মাননীয় প্রধানমন্ত্রী দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে সারা দেশে ২৫ কোটি বৃক্ষ রোপন কর্মসূচির অংশ হিসেবে টাংগাইলের ঘাটাইলে বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার দুপুরে ঘাটাইল উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাহমাদুল হাসান। এ বছর উপজেলার বিভিন্ন স্থানে মোট এক লক্ষ বৃক্ষরোপণ করা হবে বলে জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) মোঃ যায়েদ হোসাইন,ধলাপাড়া রেঞ্জ কর্মকর্তা মোঃ সাব্বির হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, বাহাদ্দিন সারোয়ার রেজভী, মাধ্যমিক শিক্ষা অফিসার,শফিকুল ইসলাম, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মনিরুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, ও বিভিন্ন স্কুলের শিক্ষক মন্ডলী এবং রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ বিভিন্ন ভিটের প্রশাসনিক কর্মকর্তা,কর্মচারী বৃন্দ।