মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
গবেষণাগার থেকে সমাজে প্রয়োগেই এআইয়ের সাফল্য: আইইবি সেমিনারে বক্তারা খেরুয়াজানী পশ্চিম পাড়া যুব কল্যাণ সংগঠনের কমিটি গঠন ফুলপুরে রাস্তা পারাপারের সময় কভার ভ্যানের চাপায় প্রাণ গেল দোকানির নবীনগরে ঋষিপাড়ার অবহেলিত জনগন লাশ বহনের জন্য রাস্তা পেল ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ কাঠালিয়ায় শ্রমিক দলের উদ্যোগে জুলাই সনদ বাস্তবায়নে লিফলেট বিতরণ ও আলোচনা সভা আনোয়ারায় যুবককে ছুরিকাঘাত, প্রধান আসামি গ্রেপ্তার কিশোরগঞ্জ উন্নয়ন ও সমন্বয় কমিটির মাসিক সভা কাউখালীতে মৎস্য চাষিদের মাঝে উপকরণ বিতরণ সোনারগাঁয়ে চাঞ্চল্যকর উমায়ের হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার, জামিন নামঞ্জুর পাইকগাছায় ভূমিহীনদের ওপর নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ঘাটাইলে ইউপি চেয়ারম্যানের ভাড়া বাসা থেকে নববধূর লাশ উদ্ধার মুকসুদপুরে ভূমি মেলা ২০২৬ উপলক্ষে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত পৌরশহরে সড়ক-ড্রেন উন্নয়ন কাজে ধীরগতি, ভোগান্তিতে পথচারীরা উলিপুরে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে গৃহবধূর মৃত্যু গাজীপুরে ডাকাতদের লুট করা আট গরু উদ্ধার, আটক ৪ শ্রীবরদীতে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষে নিহত ১ আহত ১৫ সিরাজগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীকে গুলির ঘটনায় প্রভাষকের ২১ বছরের কারাদণ্ড মাদারগঞ্জে ফাঁসিতে ঝুলে মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যু মহাকাশ প্রযুক্তিকে বিলাসিতা নয়, উন্নয়নের অংশ হিসেবে দেখছে সরকার শিক্ষার্থীদের গ্রাফিতি ইস্যু, ১২ ঘন্টার আগেই গণবিজ্ঞপ্তি প্রত্যাহার বগুড়ায় জমি নিয়ে বিরোধে বগুড়ায় নিহত দুই চাচাতো ভাই দেশ বর্তমানে নানা অর্থনৈতিক চাপের মধ্যে রয়েছে : দেবপ্রিয় ভট্টাচার্য আজও উত্তাল ডুয়েট: ভিসির নিয়োগ বাতিলে অনড় শিক্ষার্থীরা বাংলাদেশের ই-কমার্স: সবচেয়ে বড় বাধা কি সত্যিই “লজিস্টিক সংকট” — নাকি এটি আমাদের পরবর্তী অর্থনৈতিক বিপ্লবের সুযোগ? ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ওসি সালথার বাবলুর রহমান খান হেফাজতে ইসলামে বিভক্তি নেই: বিশেষ বৈঠকের সিদ্ধান্ত কাউখালীতে চাঞ্চল্যকর ৬টি ডাকাতি মামলার পলাতক আসামি আল-আমিন গ্রেফতার ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা- ২০২৬ মুন্সীগঞ্জে চিরনিদ্রায় শায়িত হলেন কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার

উলিপুরে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে গৃহবধূর মৃত্যু

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
সোমবার, ১৮ মে, ২০২৬, ৯:১৫ অপরাহ্ন

কুড়িগ্রামের উলিপুরে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে পারুল আক্তার (৩৮) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
আজ সোমবার (১৮ মে) দুপুরে ডায়রিয়া আক্রান্ত হওয়া পারুল আক্তারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে তার মৃত্যু হয়। ওই গৃহবধূ পার্শ্ববর্তী সুন্দরগঞ্জ উপজেলার কাশিম বাজার কানি চরিতাবাড়ি এলাকার শাহিন আলমের স্ত্রী। তিনি দুই সন্তানের জননী বলে জানা গেছে। স্বামী শাহিন আলম ঢাকায় একটি বে-সরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন।

পরিবার ও স্বজন সুত্রে জানা যায়, পারুল নামের গৃহবধূ গত রোববার রাতে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন। স্থানীয় ভাবে চিকিৎসা করেও তার অবস্থা আশঙ্কাজনক দেখা দিলে সোমবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

কর্তব্যরত চিকিৎসক ডাঃ মাঈনুল হাসান মুকুল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। হরিপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড সদস্য আব্দুল হাকিম জানান, ডায়রিয়ায় আক্রান্ত ওই গৃহবধূর মৃত্যু হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ তানজিরুল ইসলাম জানান, ডায়রিয়া আক্রান্ত ওই গৃহবধূকে হাসপাতালে নেয়ার আগেই মারা যান।

উল্যেখ্য, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সুত্রে জানা যায়, গত পাঁচদিনে প্রায় ১৫ জন ডায়রিয়া রুগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। আবার কেউ সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। এদের মধ্যে শিশু ও বৃদ্ধ রোগীর সংখ্যা বেশি। গত কয়েকদিনের তুলনায় হাসপাতালে ডায়রিয়া রুগীর সংখ্যা অনেক বৃদ্ধি পাচ্ছে বলে জানান তারা।


এই বিভাগের আরো খবর