বস্তা চাল উদ্ধার হোমনায় মাদকবিরোধী আন্দোলনের নেতৃবৃন্দের মতবিনিময় সভা নান্দিনায় পৈত্রিক সম্পত্তি জবরদখলের অভিযোগ, সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার

‎দুর্গাপুরে চুরি হওয়া ১২ লক্ষ টাকা উদ্ধার: আটক-১

‎দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
বুধবার, ১৩ মে, ২০২৬, ৮:২১ অপরাহ্ন

রাজশাহী দুর্গাপুর উপজেলার দেলুয়াবাড়ী ইউনিয়নের পাঁচুবাড়ি বাজার হতে গত (১২ মে) মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টায় চুরি হওয়া ১২ লক্ষ টাকাসহ একজন চোরকে গ্রেফতার করেছে দূর্গাপুর থানা পুলিশ।

গ্রেফতারকৃত চোর মাহফুজ আহম্মেদ (৩২) একই উপজেলার গোপিনাথপুর খাঁসখামার গ্রামের মাহাবুর রহমানের ছেলে।
‎‎দুর্গাপুর থানা সূত্রে জানা যায়, গত (১২ মে) মঙ্গলবার বখতিয়ারপুর ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক ও মাছ চাষী জাহাঙ্গীর আলম দুপুর সাড়ে ১২ টায় দুর্গাপুর জনতা ব্যাংক শাখা হতে ১২,০০,০০০/- (বার লক্ষ) টাকা উত্তোলন করেন। এরপর তিনি দুপুর ১.১৫ মিনিটে তার নিজ বসতবাড়ীর নিচ তলার গ্যারেজে রক্ষিত প্রাইভেট কারের ভিতর টাকাগুলো রেখে গাড়ীর লক লাগিয়ে বাসার ২য় তলায় প্রবেশ করেন। পরবর্তীতে দুপুর ২.৪৫ মিনিটে জাহাঙ্গীর আলম নিচ তলার গ্যারেজে গিয়ে দেখেন প্রাইভেট কারের বাম সাইডের দরজার গ্লাস ভাঙ্গা এবং ভিতরে রাখা নগদ ১২,০০,০০০/- (বার লক্ষ) টাকা নেই।

‎পরে এই ঘটনায় জাহাঙ্গীর আলম বাদী হয়ে দূর্গাপুর থানায় মামলা নং-০৪ (১২ মে) ধারা-৪৪৮/৪২৭/৩৮০ পেনাল কোড দায়ের করেন। যার পরিপ্রেক্ষিতে দূর্গাপুর থানার ওসি পঞ্চনন্দ সরকারের নেতৃত্বে ও উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিম সঙ্গীয় পুলিশ ফোর্স অভিযান পরিচালনা করে শ্রীধরপুর গ্রাম সংলগ্ন পাঁচুবাড়ি বাজার হতে আজ (১৩ মে) রাত ১:০৫ মিনিটে অভিযুক্ত চোর মাহফুজ আহম্মেদকে গ্রেফতার করা হয়। পরে থানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত মাহফুজ আহম্মেদ টাকা চুরির কথা স্বীকার করেন। অভিযুক্ত মাহফুজ আহম্মেদের দেখানো ও সনাক্তমতে জাহাঙ্গীর আলমের বসত বাড়ির সিড়ির নিচে সিমেন্টের বস্তার ভিতর শপিং ব্যাগের মধ্য থেকে চুরি হওয়া ১২ লক্ষ টাকা উদ্ধার করে দূর্গাপুর থানা পুলিশ।

‎এ বিষয়ে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) পঞ্চনন্দ সরকার জানান, এ ঘটনায় গ্রেফতারকৃত অভিযুক্ত মাহফুজ আহম্মেদকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।


এই বিভাগের আরো খবর